Close Menu
    What's Hot

    মুফতি আলী হাসান উসামার ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

    February 11, 2026

    নির্বাচনে তাকাইচি জয়ী হওয়ার পর জাপানকে সতর্কবার্তা চীনের

    February 10, 2026

    সরকার গঠন করলে আগামী বর্ষা মৌসুমের আগেই সারাদেশে খাল খনন কর্মসূচি

    February 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে: তারেক রহমান
    ● সর্বশেষ

    দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে: তারেক রহমান

    September 27, 2025No Comments3 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনে দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। সেই গুপ্ত স্বৈরাচার থেকে মানুষকে রক্ষা করতে হবে। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে দেশ গঠন করতে হবে। এর কোনো বিকল্প নেই। এটাই হোক আমাদের আগামী দিনের প্রতিজ্ঞা। এটাই হোক আমাদের শপথ।

    তিনি বলেন, জনগণই হচ্ছে সব ক্ষমতার উৎস। তাই জনগণকে আমাদের সঙ্গে রাখতে হবে। জনগণ যেভাবে চায় আমাদেরকে ঠিক সেভাবেই চলতে হবে। জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে। তাদের প্রত্যাশা পূরণ করতে হবে। আমাদের একটাই লক্ষ্য সবার আগে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের স্বার্থ সেখানেই জাতীয়তাবাদী দল বিএনপি।

    শনিবার বিকালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বক্তব্য অনেক হয়েছে। এখন আমাদেরকে অনেক কাজ করতে হবে। আজকে আমাদেরকে একটি শপথ নিতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে দেশ গড়তে হবে। দেশের সব গণতন্ত্রকামী রাজনৈতিক সমমনা দলগুলোকে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে।

    তারেক রহমান বলেন, গত ১৬ বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের নেতাকর্মীরা গুম-খুনের শিকার হয়েছে। বহু নেতাকর্মীকে পঙ্গুত্ববরণ করতে হয়েছে। স্বৈরাচারের পতন হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে দেশ গঠন এবং দেশকে পুনর্গঠন। দেশকে যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী পুনর্গঠন করতে হয়, তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা ঐক্যবদ্ধ আছেন বলেই এত সুন্দর একটি সম্মেলন সম্ভব হয়েছে।

    দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশটি হচ্ছে আপনার আমার সবার ঘর। এই ঘরে ডাকাত পড়েছিল গত ১৬ বছর যাবত। এই দেশকে গঠন করতে হবে। এই দেশ আমার আপনার সবার। দেশ গঠনে আসল শক্তি জনগণ। তাই জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। আপনারা সবাইকে দুই-তিনজনের টিম গঠন করে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে। প্রত্যেকের ঘরে ঘরে যেতে হবে। সবার কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইতে হবে। আমরা কিভাবে দেশ গঠন করব। কিভাবে শিক্ষাব্যবস্থা গড়ে তুলব। কিভাবে শান্তি-শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করব, কিভাবে উন্নয়ন করব- সেই বিষয়গুলো জনগণের কাছে তুলে ধরতে হবে। আমাদের একটি লক্ষ্য হবে ঐক্যবদ্ধ জনগণ এবং জনগণকে নিয়ে দেশ গঠন। আমাদের দেশের মানুষের কাঁধে ১৬ বছর স্বৈরাচার চেপে বসেছিল। জনগণ সেই স্বৈরাচারকে বিদায় করেছে।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে আমি বলতে চাই- আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের গণতন্ত্রমনা সব শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে।

    কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিন, মনিরুল হক চৌধুরী, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

    এ সময় দুই সহস্রাধিক কাউন্সিলর, ডেলিগেট ও দলের অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মী এবং সমর্থক উপস্থিত ছিলেন।

    গুপ্ত স্বৈরাচার তারেক রহমান
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    মুফতি আলী হাসান উসামার ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

    February 11, 2026

    নির্বাচনে তাকাইচি জয়ী হওয়ার পর জাপানকে সতর্কবার্তা চীনের

    February 10, 2026

    সরকার গঠন করলে আগামী বর্ষা মৌসুমের আগেই সারাদেশে খাল খনন কর্মসূচি

    February 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    মুফতি আলী হাসান উসামার ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

    February 11, 20262 Views

    দেশের আলোচিত ইসলামিক স্কলার মুফতি আলী হাসান উসামার এক ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল…

    নির্বাচনে তাকাইচি জয়ী হওয়ার পর জাপানকে সতর্কবার্তা চীনের

    February 10, 2026

    সরকার গঠন করলে আগামী বর্ষা মৌসুমের আগেই সারাদেশে খাল খনন কর্মসূচি

    February 10, 2026
    Top Trending

    মুফতি আলী হাসান উসামার ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

    February 11, 20262 Views

    দেশের আলোচিত ইসলামিক স্কলার মুফতি আলী হাসান উসামার এক ফেসবুক স্ট্যাটাস সামাজিক…

    নির্বাচনে তাকাইচি জয়ী হওয়ার পর জাপানকে সতর্কবার্তা চীনের

    February 10, 20262 Views

    জাতীয় নির্বাচনে জাপানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জয়ী হওয়ার পর টোকিওকে সতর্কবার্তা…

    সরকার গঠন করলে আগামী বর্ষা মৌসুমের আগেই সারাদেশে খাল খনন কর্মসূচি

    February 10, 20262 Views

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.