জোর করে ব্যবসায়ীদের কাছ থেকে ট্যাক্স আদায় করা হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, ভবিষ্যতে কর ছাড় বা কর অব্যাহতির সিদ্ধান্ত শুধুমাত্র জাতীয় সংসদের মাধ্যমে গ্রহণ করা হবে।

আজ বুধবার আগারগাঁও রাজস্ব ভবনে আয়োজিত মিট দ্যা বিজনেসের দ্বিতীয় অংশীজন সভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে ট্যাক্স আদায় করা যাবে না।

আন্তর্জাতিক মানদণ্ড মেনেই কর আদায় করা হচ্ছে।’
তিনি বলেন, ‘ব্যবসার পরিবেশ সুষ্ঠু আছে কি না, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ব্যবসায়ীরা কর ফাঁকি দিচ্ছেন কি না, তা-ও দেখা এনবিআরের কাজ।’

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘যদি কেউ অন্যায়ের সঙ্গে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও জানান, ইতোমধ্যে বিভিন্ন অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version