Close Menu
    What's Hot

    জুলাই আন্দোলনে নিহতদের নিয়ে মুখ খুললেন সাকিব

    April 6, 2026

    ঢাকা সিটি নির্বাচন করবেন হিরো আলম, লড়বেন দলীয় প্রতীকে

    April 6, 2026

    বাংলাদেশিসহ ১০৫ যাত্রী নিয়ে ভূমধ্যসাগরে ডুবে গেল ইউরোপগামী নৌযান, নিখোঁজ ৭০

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ভ্রাম্যমাণ টয়লেট পরিচালনা শিখতে বিদেশ ভ্রমণে সরকারি কর্মকর্তারা
    ● সর্বশেষ

    ভ্রাম্যমাণ টয়লেট পরিচালনা শিখতে বিদেশ ভ্রমণে সরকারি কর্মকর্তারা

    September 22, 2025Updated:September 23, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভ্রাম্যমাণ টয়লেট পরিচালনা শেখার জন্য বিদেশ যাচ্ছেন স্থানীয় সরকার বিভাগের তিন কর্মকর্তা। স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক সরকারি আদেশে এ সফরের অনুমতি দেওয়া হয়।

    গত ১৪ সেপ্টেম্বর জারি করা ওই আদেশ অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহকারী প্রোকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান এবং উপসহকারী প্রোকৌশলী মোহাম্মদ জাকির হোসেন আগামী ২৭ অক্টোবর থেকে ৭ দিনের জন্য চীন সফরে যাচ্ছেন।

    এ সফরের সব ব্যয় বহন করবে উৎপাদক প্রতিষ্ঠান Shangdong Qyuanbai Intelligent Manufacturing Company Ltd. তবে, দীর্ঘদিন ধরে প্রধান উপদেষ্টার কার্যালয় নির্দেশ দিয়ে আসছে—কোনো ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ করা যাবে না।

    কিন্তু প্রশিক্ষণের নামে এ ধরনের বিদেশ সফর নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, উৎপাদক প্রতিষ্ঠানের ব্যয়ে বিদেশ ভ্রমণ অনৈতিক এবং এতে স্বার্থসংঘাত তৈরি হয়।

    বিগত সময়েও এমন ঘটনা নতুন নয়। বিদ্যুৎ বিভাগ, পরিকল্পনা কমিশন, ইআরডি, আইএমইডি ও স্থানীয় সরকার বিভাগের প্রায় ৩৫ কর্মকর্তা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশ সফর করেছেন। সাধারণত নতুন যন্ত্রপাতি বা স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্টের প্রশিক্ষণের নামেই এসব ভ্রমণ অনুমোদিত হয়।

    ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন— “সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ কমাতে নির্দেশনা থাকলেও এর ব্যত্যয় হচ্ছে। এতে কর্মকর্তাদের ওপর প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য তৈরি হয়, যা মানসম্মত সেবা নিশ্চিত করার ক্ষেত্রে প্রভাব ফেলে।”

    সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা আরও বলেন— “বিদেশ ভ্রমণের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা বাধ্যতামূলক। এর ব্যত্যয় হলে তা চাকরিবিধির পরিপন্থী।”

    বিদেশ ভ্রুমণ ভ্রাম্যমাণ টয়লেট সরকারি কর্মকর্তারা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    জুলাই আন্দোলনে নিহতদের নিয়ে মুখ খুললেন সাকিব

    April 6, 2026

    ঢাকা সিটি নির্বাচন করবেন হিরো আলম, লড়বেন দলীয় প্রতীকে

    April 6, 2026

    বাংলাদেশিসহ ১০৫ যাত্রী নিয়ে ভূমধ্যসাগরে ডুবে গেল ইউরোপগামী নৌযান, নিখোঁজ ৭০

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    জুলাই আন্দোলনে নিহতদের নিয়ে মুখ খুললেন সাকিব

    April 6, 20261 Views

    জুলাই আন্দোলনের সময় নীরব ভূমিকা পালন করায় ব্যাপক সমালোচনার শিকার হয়েছিলেন সাকিব আল হাসান। তবে…

    ঢাকা সিটি নির্বাচন করবেন হিরো আলম, লড়বেন দলীয় প্রতীকে

    April 6, 2026

    বাংলাদেশিসহ ১০৫ যাত্রী নিয়ে ভূমধ্যসাগরে ডুবে গেল ইউরোপগামী নৌযান, নিখোঁজ ৭০

    April 6, 2026
    Top Trending

    জুলাই আন্দোলনে নিহতদের নিয়ে মুখ খুললেন সাকিব

    April 6, 20261 Views

    জুলাই আন্দোলনের সময় নীরব ভূমিকা পালন করায় ব্যাপক সমালোচনার শিকার হয়েছিলেন সাকিব…

    ঢাকা সিটি নির্বাচন করবেন হিরো আলম, লড়বেন দলীয় প্রতীকে

    April 6, 20263 Views

    জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় থাকা কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে…

    বাংলাদেশিসহ ১০৫ যাত্রী নিয়ে ভূমধ্যসাগরে ডুবে গেল ইউরোপগামী নৌযান, নিখোঁজ ৭০

    April 6, 20263 Views

    ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ইউরোপ যাওয়ার পথে আবারও নৌকাডুবির শিকার হয়েছেন শতাধিক…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.