Close Menu
    What's Hot

    বিশেষ কমিটির সভা, বাতিল হচ্ছে ‘গণভোট অধ্যাদেশ’, উঠবে না সংসদে

    March 30, 2026

    মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

    March 30, 2026

    লেবানন সীমান্তে ‘নিরাপত্তা অঞ্চল’ গড়ার ঘোষণা দিলেন নেতানিয়াহু

    March 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ইসির একার পক্ষে নির্বাচন পরিচালনা সম্ভব নয়: সিইসি
    ● সর্বশেষ

    ইসির একার পক্ষে নির্বাচন পরিচালনা সম্ভব নয়: সিইসি

    October 6, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা একমাত্র নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

    তিনি বলেছেন, জাতীয় নির্বাচন একটি জাতীয় বিষয়, যা সবার সম্মিলিত সহযোগিতায়ই সফলভাবে সম্পন্ন করা সম্ভব।

    সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি গণমাধ্যম, সাধারণ জনগণ এবং রাজনৈতিক দলগুলোর সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

    সিইসি বলেন, এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই একটি ভালো নির্বাচন হওয়া ছাড়া কোনো উপায় নেই। ২০২৪ সালের নভেম্বরে দায়িত্ব গ্রহণের পর থেকেই তারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ভোটার তালিকা হালনাগাদ করার সময় ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রায় ৪৫ লাখ নতুন ভোটার যুক্ত করা হয়েছে। বিশেষ করে, নারী ভোটারদের মধ্যে আগ্রহ বাড়াতে সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়েছে, যার ফলস্বরূপ বিপুল সংখ্যক নারী নিবন্ধন করেছেন।

    নির্বাচন কমিশন প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টির জন্য কাজ করছে জানিয়ে সিইসি বলেন, পোস্টাল ব্যালট ব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা অনলাইনে রেজিস্ট্রেশন করার পর পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এটি একটি শংকর পদ্ধতি, যা ডিজিটাল ও পোস্টাল ব্যালটের সমন্বয়ে তৈরি করা হয়েছে।

    সিইসি গণমাধ্যমের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, যত চেষ্টাই আমরা করি না কেন, মিডিয়া, জনগণ ও রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ। গণমাধ্যম জনমত গঠন এবং সবার জন্য সমান সুযোগ তৈরিতে সহায়ক।

    তিনি নির্বাচনকে একটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে চান এবং ভোটারদের ভোটকেন্দ্রে আনতে তাদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য গণমাধ্যমের সহায়তা কামনা করেন।

    কে এম আলী নেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সংলাপে ইসির চার নির্বাচন কমিশনারসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    ইসি বক্তব্য গণমাধ্যমের ভূমিকা জাতীয় নির্বাচন ২০২৫ নির্বাচন ২০২৫ সংবাদ নির্বাচন আয়োজন নির্বাচন কমিশন বাংলাদেশ নির্বাচন ভবন সংলাপ ভোটার সচেতনতা সিইসি নাসির উদ্দিন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    বিশেষ কমিটির সভা, বাতিল হচ্ছে ‘গণভোট অধ্যাদেশ’, উঠবে না সংসদে

    March 30, 2026

    মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

    March 30, 2026

    লেবানন সীমান্তে ‘নিরাপত্তা অঞ্চল’ গড়ার ঘোষণা দিলেন নেতানিয়াহু

    March 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    বিশেষ কমিটির সভা, বাতিল হচ্ছে ‘গণভোট অধ্যাদেশ’, উঠবে না সংসদে

    March 30, 20263 Views

    অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের অধিকাংশ যাচাই-বাছাই শেষে আগামী ২ এপ্রিল সংসদে উত্থাপনের…

    মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

    March 30, 2026

    লেবানন সীমান্তে ‘নিরাপত্তা অঞ্চল’ গড়ার ঘোষণা দিলেন নেতানিয়াহু

    March 30, 2026
    Top Trending

    বিশেষ কমিটির সভা, বাতিল হচ্ছে ‘গণভোট অধ্যাদেশ’, উঠবে না সংসদে

    March 30, 20263 Views

    অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের অধিকাংশ যাচাই-বাছাই শেষে আগামী ২…

    মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

    March 30, 20261 Views

    মালয়েশিয়ায় রাস্তায় গাড়ির চাপায় পড়ে মোস্তফা বাবু (২৫) নামে এক বাংলাদেশি যুবক…

    লেবানন সীমান্তে ‘নিরাপত্তা অঞ্চল’ গড়ার ঘোষণা দিলেন নেতানিয়াহু

    March 30, 20262 Views

    ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক ঘোষণা লেবাননজুড়ে এক ভয়াবহ মানবিক সংকটের ইঙ্গিত…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.