মুজিব কোটের আধিপত্যের যুগ শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, “আমরা আগেই বলেছিলাম—মুজিব কোটের দাপট একদিন থাকবে না। এখন তো ফ্রিতেও মানুষ তা নিতে চায় না, ভয়ে কেউ পরতেও সাহস করে না।”

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালীর চৌরাস্তায় জেলা গণ অধিকার পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, ‘আগামীতে আমরা যে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ চাই, তা রাতারাতি গড়ে উঠবে না। রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমলাতন্ত্রের স্বভাব এবং চরিত্রের পরিবর্তন না হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়।’

তিনি বলেন, ‘রাজনৈতিক সমঝোতা, ঐক্য এবং সম্মতির ভিত্তিতে আগামী নির্বাচনের মাধ্যমে যদি একটি জাতীয় সরকার গঠিত হয়, তবে সেই সরকার পাঁচ বছরের মধ্যে বাংলাদেশকে একটি স্থিতিশীল ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারবে। কিন্তু আমাদের মধ্যে যদি রাজনৈতিক বিভাজন ও অনৈক্য থেকে যায়, তাহলে স্বৈরাচারী শক্তি আবারও ফিরে আসবে, ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে, আমরা কেউ নিরাপদ থাকব না।

Share.
Leave A Reply

Exit mobile version