রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভেরিফায়েড ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। এ পরিস্থিতিতে তার অ্যাপিএস সাগর হোসেন সোশ্যাল মিডিয়ায় প্রচারিত কোনো তথ্যে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে নিজস্ব ফেসবুক আইডি থেকে এক পোস্টে তিনি এ বিষয়ে জানান।
পোস্টে তিনি লেখেন, ‘আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। সকলের অবগতির জন্য বিষয়টি জানানো হল।’
এর আগে ওই আইডি থেকে ‘#Resignation’ লিখে পোস্ট দেওয়া হয়। তার ফেসবুকটি অনলি ফ্রেন্ড থাকায় শুধু ফ্রেন্ডরাই বিষয়টি দেখেছেন।
