Close Menu
    What's Hot

    লেবানন সীমান্তে ‘নিরাপত্তা অঞ্চল’ গড়ার ঘোষণা দিলেন নেতানিয়াহু

    March 30, 2026

    ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

    March 29, 2026

    সংবিধানের দোহাই দিয়ে বিএনপি গণভোটের আদেশকে অস্বীকার করছে: নাহিদ

    March 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»আন্দোলনরত শিক্ষকরা শহীদ মিনারেই রাত কাটাবেন
    ● সর্বশেষ

    আন্দোলনরত শিক্ষকরা শহীদ মিনারেই রাত কাটাবেন

    October 12, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। এ দাবিতে রবিবার (১২ অক্টোবর) রাতেও তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন।

    এমপিওভুক্ত শিক্ষার জাতীয়করণের দাবিতে গঠিত জোটের ব্যানারে এদিন সকাল ৯টায় কয়েক হাজার শিক্ষক ও কর্মচারী অংশগ্রহণ করেন। তাদের দাবি আদায়ে আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) থেকে দেশের সকল এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হবে।

    এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, রাতে শহীদ মিনারে আমাদের অবস্থান কর্মসূচি চলবে। আগামীকাল থেকে কর্মবিরতি চলবে।

    তিনি আরো বলেন, আমরা রাতে একটা বৈঠকে বসব। সেখানে নতুন কোনো সিদ্ধান্ত হলে বা সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুনির্দিষ্ট ঘোষণা এলে তখন বিষয়টি বিবেচনা করা হবে।

    দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আটক ৬ শিক্ষককে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। রাত সোয়া ৭টার দিকে তাদের জাতীয়করণপ্রত্যাশী জোটের আহ্বায়ক ও সদস্যসচিবের তত্ত্বাবধানে ছেড়ে দেওয়া হয়।

    গত ৩০ সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫০০ টাকা বাড়িয়েছে সরকার; তবে গত ৫ অক্টোবর এই ঘোষণা প্রকাশ্যে এলে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দিয়েছেন।

    এরপর গত ৬ অক্টোবর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা অন্তত দুই হাজার বা তিন হাজার টাকা করার প্রস্তাব অর্থ বিভাগে পাঠায় শিক্ষা মন্ত্রণালয়।

    এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতনস্কেল অনুযায়ী বেতন পান। তারা মূল বেতনের সঙ্গে মাসে ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। আর ১ হাজার টাকা বাড়িভাড়া ভাতা পেতেন, যা বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে।

    এমপিওভুক্ত শিক্ষকরা আগে বছরে ২৫ শতাংশ হারে বছরে দুইটি উৎসব ভাতা পেলেও গত মে মাসে বাড়ানোর পর তারা ও এমপিওভুক্ত কর্মচারীরা মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন।

    আন্দোলন ২০২৫ এমপিওভুক্ত শিক্ষা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মিনার শিক্ষক আন্দোলন শিক্ষক কর্মবিরতি শিক্ষক কর্মসূচি শিক্ষা জাতীয়করণ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    লেবানন সীমান্তে ‘নিরাপত্তা অঞ্চল’ গড়ার ঘোষণা দিলেন নেতানিয়াহু

    March 30, 2026

    ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

    March 29, 2026

    সংবিধানের দোহাই দিয়ে বিএনপি গণভোটের আদেশকে অস্বীকার করছে: নাহিদ

    March 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    লেবানন সীমান্তে ‘নিরাপত্তা অঞ্চল’ গড়ার ঘোষণা দিলেন নেতানিয়াহু

    March 30, 20262 Views

    ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক ঘোষণা লেবাননজুড়ে এক ভয়াবহ মানবিক সংকটের ইঙ্গিত দিচ্ছে। ইসরাইলি ঊর্ধ্বতন…

    ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

    March 29, 2026

    সংবিধানের দোহাই দিয়ে বিএনপি গণভোটের আদেশকে অস্বীকার করছে: নাহিদ

    March 29, 2026
    Top Trending

    লেবানন সীমান্তে ‘নিরাপত্তা অঞ্চল’ গড়ার ঘোষণা দিলেন নেতানিয়াহু

    March 30, 20262 Views

    ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক ঘোষণা লেবাননজুড়ে এক ভয়াবহ মানবিক সংকটের ইঙ্গিত…

    ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

    March 29, 20263 Views

    বিএনপির নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে সরকার ২০৩২ সালের মধ্যে দ্বিতীয় পদ্মা সেতু,…

    সংবিধানের দোহাই দিয়ে বিএনপি গণভোটের আদেশকে অস্বীকার করছে: নাহিদ

    March 29, 20263 Views

    বিএনপি সরকারি দল হওয়ার পর সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশকে অস্বীকার করছে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.