আবারও বাংলাদেশে মঞ্চ মাতাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ১৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া একটি কনসার্টে অংশ নেবেন তিনি—এ তথ্য নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ।

মেইন স্টেজের ফেসবুক পেজ জানায়, কনসার্টটির শিরোনাম রাখা হয়েছে ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’। রাজধানীর বসুন্ধরা মাঠে আয়োজিত এই জমকালো ওপেন-এয়ার কনসার্টে দর্শকদের জন্য অপেক্ষা করছে দারুণ এক সঙ্গীতময় সন্ধ্যা।

কনসার্টের দিন বেলা ১টায় দর্শকদের জন্য ভেন্যুর গেট খুলে দেওয়া হবে। কনসার্ট শুরু হবে বিকেল ৫টায় এবং চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। সুরের এই মহাযজ্ঞের অগ্রিম টিকিট বিক্রি খুব শিগগিরই শুরু হবে বলেও জানিয়েছে মেইন স্টেজ।

এর আগে গেল বছর ২৯ নভেম্বর ঢাকা এসেছিলেন আতিফ আসলাম। ‘ম্যাজিকাল নাইট ২.০’ নামের সেই কনসার্টে তিনি মঞ্চ মাতিয়েছিলেন তার জনপ্রিয় গান- ‘জিতনি দোফা’, ‘তু চাহিয়ে’, ‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, এবং ‘তু জানে না’ পরিবেশন করে।

Share.
Leave A Reply

Exit mobile version