ভারতের সঙ্গে স্পর্শকাতর ইস্যুতে অবস্থান নেওয়াই প্রধানমন্ত্রিত্ব হারানোর কারণ বলে দাবি করেছেন নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।
গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ‘জেন-জির’ আন্দোলনের চাপের মুখে পদত্যাগ করেন তিনি। তার দেশত্যাগের গুঞ্জন উঠলেও, বর্তমানে তিনি নেপালেই অবস্থান করছেন এবং রয়েছেন সেনাবাহিনীর শিবপুরি ব্যারাকে।
আজ বুধবার নিজ দলের মহাসচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে নিজের প্রধানমন্ত্রিত্ব হারানোর জন্য ভারতকে দায়ী করেছেন অলি।
তিনি বলেছেন, যদি আমি লিপুলেখ অঞ্চল নিয়ে প্রশ্ন না তুলতাম এবং অযোধ্যা ও দেবতা রাম নিয়ে কথা না বলতাম তাহলে আমি হয়ত ক্ষমতায় থাকতাম। আমি ক্ষমতা হারিয়েছি কারণ অযোধ্যতায় দেবতা রামের জন্ম হয়েছে এই দাবির বিরোধীতা করেছিলাম।
