Close Menu
    What's Hot

    বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ : আইন উপদেষ্টা

    February 15, 2026

    ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখবে কাতার

    February 15, 2026

    কেমন নির্বাচন হলো

    February 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»পিলখানায় নিহত সেনাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
    ● সর্বশেষ

    পিলখানায় নিহত সেনাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

    December 27, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকার পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে তিনি বনানীর সামরিক কবরস্থানে গিয়ে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

    এর আগে, দিনের কর্মসূচি হিসেবে প্রথমে সকাল ১১টার পরে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি জিয়ারত করেন। এরপর তিনি একইস্থানে সদ্য সমাহিত হওয়া শহিদ শরীফ ওসমান হাদির কবরে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

    হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান সরাসরি আগারগাঁওস্থ নির্বাচন কমিশন কার্যালয়ে যান। দুপুর ১টা ১০ মিনিটের দিকে তিনি সেখানে নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। 

    নির্বাচন কমিশন থেকে তারেক রহমান সরাসরি বনানী কবরস্থানে যান। সেখানে তিনি তার ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এরপর তিনি পার্শ্ববর্তী বনানী সামরিক কবরস্থানে তার শ্বশুর রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। 

    উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে বৃহস্পতিবার দেশে ফিরেন তারেক রহমান। সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানও ছিলেন। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে প্রথমে ফুল দিয়ে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে উপস্থিত নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। 

    এরপর তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করেন তার শাশুড়ি। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান এবং দেশে থাকা পরিবারের অন্য সদস্যরা।

    বিমানবন্দর থেকে বের হয়ে লালসবুজ রঙে সাজানো একটি বাসে করে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সমাবেশস্থলে পৌঁছান তারেক রহমান। সেখানে ১৬ মিনিট বক্তব্য দিয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে যান তিনি। মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে রাজধানীর গুলশানে নিজের বাসভবনে সপরিবারে পৌঁছান তিনি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ : আইন উপদেষ্টা

    February 15, 2026

    ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখবে কাতার

    February 15, 2026

    কেমন নির্বাচন হলো

    February 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ : আইন উপদেষ্টা

    February 15, 20262 Views

    বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও…

    ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখবে কাতার

    February 15, 2026

    কেমন নির্বাচন হলো

    February 15, 2026
    Top Trending

    বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ : আইন উপদেষ্টা

    February 15, 20262 Views

    বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন…

    ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখবে কাতার

    February 15, 20261 Views

    রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করতে আগামী মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ…

    কেমন নির্বাচন হলো

    February 15, 20261 Views

    গণতন্ত্র একটি রাষ্ট্রের রাজনৈতিক কাঠামোর অন্যতম শক্তিশালী ভিত্তি। জনগণের মতামত, অধিকার এবং…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.