Close Menu
    What's Hot

    মুফতি আলী হাসান উসামার ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

    February 11, 2026

    নির্বাচনে তাকাইচি জয়ী হওয়ার পর জাপানকে সতর্কবার্তা চীনের

    February 10, 2026

    সরকার গঠন করলে আগামী বর্ষা মৌসুমের আগেই সারাদেশে খাল খনন কর্মসূচি

    February 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»পিআর ও জুলাই সনদের বিরোধিতাই ভারত-আওয়ামী লীগের ‘এজেন্ডা’
    ● সর্বশেষ

    পিআর ও জুলাই সনদের বিরোধিতাই ভারত-আওয়ামী লীগের ‘এজেন্ডা’

    September 17, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দৈনিক ইনকিলাবে প্রকাশিত ‘ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে জামায়াত’ শিরোনামের প্রতিবেদনকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের দাবি, আসলে পিআর পদ্ধতি ও জুলাই সনদের বিরোধিতাই ভারত ও আওয়ামী লীগের এজেন্ডার অংশ, যা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা ছাড়া কিছু নয়।

    মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এসব কথা বলেন।

    অ্যাডভোকেট জুবায়ের বলেন, দৈনিক ইনকিলাবের প্রথম পাতায় প্রকাশিত প্রতিবেদনটি বানোয়াট ও অসত্য। তিনি অভিযোগ করেন, ‘ডা. জাহেদুর রহমান পানি ঘোলা করে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। পিআর ও জুলাই সনদকে ভারতীয় এজেন্ডা আখ্যা দিয়ে তিনি আসলে আওয়ামী লীগ ও ভারতের স্বার্থই রক্ষা করছেন।’

    তিনি দাবি করেন, পিআর বা প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি হলো আধুনিক বিশ্বের স্বীকৃত গণতান্ত্রিক ব্যবস্থা। বর্তমানে প্রায় ৯১টি দেশে এটি কার্যকর রয়েছে। বাংলাদেশের বুদ্ধিজীবী, সাংবাদিক, আলেম-ওলামা, রাজনৈতিক নেতা এবং ছাত্রসমাজের বৃহৎ অংশ এই ব্যবস্থাকে সমর্থন করছে। অথচ একটি স্বার্থান্বেষী মহল বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে এ ব্যবস্থার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে, যাতে সংসদ ভারসাম্যপূর্ণ না হয় এবং গণতন্ত্র মজবুত ভিত্তি না পায়।

    জামায়াতের মতে, জুলাই সনদ শুধু একটি রাজনৈতিক প্রস্তাব নয়, বরং দেশের গণতান্ত্রিক পুনর্গঠন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোও ভারত-আওয়ামী লীগের কৌশলের অংশ বলে দাবি করা হয় বিবৃতিতে।

    বর্তমানে জামায়াতসহ ২৫টি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে। তাদের মতে, এতে সংসদে সব মতাদর্শের প্রতিফলন ঘটবে এবং একটি টেকসই জাতীয় সংসদ গড়ে উঠবে। জুবায়ের বলেন, ‘শিগগিরই জনগণের আন্দোলনের মুখে সরকার পিআর পদ্ধতি মেনে নিতে বাধ্য হবে। এতে গণতন্ত্র সুসংহত হবে, অর্থনীতি শক্তিশালী হবে এবং জাতীয় স্থিতিশীলতা আসবে।’

    জামায়াতের দাবি, যে মহল পিআর পদ্ধতি ও জুলাই সনদের বিরোধিতা করছে, তারাই আসলে ভারত ও আওয়ামী লীগের প্রকৃত এজেন্ডা বাস্তবায়ন করছে। এ কারণে জনগণকে বিভ্রান্ত না করে গণতন্ত্র শক্তিশালী করতে সংবাদমাধ্যমকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

    আওয়ামী লীগ এজেন্ডা বিরোধিতা ভারত
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    মুফতি আলী হাসান উসামার ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

    February 11, 2026

    নির্বাচনে তাকাইচি জয়ী হওয়ার পর জাপানকে সতর্কবার্তা চীনের

    February 10, 2026

    সরকার গঠন করলে আগামী বর্ষা মৌসুমের আগেই সারাদেশে খাল খনন কর্মসূচি

    February 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    মুফতি আলী হাসান উসামার ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

    February 11, 20262 Views

    দেশের আলোচিত ইসলামিক স্কলার মুফতি আলী হাসান উসামার এক ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল…

    নির্বাচনে তাকাইচি জয়ী হওয়ার পর জাপানকে সতর্কবার্তা চীনের

    February 10, 2026

    সরকার গঠন করলে আগামী বর্ষা মৌসুমের আগেই সারাদেশে খাল খনন কর্মসূচি

    February 10, 2026
    Top Trending

    মুফতি আলী হাসান উসামার ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

    February 11, 20262 Views

    দেশের আলোচিত ইসলামিক স্কলার মুফতি আলী হাসান উসামার এক ফেসবুক স্ট্যাটাস সামাজিক…

    নির্বাচনে তাকাইচি জয়ী হওয়ার পর জাপানকে সতর্কবার্তা চীনের

    February 10, 20262 Views

    জাতীয় নির্বাচনে জাপানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জয়ী হওয়ার পর টোকিওকে সতর্কবার্তা…

    সরকার গঠন করলে আগামী বর্ষা মৌসুমের আগেই সারাদেশে খাল খনন কর্মসূচি

    February 10, 20262 Views

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.