Close Menu
    What's Hot

    জুমার দিনের ৩ শ্রেষ্ঠ আমল পালনে শায়খ আহমাদুল্লাহর আহ্বান

    March 27, 2026

    মালয়েশিয়ায় সব বিদেশি কর্মীর জন্য বড় দুঃসংবাদ

    March 27, 2026

    দেশ আগে নাকি ৮ কোটি টাকা— বাংলাদেশের বিপক্ষে টেস্ট নিয়ে যা বললেন কামিন্স

    March 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»বিএনপি যদি ডুবে সবাইকে নিয়েই ডুববে: ওসমান হাদি
    ● সর্বশেষ

    বিএনপি যদি ডুবে সবাইকে নিয়েই ডুববে: ওসমান হাদি

    September 16, 2025No Comments3 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপির কিছু বুদ্ধিজীবী ও নেতারা ফ্যাসিস্ট আমলে বিদেশে ছিলেন- তারা ‘ফার রাইটের’ (অতি-ডানপন্থি রাজনীতি) ভয় দেখিয়ে ধর্মপ্রাণ মানুষদের কোনঠাসা করার চেষ্টা করছেন বলে অভিযোগ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির।

    সোমবার (১৫ সেপ্টেম্বর) যুগান্তরের সঙ্গে একান্ত আলাপকালে তিনি এই অভিযোগ করেন।

    ওসমান হাদি বলেন, আমরা ইদানীং খেয়াল করছি- বিএনপির ওয়েস্টে থাকা একটা পার্ট, যারা আগে কখনও মজলুম হয়নি, তারা এখন ‘ফার রাইট’ (অতি-ডানপন্থি রাজনীতি) নামে নতুন একটি টার্ম নিয়ে আসার চেষ্টা করছেন। বিএনপির একধরনের বুদ্ধিজীবী ও নেতাদের সন্তান-যারা আগের আমলের পুরো সময় বিদেশে ছিলেন, এমনকি তাদের ফেসবুকের প্রোফাইলটা পর্যন্ত লক ছিল, তারা এখন এসব নিয়ে মাতামাতি করছেন।

    বিএনপি নিয়ে ভাবনার কারণ উল্লেখ করে হাদি বলেন, এসব কথা বললে আমাদের বলা হয়, বিএনপি নিয়ে তোমাদের এত ভাবতে হবে না। বিএনপি নিয়ে যদি আমরা না ভাবি তাহলে ভাববে কি ইন্ডিয়া? বিএনপি নিয়ে আমি কেন ভাববো? কারণ আমার পরিবারের এমন নারী সদস্য যারা কখনও বোরকা পরেও পরপুরুষের সামনে যায়নি, ২০০১ সালে তাদের আমরা ভোট দিতে নিয়ে গেছিলাম। কারণ দেশ বাঁচাতে হবে। বেগম জিয়া বলেছিলেন- বিএনপি আসতে না পারলে দেশ বিক্রি করে দেওয়া হবে। আমার নানী যিনি কখনও বাড়ির বাইরে যাননি, তাকে আমি রিকশা করে নিয়ে ভোট দিতে গিয়েছিলাম এ দায় থেকে যে- বাংলাদেশকে বাঁচাতে হবে। সুতরাং এখন বিএনপিকে নিয়ে আমরা কথা বলবো না তো কে বলবে?

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, যারা এখন নব্য বিএনপি, এতদিন অষ্ট্রেলিয়া-কানাডায় থেকে এখন ‘ফার রাইট’ বলে বলে একটা এলিট অর্গাজম সৃষ্টির চেষ্টা করছেন, এটা আসলে টিকবে না। যদি ওটাই টিকে যায় তাহলে এখানে শহীদ জিয়াপন্থি আরেকটি রাজনৈতিক ধারা তৈরি হবে। বিএনপি যদি সিদ্ধান্ত নেয় তারা আওয়ামী লীগের রাজনীতি করবে, তাহলে এ দেশের লাখ লাখ তরুণ শহীদ জিয়া ও খালেদা জিয়ার রাজনীতি করবে।

    বিএনপি নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে হাদি আরও বলেন, তারেক রহমান ছাড়া বিএনপির সবাই ধরে নিয়েছেন যে- বিএনপি এখন ক্ষমতায় আছে, শুধু গণভবনটা দখল বাকি। সম্ভবত তারেক রহমান উপলব্ধি করছেন যে, ক্ষমতায় আসা এত সহজ না। এই মনস্তত্বের কারণে মানুষের মধ্যে ভয় কাজ করছে যে, আমরা কি আগের জায়গায় ফিরে যাচ্ছি? তাই বিএনপিকেই এটা প্রমাণ করতে হবে যে, তারা এমন কিছু করবে না। বিএনপির হাজার সমালোচনা করলেও আমি বলতে চাই, বিএনপি যদি ডুবে তাহলে তারা একা ডুববে না গোটা বাংলাদেশকে নিয়েই ডুববে। বিএনপির পরাজয় কখনো তার একার পরাজয় ছিল না, এটি সমগ্র জাতির পরাজয় ছিল। যেটা ১/১১ ও প্রমাণিত হয়েছে।

    ‘বিএনপি যদি মনে করে দিল্লির সঙ্গে গিয়ে দাসত্বের পরীক্ষায় উত্তীর্ণ হবে যে, আওয়ামী লীগের চেয়ে আমি তোমার ভালো বন্ধু হব ,এটা কোনো দিন সম্ভব হবে না। কারণ যতদিন এ দলের সঙ্গে শহীদ জিয়ার রক্ত ও খালেদা জিয়ার নাম আছে, ততদিন দিল্লি তাদেরকে আওয়ামী লীগের চেয়ে বড় দাস মনে করতে পারবে না। এ জন্য ভালো বিএনপি জনতার সঙ্গে থাকুক, জনতাই তাদের ক্ষমতার চেয়ারে বসাবে। এটা না করে বিএনপি যদি দিল্লির সঙ্গে আপোস করে ৫ বছরের জন্য ক্ষমতায় যাওয়ার চিন্তা করে, তাহলে এ দেশের লাখ লাখ তরুণ আবার শহীদ জিয়া ও খালেদা জিয়ার রাজনীতি করবে।’

    ওসমান হাদি ডুববে বিএনপি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    জুমার দিনের ৩ শ্রেষ্ঠ আমল পালনে শায়খ আহমাদুল্লাহর আহ্বান

    March 27, 2026

    মালয়েশিয়ায় সব বিদেশি কর্মীর জন্য বড় দুঃসংবাদ

    March 27, 2026

    দেশ আগে নাকি ৮ কোটি টাকা— বাংলাদেশের বিপক্ষে টেস্ট নিয়ে যা বললেন কামিন্স

    March 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    জুমার দিনের ৩ শ্রেষ্ঠ আমল পালনে শায়খ আহমাদুল্লাহর আহ্বান

    March 27, 20261 Views

    জুমার দিনকে মুমিন মুসলমানের জন্য সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন উল্লেখ করে তিনটি গুরুত্বপূর্ণ আমল নিয়মিত…

    মালয়েশিয়ায় সব বিদেশি কর্মীর জন্য বড় দুঃসংবাদ

    March 27, 2026

    দেশ আগে নাকি ৮ কোটি টাকা— বাংলাদেশের বিপক্ষে টেস্ট নিয়ে যা বললেন কামিন্স

    March 27, 2026
    Top Trending

    জুমার দিনের ৩ শ্রেষ্ঠ আমল পালনে শায়খ আহমাদুল্লাহর আহ্বান

    March 27, 20261 Views

    জুমার দিনকে মুমিন মুসলমানের জন্য সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন উল্লেখ করে তিনটি…

    মালয়েশিয়ায় সব বিদেশি কর্মীর জন্য বড় দুঃসংবাদ

    March 27, 20262 Views

    দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান শ্রমবাজার মালয়েশিয়া বিদেশি কর্মীদের জন্য নতুন কঠোর নীতি…

    দেশ আগে নাকি ৮ কোটি টাকা— বাংলাদেশের বিপক্ষে টেস্ট নিয়ে যা বললেন কামিন্স

    March 27, 20261 Views

    বর্তমান ক্রিকেট জগতে চলছে অর্থের ঝনঝনানি। ক্রিকেটারদের সামনে আসছে লোভনীয় চুক্তির প্রস্তাব।…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.