দেশে গত দুই-তিন দিনে রাতের তাপমাত্রা কমেছে। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভোররাতের দিকে কিছুটা শীত অনুভূত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কিছুদিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো উত্থান-পতনের সম্ভাবনা নেই।

তাপমাত্রা কখনো কিছুটা বাড়তে পারে, কখনো কিছুটা কমতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, দেশে পুরোদমে শীত শুরু হতে পারে আগামী ডিসেম্বর থেকে।

আবহাওয়া অধিদপ্তর সূএে জানা গেছে, ‘দেশের প্রান্তিক পর্যায়ে ইতিমধ্যে কিছুটা শীত অনুভূত হচ্ছে, বিশেষ করে ভোররাতের দিকে। কিন্তু সারা দেশে পুরোদমে শীত শুরু হতে পারে ডিসেম্বর থেকে।

রাতের তাপমাত্রা কিছুটা কমলেও দেশে দিনের তাপমাত্রা এখনো ৩২-৩৩ ডিগ্রি পর্যন্তও উঠছে।’

আরও জানা গেছে আগামী কিছুদিন সারা দেশে তাপমাত্রা কখনো কিছুটা বাড়তে পারে, কখনো কিছুটা কমতে পারে। সব মিলিয়ে আগামী কিছুদিন তাপমাত্রায় বড় উত্থান-পতন বা পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই। ভোররাতের দিকে দেশের কোনো কোনো অঞ্চলে কুয়াশার দেখা মিলতে পারে।

বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, কুড়িগ্রাম পঞ্চগড়ের মতো এলাকায় কুয়াশা কিছুটা বেশি থাকতে পারে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আগামীকাল বুধবার। সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।

এদিকে আগের দিনের তুলনায় মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা কমেছে অনেক অঞ্চলেই।

Share.
Leave A Reply

Exit mobile version