বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহ’র স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
নেতাকর্মীদের সতর্ক করে মির্জা ফখরুল বলেন, আপনারা কেউ মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না। চতুর্দিক থেকে চেষ্টা হচ্ছে বিএনপিকে ঘায়েল করার জন্য।
এ সময় কোনো কোনো উপদেষ্টা কিছু দলের প্রতি পক্ষপাতমূলক আচরন করছে—এমন অভিযোগ আসছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি এসব অভিযোগ শুনতে চায়না।
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে তিনি বলেন, ভারত বারবার চেষ্টা করেছে কীভাবে বাংলাদেশের জনগণকে বিপদে ফেলা যায়। অতীতেও তারা আমাদের নির্বাচনগুলোতে হস্তক্ষেপ করেছে। আমরা বন্ধুত্ব চাই, তবে সেটা হতে হবে সমান মর্যাদার ভিত্তিতে—এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ ছাড়া।
