ক্যারিয়ারের উজ্জ্বল সময়ে অভিনয় ছেড়ে দেন জয়। পরে ফিরে আসেন উপস্থাপক হয়ে এবং এই মাধ্যমেও পান ব্যাপক জনপ্রিয়তা। গত পাঁচ বছরে তিনি উপহার দিয়েছেন ‘সেন্স অব হিউমার’, ‘৩০০ সেকেন্ড’সহ একাধিক জনপ্রিয় শো। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় রয়েছেন এই তারকা।
একসময় টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করতেন শাহরিয়ার নাজিম জয়। মীর সাব্বির, টনি ডায়েস, লিটু আনামের মতো জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে সমান তালে অভিনয় করেছেন তিনি। এমনকি সিনেমাতেও দেখা গেছে তাকে।
সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে জয় লিখেছেন— “আমার জীবন যেমন তেমন, তোর জীবনটা আগে। দাদা ভেবেছিল বাবার কথা, বাবা ভেবেছিল আমার কথা, আমি ভাবছি তাদের কথা। আমার দাদার দাদা ভেবেছিল আমার দাদার কথা।”
তিনি আরও যোগ করেন,
“কিন্তু আমি কি আমার দাদার দাদাকে মনে রেখেছি? কিংবা দাদাকেও কি মনে পড়ে? তাহলে এত কেন ভাবা-ভাবি? এসব ভাবনায় নিজের জন্য কী থাকে?”
স্বার্থপর বাবাদের প্রসঙ্গে জয় লিখেছেন— “অনেক স্বার্থপর বাবা দেখেছি, যারা শুধু নিজেকে নিয়েই ভাবে। হয়তো তারা বাবা হিসেবে খুব ভালো না, কিন্তু নিজের জীবনের জন্য, নিজেকে ভালোবাসার জন্য তারাই হয়তো ভালো।”
জয়ের এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। অনেকেই বিষয়টিকে জীবনের বাস্তবতা ও আত্মপরিচয়ের এক ভিন্ন দৃষ্টিভঙ্গি হিসেবে দেখছেন।
