Close Menu
    What's Hot

    আবু সাঈদ হত্যায় ২ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা

    April 9, 2026

    যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ২

    April 9, 2026

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন ট্রাম্প’, যা বলছে হোয়াইট হাউস

    April 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»বিএনপি ক্ষমতায় গেলে ‘রেইনবো নেশন’ গড়বে: মির্জা ফখরুল
    ● সর্বশেষ

    বিএনপি ক্ষমতায় গেলে ‘রেইনবো নেশন’ গড়বে: মির্জা ফখরুল

    October 24, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় এলে সব জাতি, ধর্ম ও সম্প্রদায়কে একসঙ্গে নিয়ে একটি ‘রেইনবো নেশন’ বা রংধনু জাতি গড়ে তোলা হবে।

    শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীতে ক্ষুদ্র নৃগোষ্ঠী গারো সম্প্রদায়ের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।

    মির্জা ফখরুল বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২২ সালে যে ৩১ দফা ঘোষণা দিয়েছেন সেখানে তিনি খুব পরিষ্কার করে বলেছেন যে, আমরা একটা রেইনবো নেশন তৈরি করব। অর্থাৎ যে নেশনে সব সম্প্রদায়গুলো অন্তর্ভুক্ত হয়ে সেখানে তারা তাদের অবদান রাখতে সক্ষম হবে।

    তিনি আরও বলেন, আগামীতে বিএনপি সরকারে গেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমস্যাগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।

    গারো সম্প্রদায়ের দাবির প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঘোষিত ভিশন-২০৩০ কর্মসূচিতে সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতি-ঐতিহ্য রক্ষা করা এবং তাদের সমস্যার সমাধানের পৃথক অধিদপ্তর গঠনের ঘোষণা দিয়েছেন।

    বিএনপি আগামীতে সরকারে গেলে ঢাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পৃথক সাংস্কৃতিক একাডেমি গঠন করা হবে এবং সরকারিভাবে গারোদের ‘ওয়ানগালা’ উৎসব পালনের বিষয়ে সক্রিয়ভাবে বিবেচনা করা হবে।

    তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সব সমস্যার সমাধান করা হবে।

    বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সব সম্প্রদায়ের মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে হবে। পাশাপাশি তাদের সংস্কৃতি তুলে ধরতেও সাহায্য করতে হবে। 

    সঞ্চয় নাফাকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জাতীয়তাবাদী ক্ষুদ্র জনগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদক, ক্রিস্টিয়ান সার্ভিস সোসাইটির পরিচালক বাপন মানকিন, বিরিশিরি কালচারাল একাডেমির পরিচালক পরাগ রিটসিল এবং আয়োজক কমিটির শুভজিট স্যানগমা নাকমা প্রমুখ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    আবু সাঈদ হত্যায় ২ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা

    April 9, 2026

    যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ২

    April 9, 2026

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন ট্রাম্প’, যা বলছে হোয়াইট হাউস

    April 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    আবু সাঈদ হত্যায় ২ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা

    April 9, 20266 Views

    জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড…

    যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ২

    April 9, 2026

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন ট্রাম্প’, যা বলছে হোয়াইট হাউস

    April 7, 2026
    Top Trending

    আবু সাঈদ হত্যায় ২ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা

    April 9, 20266 Views

    জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই…

    যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ২

    April 9, 20263 Views

    যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার একটি ছোট বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার…

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন ট্রাম্প’, যা বলছে হোয়াইট হাউস

    April 7, 20261 Views

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালী চালু না…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.