Close Menu
    What's Hot

    আবু সাঈদ হত্যায় ২ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা

    April 9, 2026

    যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ২

    April 9, 2026

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন ট্রাম্প’, যা বলছে হোয়াইট হাউস

    April 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»জলবায়ু ঋণের ফাঁদে বাংলাদেশ, অনুদানের চেয়ে ঋণ বেশি
    ● সর্বশেষ

    জলবায়ু ঋণের ফাঁদে বাংলাদেশ, অনুদানের চেয়ে ঋণ বেশি

    October 13, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বক্তারা জানিয়েছেন, জলবায়ু অর্থায়নে বাংলাদেশ প্রতিটি ১ ডলার অনুদানের বিপরীতে গড়ে ২.৭ ডলার ঋণ গ্রহণ করছে। তাদের মতে, দেশের মাথাপিছু জলবায়ু ঋণের পরিমাণ প্রায় ৮০ ডলার, যা স্বল্পোন্নত দেশগুলোর গড়ের তিনগুণেরও বেশি। বহুপাক্ষিক অর্থায়নের ক্ষেত্রেও বাংলাদেশের ঋণের পরিমাণ এলডিসি গড়ের প্রায় পাঁচগুণ। তারা বলেছেন, এই ঋণনির্ভর সহায়তা বাংলাদেশের জলবায়ু ও রাজস্ব নীতিকে হুমকির মুখে ফেলছে।

    আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম ও চেঞ্জ ইনিশিয়েটিভ আয়োজিত এক মতবিনিময়সভায় এসব কথা বলেন তারা।

    সভায় জানানো হয়, চেঞ্জ ইনিশিয়েটিভ বিশ্বের ৫৫টি স্বল্পোন্নত দেশের জলবায়ু ঋণ দায় সূচক তৈরি করেছে। জলবায়ুবিষয়ক বৈশ্বিক বৈঠকে এ সূচকের ভিত্তিতে বিভিন্ন দেশ ঋণ দায়গ্রস্ততার বিশদ বিবরণ দিতে পারবে। বাংলাদেশি এ প্রতিষ্ঠানের তৈরি সূচক উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে জলবায়ুর দায়বদ্ধতার দরকষাকষিতে কার্যকর ভূমিকা রাখবে।

    মতবিনিময়সভায় চেঞ্জ ইনিশিয়েটিভের ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন খান বলেন, বৈশ্বি উষ্ণতা বৃদ্ধিতে স্বল্পোন্নত দেশগুলোর দায় মাত্র ৩.৩ ভাগ কিন্তু তার বিরূপ প্রতিক্রিয়া শতকরা ৭০ ভাগই পড়ে এ দেশগুলোর ওপর। জলবায়ু ফান্ডের যে অর্থ পাওয়া যায় তার ৯৫ ভাগই ঋণ, মাত্র ৫ ভাগ অনুদান। অর্থাৎ স্বল্পোন্নত দেশগুলো ঋণে জর্জরিত হয়ে উন্নত দেশ সৃষ্ট বৈশ্বিক উষ্ণতার দায় পরিশোধ করছে।

    তিনি বলেন, বাংলাদেশের মানুষকে বছরে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ৭ বিলিয়ন ডলার গচ্চা দিতে হচ্ছে।

    এ বিষয়ে এখন থেকে কাজ শুরু করা দরকার। বিশ্বব্যাংক ও অন্যান্য বহুমাত্রিক ব্যাংকের আর্থ-সলিডারিটি ফান্ড তৈরি করতে হবে। দূষণের জন্য কার্বন ট্যাক্স ধার্য করতে হবে। জলবায়ুর জন্য আরো ফান্ডের উৎস খুঁজে বের করতে হবে।
    সভায় ধন্যবাদ জ্ঞাপন করে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, পরিবেশ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ বলেন, জলবায়ু খাতে স্বল্পোন্নত দেশগুলোর বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার প্রয়োজন। কিন্তু প্রতিশ্রুতি পাওয়া যাচ্ছে মাত্র ৩০০ বিলিয়ন ডলার, যা আবার বিতরণের জন্য পাওয়া যাচ্ছে না।

    তিনি আরো বলেন, বাংলাদেশে জলবায়ু ট্রাস্ট ফান্ডের নিম্নগতি চলছে। প্রথমে যেখানে বছরে ৭০০ কোটি টাকা বরাদ্ধ রাখা হতো, তা এখন ১০০ কোটি টাকায় নেমে এসেছে। ফান্ডের টাকা অপচয় ও অব্যবস্থাপনার কারণে এটা হয়েছে। ফারমার্স ব্যাংকে (পদ্মা ব্যাংক) ফান্ডের কয়েকশ কোটি টাকা নিষেধ সত্ত্বেও রাখার পর তা লোপাট হয়েছে।

    বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময়সভায় জলবায়ু ঋণ দায় সূচকের প্রতিবেদন উপস্থাপন করেন তন্ময় সাহা।

    অন্যদিকে বায়ু দূষণের জন্য গড় আয়ু ৭ বছর কমে যাচ্ছে। এমন অবস্থায় বাংলাদেশকে জলবায়ুবিষয়ক বিতর্কে প্রাকৃতিক সুরক্ষার কথা নিয়ে আসতে হবে। বেঁচে থাকার জন্য অক্সিজেন এবং ন্যূনতম পানির প্রয়োজনের কথা বলতে হবে। এগুলো কিছুতেই দর-কষাকষির বিষয় নয়।

    তিনি আরো বলেন, আমাদের প্রাকৃতিক সম্পদের কারণে ঋণ মওকুফ পেতে হবে।

    climate finance Bangladesh উন্নয়ন ঋণ এলডিসি জলবায়ু অর্থায়ন জলবায়ু অনুদান বনাম ঋণ জলবায়ু ঝুঁকি জলবায়ু নীতি পরিবেশ অর্থায়ন বাংলাদেশ জলবায়ু ঋণ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    আবু সাঈদ হত্যায় ২ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা

    April 9, 2026

    যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ২

    April 9, 2026

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন ট্রাম্প’, যা বলছে হোয়াইট হাউস

    April 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    আবু সাঈদ হত্যায় ২ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা

    April 9, 20266 Views

    জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড…

    যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ২

    April 9, 2026

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন ট্রাম্প’, যা বলছে হোয়াইট হাউস

    April 7, 2026
    Top Trending

    আবু সাঈদ হত্যায় ২ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা

    April 9, 20266 Views

    জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই…

    যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ২

    April 9, 20263 Views

    যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার একটি ছোট বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার…

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন ট্রাম্প’, যা বলছে হোয়াইট হাউস

    April 7, 20261 Views

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালী চালু না…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.