বিগ বস থেকে খ্যাতি পাওয়া অভিনেত্রী আরশি খান আবারও আলোচনায় এসেছেন। এবার তার বিয়ে নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে, তিনি শিগগিরই আফগানিস্তানের জাতীয় দলের পেসার আফতাব আলমকে বিয়ে করতে যাচ্ছেন। কিছু সূত্রে বলা হচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারিতেই তাদের বিয়ে হতে পারে।

ভারতীয় টেলিভিশন ও সিনেমায় কাজ করলেও আরশি খান প্রায়ই আলোচনায় ছিলেন তার ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে। পূর্বে পাকিস্তানের তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদির সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়েছিল। বিগ বস শোতে নিজের পরিচিতিমূলক ভিডিওতে আফ্রিদিকে ‘মেহবুব’ হিসেবে উল্লেখ করায় তৎকালীন সময়ে ব্যাপক বিতর্কও হয়েছিল।

বিনোদন ও ক্রিকেট মহলে গুঞ্জন চলছে আরশি খান এবং আফতাব আলমের সম্পর্ক। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে দুজন বেশ কিছুদিন ধরেই একসঙ্গে সময় কাটাচ্ছেন। তাদের বিভিন্ন সময়ে একসঙ্গে দেখা গেছে। আর এখন তারা বিয়ে করতে চাচ্ছেন। এমনকি দুই তারকার ঘনিষ্ঠরা বলছেন, দুজনেই সম্পর্ক এগিয়ে নিতে চান তাদের এবং বিয়ের বিষয়ে দুই পরিবারই জানে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কেউ মুখ খোলেননি।

সূত্র: জি নিউজ

Share.
Leave A Reply

Exit mobile version