স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনে আজ বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ তারিখে উদ্বোধন করা হলো কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নতুন ক্যান্টিন। দুপুর ১টা ৩০ মিনিটে ক্যান্টিনটির উদ্বোধন করেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ)।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি, দিলুয়ার হোসেন, প্রশাসনিক কর্মকর্তা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের পিএস এর দপ্তর ও সভাপতি, কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান এবং মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

নতুন রূপে আধুনিক সাজে সজ্জিত এই ক্যান্টিনকে ঘিরে দীর্ঘদিন ধরে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশার বাস্তবায়ন আজ ফল পেয়েছে—যার পেছনে নিরলসভাবে কাজ করেছেন কল্যাণ সমিতির সভাপতি দিলুয়ার হোসেন।

তিনি আশা প্রকাশ করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি বাংলাদেশ সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্যও এই নতুন ক্যান্টিন কল্যাণ বয়ে আনবে।

পলিটিক্স/মিক

Share.
Leave A Reply

Exit mobile version