অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রেক্ষিতে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের কনসুলার সেবা ও ভিসা প্রদান কার্যক্রম স্থগিত করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে এ সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে, যা দিল্লিতে বাংলাদেশ মিশনের সামনে টাঙানো ছিল।

এদিকে শনিবার (২০ ডিসেম্বর) এবং রোববার (২১ ডিসেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে উগ্রপন্থি এক সংগঠনের ২০-২৫ জন সমর্থক। এ সময় তারা বাংলাদেশিদের ভারত ছাড়তে বলে। এ ছাড়া রোববার শিলিগুঁড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারে হামলা চালিয় ভাঙচুর করা হয়।

গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন এবং তার সন্দেহভাজন হামলাকারী ‘ভারতে পালিয়েছেন’- এমন খবর সামাজিক মাধ্যমে চাউর হওয়ার পর ঢাকায় মূলত ভারতবিরোধী প্রচারণা নতুন গতি পেয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version