Close Menu
    What's Hot

    সারাদেশে জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন

    March 31, 2026

    ‘এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন, অন্যায়-জুলুম আর নিতে পারছি না’

    March 31, 2026

    মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে স্মারকলিপি, ৮ দফা দাবি

    March 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»আবার মুখোমুখি চীন-ভারত
    ● সর্বশেষ

    আবার মুখোমুখি চীন-ভারত

    November 27, 2025No Comments4 Mins Read ● সর্বশেষ 5 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    অরুণাচল প্রদেশের এক ভারতীয় নারীকে সম্প্রতি চীনের সাংহাই বিমানবন্দরে আটক এবং হয়রানির অভিযোগ উঠেছে, যা আবারও ভারত ও চীনের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। চীন এই অঞ্চলটিকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে। দীর্ঘদিন ধরে চীন অরুণাচল প্রদেশকে ‘দক্ষিণ তিব্বত’ বা ‘জাংনান’ নামে নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে।

    বিপরীতে ভারত বলছে, অরুণাচল প্রদেশ তাদের দেশের অবিচ্ছেদ্য অংশ। এই কারণে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তবে অতীতের দ্বন্দ্ব কাটিয়ে সম্পর্ক উন্নয়নের জন্য সম্প্রতি কিছু পদক্ষেপ নিয়েছে ভারত ও চীন, যার ফলে সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের সম্পর্ক বেশ স্থিতিশীল ছিল। তবুও অরুণাচল প্রদেশকে কেন্দ্র করে হঠাৎ আবার উত্তাপ ছড়িয়েছে দিল্লি ও বেইজিংয়ের সম্পর্কের মধ্যে।

    ঘটনা আসলে কী ঘটেছে?

    আল জাজিরা বলছে, প্রেমা ওয়াংজম থংডক নামে অরুণাচল প্রদেশের এক ভারতীয় নারী সম্প্রতি যুক্তরাজ্য থেকে জাপানে যাচ্ছিলেন। গত শুক্রবার তার ফ্লাইটের তিন ঘণ্টার ট্রানজিট ছিল সাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দরে। কিন্তু তিনি অভিযোগ করেন, তার পাসপোর্টে জন্মস্থান হিসেবে অরুণাচল প্রদেশ লেখা থাকায় বিমানবন্দরের কর্মকর্তারা তাকে ১৮ ঘণ্টা আটকে রেখে হয়রানি করেন।

    তিনি জানান, ইমিগ্রেশন পার হওয়ার পর হঠাৎ এক কর্মকর্তা তাকে ডেকে আলাদা করে নেন এবং বলেন, তার ভারতীয় পাসপোর্ট ‘অবৈধ’, কারণ অরুণাচল প্রদেশ নাকি ‘চীনের অংশ’। থংডক পাল্টা জানান, অরুণাচল প্রদেশ ভারতেরই অংশ, তিনি কখনোই এটিকে চীনের অংশ হিসেবে শোনেননি।

    ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, তাকে চীনা ইস্টার্ন এয়ারলাইন্সের নতুন টিকিট কিনতে চাপ দেওয়া হয়েছিল এবং ইঙ্গিত দেওয়া হয়— তা না করলে তার পাসপোর্ট ফেরত পাবেন না। এতে তিনি ফ্লাইট ও হোটেলের বুকিংসহ সবকিছুতেই আর্থিক ক্ষতির মুখে পড়েন।

    পরে যুক্তরাজ্যে থাকা এক বন্ধুর সহায়তায় তিনি সাংহাইয়ে ভারতীয় কনসুলেটের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। পরে ভারতীয় কর্মকর্তারা তাকে রাতের ফ্লাইটে শহর ছাড়ার ব্যবস্থা করে দেন। ভারতীয় সংবাদপত্র ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানায়, এর আগেও গত অক্টোবর মাসে তিনি একই বিমানবন্দর দিয়ে নির্বিঘ্নে যাতায়াত করেছিলেন। এবার আচরণ ভিন্ন হলো কেন, তা স্পষ্ট নয়।

    এমন ঘটনা আগেও ঘটেছে?

    হ্যাঁ। ২০০৫ সাল থেকে চীন অরুণাচল প্রদেশের বাসিন্দাদের ‘স্ট্যাপলড ভিসা’ দিতে শুরু করে। অন্য ভারতীয়দের মতো পাসপোর্টে সিল মারা ভিসা তারা পেতেন না। চীনের যুক্তি, অরুণাচলের মানুষকে চীনা নাগরিক মনে করলে তাদের নিয়মিত ভিসা দেওয়া যায় না।

    ভারত এ ভিসা কখনোই গ্রহণ করেনি। এর ফলে ২০১৩ সালে দুই তিরন্দাজ এবং ২০২৩ সালে তিনজন অ্যাথলেট আন্তর্জাতিক প্রতিযোগিতায় চীন যেতে পারেননি। এমনকি এ কারণে পুরো ভারতীয় ওয়ুশু দলই গত বছর ছেংডুর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে অংশ নেয়নি।

    অরুণাচল প্রদেশ নিয়ে বিরোধের মূল কারণ কী

    অরুণাচল প্রদেশ নিয়ে ভারত ও চীনের এই বিরোধ উপনিবেশিক আমলের। ১৯১৪ সালে ব্রিটিশ ভারতের সিমলা কনভেনশনে ম্যাকমোহন লাইন নির্ধারণ হয়। তিব্বত, চীন ও ব্রিটিশ ভারতের মধ্যে আলোচনায় চীনা প্রতিনিধিরা শেষ চুক্তিতে সই করেননি এবং এ সীমারেখা তারা স্বীকারও করেনি।

    তবে ১৯৪৭ সালে ভারত পাওয়ার স্বাধীনতার পর থেকেই ম্যাকমোহন লাইনকে নিজেদের বৈধ সীমান্ত ধরে। কিন্তু চীন বলে আসছে, এই লাইন পুরোনো, বাস্তব সীমান্ত আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে। আগে তারা শুধু তাওয়াং এলাকাই দাবি করত, এখন পুরো অরুণাচল প্রদেশই দাবি করে বেইজিং।

    চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় আসার পর এ দাবি আরও জোরালো হয়েছে। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর সীমান্ত নীতি আরও কড়াকড়ি হয়েছে।

    ঐতিহাসিকভাবে বিরোধ কীভাবে চলেছে?

    অরুণাচল প্রদেশ বহুদিন ধরেই ভারত-চীন উত্তেজনার কেন্দ্র। ১৯৬২ সালে এখানে ভারত ও চীনের মধ্যে যুদ্ধের একটি ফ্রন্টও ছিল। ১৯৭৫ সালে তুলুং লা এলাকায় সংঘর্ষে চার ভারতীয় সেনা নিহত হন। আর ২০২০ সালে লাদাখের গালওয়ানে প্রাণঘাতী সংঘর্ষে কমপক্ষে ২০ ভারতীয় ও ৪ চীনা সেনা নিহত হয়।

    এছাড়া দালাই লামার সফর নিয়ে বারবার আপত্তি, সীমান্তে হাতাহাতি এবং জলবিদ্যুৎ প্রকল্প নিয়েও দুই দেশের মধ্যে উত্তেজনা রয়েছে।

    অরুণাচল প্রদেশ কেন গুরুত্বপূর্ণ?

    এ রাজ্য ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দক্ষিণ-পূর্ব এশিয়া পর্যন্ত এই রাজ্যটিই ভারতের যোগাযোগপথ। মিয়ানমার, ভুটান সীমান্তের কাছাকাছি অবস্থান, সামরিক দিক থেকেও অরুণাচলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

    অন্যদিকে চীনের কাছে এটি ধর্মীয়ভাবে খুবই গুরুত্বপূর্ণ। ষষ্ঠ দালাই লামার জন্মস্থান তাওয়াং চীন তাদের ‘তিব্বতের অংশ’ মনে করে। তাই চীন কখনোই এ দাবি ছাড়তে রাজি নয়।

    চীন ও ভারতের প্রতিক্রিয়া কী?

    ভারতীয় নারীকে সম্প্রতি চীনের সাংহাই বিমানবন্দরে আটক ও হয়রানির অভিযোগ সামনে আসার পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জাংনান চীনের ভূখণ্ড। আর তাই তারা থংডকের সঙ্গে আইন অনুযায়ী আচরণ করেছে; তাকে আটকে রাখা বা হয়রানির অভিযোগ সঠিক নয়।

    অন্যদিকে ভারত বলেছে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। চীনের বক্তব্য বাস্তবতাকে বদলাতে পারবে না। এছাড়া ভারত অভিযোগ করেছে, চীন আন্তর্জাতিক বিমানযাত্রা সংক্রান্ত নিয়ম ভঙ্গ করেছে এবং ২৪ ঘণ্টার ভিসামুক্ত ট্রানজিটের নিয়মও মানেনি।

    ভারত-চীন সম্পর্ক এখন কোথায় দাঁড়িয়ে?

    থংডককে সাংহাই বিমানবন্দরে আটক ও হয়রানির ঘটনা দুই দেশের সম্পর্কে বড় ধরনের প্রভাব ফেলবে না। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর শীতল হয়ে সম্পর্ক গত এক বছরে কিছুটা উষ্ণ হয়েছে।

    উচ্চপর্যায়ের বৈঠক ও সেনা প্রত্যাহারের মাধ্যমে দুই দেশই সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে। তবে প্রতিদ্বন্দ্বিতা ও একে-অপরকে সন্দেহ করা দূর হয়নি। কারণ উভয় দেশই একে অপরকে প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখে এবং নিজেদের মধ্যে চলমান প্রতিযোগিতা ভবিষ্যতেও চলবে।

    অরুণাচল প্রদেশ আন্তর্জাতিক সংবাদ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    সারাদেশে জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন

    March 31, 2026

    ‘এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন, অন্যায়-জুলুম আর নিতে পারছি না’

    March 31, 2026

    মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে স্মারকলিপি, ৮ দফা দাবি

    March 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    সারাদেশে জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন

    March 31, 20262 Views

    সারাদেশে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধারে সরকারের চলমান অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। ৩০…

    ‘এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন, অন্যায়-জুলুম আর নিতে পারছি না’

    March 31, 2026

    মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে স্মারকলিপি, ৮ দফা দাবি

    March 31, 2026
    Top Trending

    সারাদেশে জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন

    March 31, 20262 Views

    সারাদেশে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধারে সরকারের চলমান অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি…

    ‘এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন, অন্যায়-জুলুম আর নিতে পারছি না’

    March 31, 20266 Views

    দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সিমু আত্মহত্যার…

    মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে স্মারকলিপি, ৮ দফা দাবি

    March 31, 20260 Views

    মালয়েশিয়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.