Close Menu
    What's Hot

    হঠাৎ নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

    February 9, 2026

    বিদেশে যেতে আর জমি বিক্রি করতে হবে না: তারেক রহমান

    February 9, 2026

    কেন্দ্রে মোবাইল নিষিদ্ধে ভোট ইঞ্জিনিয়ারিং-জালিয়াতির আশঙ্কা হাসনাতের

    February 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»“ভাবতাম মন্ত্রীরা পদত্যাগ করে না, এখন মনে হচ্ছে সেই চেয়ার শুধুই নির্লজ্জদের জন্যই”
    ● সর্বশেষ

    “ভাবতাম মন্ত্রীরা পদত্যাগ করে না, এখন মনে হচ্ছে সেই চেয়ার শুধুই নির্লজ্জদের জন্যই”

    August 30, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গতকাল (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পাল্টাপাল্টি ধাওয়া এবং আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

    রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। এ ঘটনার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে।

    শুধু রাজনৈতিক মহলই নয়, সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারাও এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। তাদেরই একজন সংগীতশিল্পী আসিফ আকবর।

    সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দেশের রাজনীতির সংস্কৃতি নিয়ে ক্ষোভ ঝেড়েছেন।

    শনিবার (৩০ আগস্ট) সকালে দেওয়া ওই স্ট্যাটাসে আসিফ লিখেছেন, ‘আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায় নিয়ে পদত্যাগ করে না, তারা নির্লজ্জ। এখন দেখি ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই।’

    যদিও পোস্টে সরাসরি কারো নাম উল্লেখ করেননি তিনি। তবে মন্তব্যের ঘরে অনুরাগীদের অনেকে লিখেছেন, আসিফ মূলত সরকারপক্ষের আইন উপদেষ্টাকে ইঙ্গিত করেই এমন মন্তব্য করেছেন।

    নুরের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা জানিয়ে তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা আসিফ নজরুল, সেই ঘটনাকেই এই স্ট্যাটাসের কারণ মনে করছেন নেটিজেনরা।

    এদিকে আসিফের সেই স্ট্যাটাস ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্ট্যাটাসের ৭ ঘণ্টায় প্রায় ১ লাখের বেশি রিয়েক্ট পড়েছে। এছাড়াও কমেন্ট করেছে প্রায় ৬ হাজারের বেশি অনুসারী।

    প্রসঙ্গত, শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন নুর। রক্তাক্ত অবস্থায় সেখান থেকে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অনেক ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত। তার নাক ফেটে যায় এবং তিনি স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে নুর আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তার জ্ঞান ফিরেছে।

    নির্লজ্জ চেয়ারম্যান মন্তব্য বাংলাদেশ রাজনীতি মন্ত্রীরা পদত্যাগ রাজনৈতিক সমালোচনা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    হঠাৎ নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

    February 9, 2026

    বিদেশে যেতে আর জমি বিক্রি করতে হবে না: তারেক রহমান

    February 9, 2026

    কেন্দ্রে মোবাইল নিষিদ্ধে ভোট ইঞ্জিনিয়ারিং-জালিয়াতির আশঙ্কা হাসনাতের

    February 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    হঠাৎ নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

    February 9, 20263 Views

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।…

    বিদেশে যেতে আর জমি বিক্রি করতে হবে না: তারেক রহমান

    February 9, 2026

    কেন্দ্রে মোবাইল নিষিদ্ধে ভোট ইঞ্জিনিয়ারিং-জালিয়াতির আশঙ্কা হাসনাতের

    February 9, 2026
    Top Trending

    হঠাৎ নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

    February 9, 20263 Views

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে…

    বিদেশে যেতে আর জমি বিক্রি করতে হবে না: তারেক রহমান

    February 9, 20262 Views

    দেশের তরুণদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে দেশজুড়ে আধুনিক প্রশিক্ষণ…

    কেন্দ্রে মোবাইল নিষিদ্ধে ভোট ইঞ্জিনিয়ারিং-জালিয়াতির আশঙ্কা হাসনাতের

    February 9, 20261 Views

    ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রিজাইডিং অফিসারসহ নির্দিষ্ট ৩ শ্রেণির কর্মকর্তা ব্যতীত…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.