অন্তর্বর্তী সরকারের পাঁচজন উপদেষ্টাকে এনসিপির আজ্ঞাবহ করতে না পারায় তাদের ট্যাগিং করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় তিনি এই মন্তব্যটি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে প্রকাশ করেন।

পোস্টে রাশেদ খান লিখেছেন, ‘এনসিপির পক্ষ থেকে যে পাঁচজন উপদেষ্টাকে বিভিন্ন দলের প্রতি বায়াসড বলা হয়েছে, এই উপদেষ্টারা সরকারে না থাকলে ড. মুহাম্মদ ইউনূস এক ঘণ্টার জন্যও ক্ষমতায় টিকতে পারবেন না। ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার টিকেই আছে উনাদের বুদ্ধিমত্তা, যোগ্যতা ও কৌশলের ওপর।পুরো উপদেষ্টা পরিষদের মধ্যেও যদি যোগ্যতার বিচার করা হয়, তবে তাদের যোগ্যতা সবচেয়ে বেশি।’

তিনি লেখেন, ‘তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সদস্যের লিয়াজোঁ কমিটির পরামর্শে এই পাঁচজন উপদেষ্টাসহ বাকি উপদেষ্টাদের সিলেকশন করা হয়। হয়তো এই পাঁচ উপদেষ্টাকে এনসিপির আজ্ঞাবহ বানাতে না পেরে ট্যাগিং করা হচ্ছে। তবে ড. ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টাদের বিভিন্ন দলের হিসেবে ট্যাগিং করা, দেশে অস্থিরতা সৃষ্টি করবে এবং সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করবে।’

তিনি আরও লেখেন, ‘আমরা উপদেষ্টাদের সমালোচনা করতে পারি যাতে তারা ভুলগুলো শুধরে নেন। কিন্তু নির্বাচন বানচাল ও সরকারকে ব্যর্থ করার জন্য শেখ হাসিনা ও ভারত যে চক্রান্ত করছে, সেই ফাঁদে পা দিলে ফ্যাসিবাদবিরোধী শক্তির কেউ রক্ষা পাবে না।’

Share.
Leave A Reply

Exit mobile version