Close Menu
    What's Hot

    কেন্দ্রে মোবাইল নিষিদ্ধে ভোট ইঞ্জিনিয়ারিং-জালিয়াতির আশঙ্কা হাসনাতের

    February 9, 2026

    শাকিবের এক নায়িকা মিথিলা, আরেকজন পাকিস্তানের!

    February 9, 2026

    আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

    February 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»দেশের অর্থনীতি বর্তমানে স্বস্তিকর অবস্থায় : অর্থ উপদেষ্টা
    ● সর্বশেষ

    দেশের অর্থনীতি বর্তমানে স্বস্তিকর অবস্থায় : অর্থ উপদেষ্টা

    October 7, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতি বর্তমানে স্বস্তিকর অবস্থায় রয়েছে। তিনি জানান, “অর্থনৈতিক দিক থেকে আমি স্বস্তিতে আছি, তাই আমরা মোটামুটি আত্মবিশ্বাসী।”

    মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    বাংলাদেশের দারিদ্র্যের হার আবার বেড়ে গেছে— আজ সকালে বিশ্বব্যাংকের এমন মন্তব্যের জবাবে উপদেষ্টা বলেন, আমি তাত্ত্বিক দিকে এখন যাবো না। দারিদ্র্য বেড়ে গেছে নাকি আছে প্রকৃত পক্ষে এগুলো বলতে হলে আমার অনেক বক্তব্য দিতে হবে। আমি তো জানি কীভাবে ওরা দারিদ্র্য মেজার করে। বেজ আছে, ক্লায়েন্ট আছে।

    অর্থনীতি কি স্বস্তিতে আছে? এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, অর্থনৈতিক দিক দিয়ে আমি স্বস্তিতে আছি। সে জন্য তো আমরা মোটামুটি একটু কনফিডেন্ট। বাকিগুলোর ব্যাপারে আমি বলতে পারবো না।০.

    আমেরিকার শুল্ক নিয়ে করা এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, শুল্ক অলরেডি ইফেক্টিভ। যে সিলিং দিয়েছে ওটা এফেক্ট করে না। অলরেডি চার বিলিয়ন ডলার আমরা সার্বিকভাবে শো দিয়ে দিয়েছি।

    নতুন পে-স্কেল কি দিতে যাচ্ছে সাম্প্রতিক সময়ে? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, সেটা পরে এক সময় আমি দেখবো। যাওয়ার আগে এক সময় আমি বলবো।

    বাংলাদেশ সরকার ২ দশমিক ২ বিলিয়ল ডলার খরচ করে ২০টি ফাইটার জাহাজ কিনছে চীন থেকে। সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, সেটা ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না। আপনি তো জানবেন স্যার? সাংবাদিকরা পাল্টা এমন প্রশ্ন করলে তিনি বলেন, জানলেই কি সবকিছু বলে দিতে হবে।

    আমাদের কেন ফাইটার জাহাজের দরকার হচ্ছে? এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ওটা ওদের ব্যাপার। ওরা অ্যাসেস করে কি করছে, আমরা ওর ভেতরে নেই। আমি অর্থের সংস্থানের। 

    আপনারা কি অনুমতি দিচ্ছেন? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এখন আমি এটার ব্যাপারে কিছু বলতে পারব না।

    আপনি ওয়াশিংটন যাচ্ছেন সেখানে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আপনার কি এজেন্ডা হতে পারে? এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফের পাইপলাইনে আরও টাকা আছে কিছু। আর বাকি এডিবি, এআইডিবি, ওয়ার্ল্ড ব্যাংক এগুলো আছে। মোটামুটি অনগোয়িং যেগুলোতে কমিটমেন্ট আছে, দুইটা অ্যাগ্রিমেন্ট সই হবে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে। আর বাকিগুলো আমরা এবার একটু এজ ইউজুয়াল আমাদের ফলোআপ। এবার নেগোসিয়েশনের ব্যাপার না।

    তিনি বলেন, ভবিষ্যতে আমাদের কি প্ল্যান আছে এবার খুব ওপেনলি অনেক কিছু আলোচনা হবে না। নতুন সরকার আসার পর তারা মেজর ডিসিশন নেবে, সেটা হলো আমাদের স্ট্যান্ড। মানে বাকি মেজর ইস্যুগুলো ওরা করবে।

    অর্থ উপদেষ্টা অর্থনৈতিক অবস্থা ২০২৫ অর্থনৈতিক স্থিতিশীলতা ক্রয় ক বাংলাদেশ অর্থনীতি সরকারিভাবে অর্থনীতি সালেহউদ্দিন আহমেদ স্বস্তিকর অর্থনীতি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    কেন্দ্রে মোবাইল নিষিদ্ধে ভোট ইঞ্জিনিয়ারিং-জালিয়াতির আশঙ্কা হাসনাতের

    February 9, 2026

    শাকিবের এক নায়িকা মিথিলা, আরেকজন পাকিস্তানের!

    February 9, 2026

    আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

    February 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    কেন্দ্রে মোবাইল নিষিদ্ধে ভোট ইঞ্জিনিয়ারিং-জালিয়াতির আশঙ্কা হাসনাতের

    February 9, 20261 Views

    ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রিজাইডিং অফিসারসহ নির্দিষ্ট ৩ শ্রেণির কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইল…

    শাকিবের এক নায়িকা মিথিলা, আরেকজন পাকিস্তানের!

    February 9, 2026

    আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

    February 9, 2026
    Top Trending

    কেন্দ্রে মোবাইল নিষিদ্ধে ভোট ইঞ্জিনিয়ারিং-জালিয়াতির আশঙ্কা হাসনাতের

    February 9, 20261 Views

    ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রিজাইডিং অফিসারসহ নির্দিষ্ট ৩ শ্রেণির কর্মকর্তা ব্যতীত…

    শাকিবের এক নায়িকা মিথিলা, আরেকজন পাকিস্তানের!

    February 9, 20261 Views

    ঈদুল আজহায় শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ আসছে- এমনটাই শোনা যাচ্ছে। এই…

    আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

    February 9, 20261 Views

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ (সোমবার) জাতির উদ্দেশে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.