Close Menu
    What's Hot

    ‘এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন, অন্যায়-জুলুম আর নিতে পারছি না’

    March 31, 2026

    মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে স্মারকলিপি, ৮ দফা দাবি

    March 31, 2026

    বিএনপিকে ইঙ্গিত করে যে প্রশ্ন মামুনুল হকের

    March 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»গাজা নিয়ে জাতিসংঘে চাপে পড়েছে যুক্তরাষ্ট্র
    ● সর্বশেষ

    গাজা নিয়ে জাতিসংঘে চাপে পড়েছে যুক্তরাষ্ট্র

    September 18, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা বৃদ্ধি সংক্রান্ত সর্বশেষ খসড়া প্রস্তাবের ওপর ভোট দেবে। যদিও যুক্তরাষ্ট্র বারবার ভেটো দিয়েছে, তবুও পরিষদের বেশিরভাগ সদস্য দেশ প্রস্তাবটির পক্ষে সমর্থন জানাচ্ছে।

    ইসরায়েলের দীর্ঘমেয়াদি আগ্রাসন ও গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি ঘোষণার পর ১০টি অস্থায়ী সদস্য দেশ আগস্ট মাসে বিষয়টি আলোচনায় আনে।

    প্রস্তাবিত খসড়ায় গাজায় অবিলম্বে, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি, সকল জিম্মির মুক্তি এবং মানবিক সহায়তার প্রবেশাধিকার উন্মুক্ত করার আহ্বান জানানো হয়েছে।

    সম্প্রতি জুন মাসেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন জানাতে ভেটো ব্যবহার করে। এক ইউরোপীয় কূটনীতিক এএফপিকে বলেন, এবার লক্ষ্য হলো মার্কিন ভেটোর সামনে নতি স্বীকার না করা।

    মঙ্গলবার প্রথমবারের মতো জাতিসংঘ-নির্ধারিত একটি তদন্ত কমিশন গাজায় ইসরায়েলকে ‘গণহত্যার’ অভিযোগে অভিযুক্ত করে। বিষয়টি আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ শীর্ষ সম্মেলনের আলোচনায় আসবে।

    গাজা সিটিতে ইসরায়েলের ব্যাপক হামলায় সর্বশেষ অন্তত ৬১ জন নিহত হয়েছেন। শহরের বাসিন্দারা জানিয়েছেন, ভোর থেকে টানা বোমাবর্ষণ চলছে। ট্যাংক, যুদ্ধবিমান ও নৌবাহিনী একযোগে অভিযানে যোগ দেওয়ায় অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়েছে।

    ইসরায়েলের স্থল অভিযান ও বিমান হামলায় শুধু গাজা সিটিই নয়, গোটা গাজা উপত্যকায় ভোর থেকে বহু মানুষ নিহত হয়েছেন। আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও আক্রমণ অব্যাহত রয়েছে।

    ইসরায়েলের চলমান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬৫ হাজার ৬২ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৬৫ হাজার ৬৯৭ জন আহত হয়েছেন। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।

    অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দি করে নিয়ে যাওয়া হয়।

    Gaza ceasefire Gaza humanitarian crisis Gaza UN vote UN Security Council US under pressure ইসরায়েল হামলা গাজা যুদ্ধবিরতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ফিলিস্তিন সংকট যুক্তরাষ্ট্র ভেটো
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ‘এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন, অন্যায়-জুলুম আর নিতে পারছি না’

    March 31, 2026

    মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে স্মারকলিপি, ৮ দফা দাবি

    March 31, 2026

    বিএনপিকে ইঙ্গিত করে যে প্রশ্ন মামুনুল হকের

    March 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ‘এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন, অন্যায়-জুলুম আর নিতে পারছি না’

    March 31, 20263 Views

    দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সিমু আত্মহত্যার চেষ্টা করেছেন। ফেসবুক…

    মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে স্মারকলিপি, ৮ দফা দাবি

    March 31, 2026

    বিএনপিকে ইঙ্গিত করে যে প্রশ্ন মামুনুল হকের

    March 31, 2026
    Top Trending

    ‘এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন, অন্যায়-জুলুম আর নিতে পারছি না’

    March 31, 20263 Views

    দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সিমু আত্মহত্যার…

    মালয়েশিয়ায় কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে স্মারকলিপি, ৮ দফা দাবি

    March 31, 20260 Views

    মালয়েশিয়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে…

    বিএনপিকে ইঙ্গিত করে যে প্রশ্ন মামুনুল হকের

    March 31, 20263 Views

    জাতীয় সংসদের সরকারি দল বিএনপির অতীত ও বর্তমান অবস্থান তুলে ধরে তীব্র…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.