Close Menu
    What's Hot

    বিশেষ কমিটির সভা, বাতিল হচ্ছে ‘গণভোট অধ্যাদেশ’, উঠবে না সংসদে

    March 30, 2026

    মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

    March 30, 2026

    লেবানন সীমান্তে ‘নিরাপত্তা অঞ্চল’ গড়ার ঘোষণা দিলেন নেতানিয়াহু

    March 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»মির্জা ফখরুলের নামে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার
    ● সর্বশেষ

    মির্জা ফখরুলের নামে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

    November 18, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে দলীয় শিষ্টাচার ও শৃঙ্খলা ভঙ্গের অপরাধে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরীকে বহিষ্কার করেছে বিএনপি।

    সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু ও সদস্য সচিব অ্যাড. কামরুল আলম স্বাক্ষরিত এক পত্রে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।

    চিঠিতে বলা হয়েছে, গত ১৬ নভেবম্বর বিকেল সোয়া ৫টার দিকে রাজবাড়ী সদর থানার গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী-ফরিদপুর প্রধান সড়কে উপস্থিত হয়ে রাজবাড়ী-১ আসনের কেন্দ্র ঘোষিত মনোনয়ন পরিবর্তন করার দাবিতে রাজবাড়ী পৌর বিএনপির কিছু কর্মীবৃন্দের একতায় একটি মিছিল শুরু হয়। ওই মিছিলে আকমল হোসেন চৌধুরী বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের নামে অত্যন্ত কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে অত্যন্ত নিন্দনীয়ভাবে শিষ্ঠাচার বহির্ভূত কর্মকাণ্ড করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এই স্লোগানের বিষয়টি ইলেকট্রনিক্স মিডিয়াসহ সকল প্রকারের মিডিয়ায় প্রচার ও প্রকাশ হয় এবং স্লোগানের ভিডিওটি রাজবাড়ী জেলা বিএনপির দৃষ্টিগোচর হওয়ার পর আপনাকে তাৎক্ষণিকভাবে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। আপনি লিখিতভাবে কারণ দর্শাইয়াছেন, যা জেলা বিএনপির কাছে যুক্তিযুক্ত বলে মনে হয়নি। আপনি রাজবাড়ী পৌর বিএনপির একজন দ্বায়িত্বশীল নেতা হিসেবে ওই ধরনের অশ্লীল স্লোগান দিয়ে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই আপনাকে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদসহ স্থানীয় সকল প্রকারের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো। এই বহিষ্কারাদেশ আজকের তারিখ থেকেই কার্যকর হবে।

    বহিষ্কারাদেশের অনুলিপিটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেওয়া হয়েছে।

    এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সর্ব মহলে সমাদৃত রাজনীতিবিদ৷ অতি উৎসাহী হয়ে তার নাম উচ্চারণ করে কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরী। এজন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদসহ স্থানীয় সকল প্রকারের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।

    উল্লেখ্য, রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিলের দাবিতে গতকাল ১৬ নভেম্বর বিকেলে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়ক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোনয়নবঞ্চিত বিএনপি নেতা আসলাম গ্রুপের সমর্থক ও অনুসারীরা। এ সময় আসলামপন্থি অনুসারী রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেন। যেই স্লোগানের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে ভাইরাল হয় এবং সমালোচনার ঝড় তৈরি হয়। পরে গত রোববার দিবাগত রাতে এক নোটিশ আকমল হোসেন চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

    নেতা বহিষ্কার বিএনপি মির্জা ফখরুল
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    বিশেষ কমিটির সভা, বাতিল হচ্ছে ‘গণভোট অধ্যাদেশ’, উঠবে না সংসদে

    March 30, 2026

    মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

    March 30, 2026

    লেবানন সীমান্তে ‘নিরাপত্তা অঞ্চল’ গড়ার ঘোষণা দিলেন নেতানিয়াহু

    March 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    বিশেষ কমিটির সভা, বাতিল হচ্ছে ‘গণভোট অধ্যাদেশ’, উঠবে না সংসদে

    March 30, 20263 Views

    অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের অধিকাংশ যাচাই-বাছাই শেষে আগামী ২ এপ্রিল সংসদে উত্থাপনের…

    মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

    March 30, 2026

    লেবানন সীমান্তে ‘নিরাপত্তা অঞ্চল’ গড়ার ঘোষণা দিলেন নেতানিয়াহু

    March 30, 2026
    Top Trending

    বিশেষ কমিটির সভা, বাতিল হচ্ছে ‘গণভোট অধ্যাদেশ’, উঠবে না সংসদে

    March 30, 20263 Views

    অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের অধিকাংশ যাচাই-বাছাই শেষে আগামী ২…

    মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

    March 30, 20261 Views

    মালয়েশিয়ায় রাস্তায় গাড়ির চাপায় পড়ে মোস্তফা বাবু (২৫) নামে এক বাংলাদেশি যুবক…

    লেবানন সীমান্তে ‘নিরাপত্তা অঞ্চল’ গড়ার ঘোষণা দিলেন নেতানিয়াহু

    March 30, 20262 Views

    ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক ঘোষণা লেবাননজুড়ে এক ভয়াবহ মানবিক সংকটের ইঙ্গিত…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.