Close Menu
    What's Hot

    সারাদেশে জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন

    March 31, 2026

    ‘এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন, অন্যায়-জুলুম আর নিতে পারছি না’

    March 31, 2026

    মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে স্মারকলিপি, ৮ দফা দাবি

    March 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»মাত্র ৭ দিনে হাতে পাসপোর্ট, জানুন নতুন নিয়ম
    ● সর্বশেষ

    মাত্র ৭ দিনে হাতে পাসপোর্ট, জানুন নতুন নিয়ম

    November 3, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ সরকার ই-পাসপোর্টের আবেদন প্রক্রিয়াকে আরও সহজ ও সম্পূর্ণ কাগজবিহীন করতে নতুন নির্দেশনা জারি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে প্রকাশিত এ নির্দেশনায় আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন বাধ্যবাধকতা অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন থেকে ই-পাসপোর্টের আবেদন সম্পূর্ণভাবে অনলাইনে পূরণ ও জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

    মূল পরিবর্তন ও নির্দেশনাসমূহ :

    অনলাইন আবেদন বাধ্যতামূলক : আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে পূরণ ও জমা দিতে হবে।

    সত্যায়িত কাগজপত্র বা আলাদা ছবি জমা দেওয়ার প্রয়োজন নেই।
    পরিচয়পত্র ব্যবহার : আবেদন ফরমে অবশ্যই জাতীয় পরিচয়পত্র (NID) অথবা ইংরেজি ভার্সনের অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC) ব্যবহার করতে হবে। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পিতা বা মাতার NID নম্বর আবশ্যক।

    বয়সভিত্তিক দলিল : ১৮ বছরের নিচে কেবল ইংরেজি ভার্সনের BRC।

    ১৮–২০ বছর হলে NID অথবা BRC। ২০ বছরের ঊর্ধ্বে কেবল NID (বিদেশ থেকে আবেদন করলে BRC গ্রহণযোগ্য)।
    আবশ্যিক ঘর পূরণ : আবেদন ফরমের তারকা (*) চিহ্নিত সব ঘর অবশ্যই পূরণ করতে হবে।

    ঠিকানা অনুযায়ী আবেদন : আবেদন অবশ্যই সংশ্লিষ্ট পাসপোর্ট অফিস বা বিদেশে বাংলাদেশ মিশনে দাখিল করতে হবে।

    অপ্রাপ্তবয়স্কদের মেয়াদ : ১৮ বছরের নিচে আবেদনকারীদের জন্য ৫ বছর মেয়াদি এবং ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট ইস্যু করা হবে।

    পেশাজীবীদের সনদ : ডাক্তার, প্রকৌশলী বা ড্রাইভারের মতো পেশাজীবীদের ক্ষেত্রে প্রাসঙ্গিক সনদ অনলাইনে আপলোড করতে হবে।

    সরকারি কর্মচারীর দলিল : সরকারি কর্মচারী, শিক্ষক বা অনুরূপ পেশাজীবীদের জন্য GO, NOC, PRL আদেশ বা পেনশন বই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইটে আপলোডকৃত থাকতে হবে এবং দাখিল করতে হবে।

    বিবাহ সংক্রান্ত দলিল : প্রয়োজন অনুযায়ী বিবাহ, নিকাহনামা অথবা তালাকনামা জমা দিতে হবে।

    জরুরি আবেদন ও সময়সীমা : জরুরি বা অতিজরুরি আবেদনের ক্ষেত্রে পুলিশের ক্লিয়ারেন্স সনদ জমা দিতে হবে।

    পাসপোর্ট পেতে নির্ধারিত সময়সীমা : অতিজরুরি ২ কর্মদিবস, জরুরি ৭ কর্মদিবস এবং রেগুলার ১৫ কর্মদিবস

    আবেদনের সময় মূল দলিল : NID, BRC এবং অন্যান্য প্রয়োজনীয় সনদের মূল কপি সঙ্গে রাখা বাধ্যতামূলক।

    ৬৫+ বয়সীদের জন্য সুবিধা : ৬৫ বছরের বেশি বয়স্কদের জন্য পাসপোর্টের মেয়াদ সংক্রান্ত পূর্বের শর্ত (যা কেবল ৫ বছর মেয়াদি পাসপোর্ট দিত) বাতিল করা হয়েছে।

    শিশু ছবি নির্দেশনা : ৬ বছরের নিচের শিশুদের জন্য ধূসর ব্যাকগ্রাউন্ডে ল্যাব প্রিন্ট করা ৩R সাইজের ছবি আবশ্যক।

    নতুন এই নির্দেশনার ফলে ই-পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া আরও স্বচ্ছ, গতিশীল এবং সময় সাশ্রয়ী হবে বলে মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    অনলাইন আবেদন ই-পাসপোর্ট দ্রুত পাসপোর্ট পাসপোর্ট আবেদন বাংলাদেশ বাংলাদেশ পাসপোর্ট অফিস সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    সারাদেশে জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন

    March 31, 2026

    ‘এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন, অন্যায়-জুলুম আর নিতে পারছি না’

    March 31, 2026

    মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে স্মারকলিপি, ৮ দফা দাবি

    March 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    সারাদেশে জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন

    March 31, 20262 Views

    সারাদেশে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধারে সরকারের চলমান অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। ৩০…

    ‘এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন, অন্যায়-জুলুম আর নিতে পারছি না’

    March 31, 2026

    মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে স্মারকলিপি, ৮ দফা দাবি

    March 31, 2026
    Top Trending

    সারাদেশে জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন

    March 31, 20262 Views

    সারাদেশে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধারে সরকারের চলমান অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি…

    ‘এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন, অন্যায়-জুলুম আর নিতে পারছি না’

    March 31, 20269 Views

    দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সিমু আত্মহত্যার…

    মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে স্মারকলিপি, ৮ দফা দাবি

    March 31, 20260 Views

    মালয়েশিয়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.