গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নের নামে যারা দেশে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে, গুম-খুন, আয়নাঘরে রেখে নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধ করেছে — তাদের বিচার হবেই।’
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক নুর লেখেন, “এই বিচার শুধু রাজনৈতিক প্রতিশোধ নয়, এটি শহীদদের রক্তের দাবি, আহত ও বেঁচে ফেরা গাজীদের অঙ্গীকার।”
তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সেনাবাহিনীর ভাবমূর্তি রক্ষা ও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ অব্যাহত রাখতে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ২৩ সেনা কর্মকর্তার বিচারের বিকল্প নেই। সেনাবাহিনীর মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সরকারকে এসব অপরাধীদের গ্রেফতার ও বিচারে সহায়তা করা উচিত বলেও উল্লেখ করেন তিনি।
নুরের ভাষায়, “আমি বিশ্বাস করি, দেশের সেনাবাহিনী জনগণের পাশে থাকবে— যেমন গণঅভ্যুত্থানে ছিল। তাই নিজ বাহিনীর সম্মান রক্ষায় এই খুনিদের
