বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষকরা। আগামীকাল মঙ্গলবার দুপুরে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন তারা। পাশাপাশি, দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা।

সোমবার (আজ) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ কর্মসূচি ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

আন্দোলনের অংশ হিসেবে সারা দেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সোমবার (১৩ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। একইসঙ্গে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে অবস্থান কর্মসূচি।

শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

Share.
Leave A Reply

Exit mobile version