Close Menu
    What's Hot

    নিরঙ্কুশ জয়ের পথে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির এলডিপি জোট

    February 8, 2026

    বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক গণবিদ্রোহ: নাহিদ ইসলাম

    February 8, 2026

    নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন

    February 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»তৌহিদী জনতার ওপর সরকারের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে: রুমিন ফারহানা
    ● সর্বশেষ

    তৌহিদী জনতার ওপর সরকারের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে: রুমিন ফারহানা

    November 25, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    তৌহিদী জনতার ওপর সরকারের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।

    সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে টক শোতে এ মন্তব্য করেন তিনি।

    রুমিন ফারহানা বলেন, তৌহিদী জনতা একেক এলাকায় একেক গ্রুপ অব পিপল হতে পারে। তাদের প্রত্যেকের ওপর সরকারের একটা প্রচ্ছন্ন সমর্থন রয়েছে। এখন পর্যন্ত যতগুলো মব সন্ত্রাসের ঘটনা ঘটেছে, সরকারের তরফ থেকে নিন্দা জানানো ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

    তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে যখন একের পর এক এ ধরনের ঘটনা ঘটছে। একটার পর একটা সম্প্রদায় হামলার শিকার হচ্ছে। কখনো বাউল সম্প্রদায়, কখনো আহমেদিয়া সম্প্রদায়, কখনো নারী ফুটবলারদের ওপর হামলা।আবার কখনো নাটক বন্ধের চেষ্টা করছে। একটি ঘটনার পর আরেকটি ঘটনা যেন না ঘটে, সেটা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কিন্তু সরকার কি কাজ করছে বুঝতে পারি না।

    তিনি আরও বলেন, এসব কর্মকাণ্ডের প্রধান ভিকটিম হচ্ছেন নারীরা।কোনো অভিনেত্রী শো রুম উদ্বোধনে যাবেন, সেখানে ঝামেলা করা হচ্ছে। কোনো অভিনেত্রী কিছু অর্গানাইজ করছেন, সেখানে গিয়ে বন্ধ করা হচ্ছে। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে, সেখানে গিয়েও থামানো হচ্ছে। মেয়েরা ফুটবল খেলবে, সেখানে গিয়ে থামানো হচ্ছে। প্রথম টার্গেট হচ্ছেন নারীরা।এরপর সমাজের সংখ্যালঘুরা থাকছে টার্গেটে।

    তিনি আরও বলেন, পরিসংখ্যান বলছে— ৩৬৫ দিনে ৩৮০টির বেশি মাজারে হামলা হয়েছে। একটি ঘটনারও বিচার হয়নি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সঙ্গে যারা যুক্ত ছিলেন, তারা হয়তো এখন বাড়িতে নেই। তাদের আত্মীয়-স্বজনের বাড়িতেও হামলা হচ্ছে। গত কয়েকদিন আগেও সাবেক এক সংসদ সদস্যের ভাইয়ের বাড়িতে গিয়ে হামলা করা হয়েছে। ওই বাড়িতে কেবল নারীরাই ছিলেন। তারা বেরিয়ে এসে অসহায়ত্ব প্রকাশ করেছেন। এই যে একটি ট্রেন্ড আপনি (প্রধান উপদেষ্টা) চালু করলেন, এই ট্রেন্ডটা কি চাইলেন বন্ধ করতে পারবেন? পারবেন তো না। এখন যারা সুবিধাজনক অবস্থায় আছে, তারা যখন ভিন্ন দিকে যাবে কিছুটা অসুবিধাজনক অবস্থায় পড়বে, তখন যে তারা আক্রমণের শিকার হবেন না, এটা তো নিশ্চিতভাবে বলতে পারেন না।

    মবের ঘটনায় সরকার সুবিধা নিচ্ছে মন্তব্য করে এই বিএনপি নেত্রী বলেন, সরকারে তো রাজনৈতিক দল নেই। সরকার চায় একটি প্রেসার গ্রুপ তার পক্ষে থাকুক। সরকার যে কথাগুলো বলতে পারে না, যে কাজগুলো করতে চায়, তারা চায় প্রেসার গ্রুপ সেই আওয়াজটা তুলুক। সরকার খুব সহজে ওই কাজটা করে ফেলতে পারে। এই প্রেসার গ্রুপটাকে লালন-পালন করা, তাদের আইনি সাপোর্ট দেওয়া, তারা কোনো রকম বাড়াবাড়ি করলে আইনশৃঙ্খলা বাহিনী যেন তাদের বাধা না দেয়, সেটা নিশ্চিত করা— এই কাজগুলো সরকার করছে। সে কারণে এত বেশি মবের ঘটনা ঘটছে।

    তৌহিদী জনতা প্রচ্ছন্ন সমর্থন রুমিন ফারহানা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    নিরঙ্কুশ জয়ের পথে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির এলডিপি জোট

    February 8, 2026

    বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক গণবিদ্রোহ: নাহিদ ইসলাম

    February 8, 2026

    নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন

    February 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    নিরঙ্কুশ জয়ের পথে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির এলডিপি জোট

    February 8, 20261 Views

    জাপানের আগাম সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে এগোচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন লিবারাল ডেমোক্রেটিক…

    বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক গণবিদ্রোহ: নাহিদ ইসলাম

    February 8, 2026

    নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন

    February 8, 2026
    Top Trending

    নিরঙ্কুশ জয়ের পথে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির এলডিপি জোট

    February 8, 20261 Views

    জাপানের আগাম সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে এগোচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির…

    বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ছিল ঐতিহাসিক গণবিদ্রোহ: নাহিদ ইসলাম

    February 8, 20261 Views

    সামাজিক বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এনসিপির আহ্বায়ক…

    নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন

    February 8, 20261 Views

    নিষেধাজ্ঞা বহাল থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.