Close Menu
    What's Hot

    দেশ ছাড়ার খবরে ফেসবুক পোস্টে যা লিখলেন ফয়েজ আহমদ তৈয়্যব

    February 15, 2026

    আজ ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

    February 15, 2026

    মুফতি আলী হাসান উসামার ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

    February 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»৫৩ বছর পর জিটুবি সমঝোতা
    ● সর্বশেষ

    ৫৩ বছর পর জিটুবি সমঝোতা

    August 26, 2025No Comments3 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মালয়েশিয়া থেকে বাংলাদেশ বছরে ২.৬ বিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য আমদানি করে, কিন্তু বিপরীতে বাংলাদেশ থেকে রপ্তানি হয় মাত্র প্রায় ৩০০ মিলিয়ন ডলারের পণ্য। ফলে দেশটির সঙ্গে বড় ধরনের বাণিজ্যঘাটতি রয়েছে বাংলাদেশের। এই ঘাটতি কমাতে রপ্তানির তালিকায় সেমিকন্ডাক্টর ও হালাল পণ্য ছাড়া উল্লেখযোগ্য পণ্য নেই। অথচ এই দুই খাতেই রয়েছে বড় সম্ভাবনার সুযোগ।

    তাই এ দুটি খাতে মালয়েশিয়ার সরকারের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীদের দুটি সমঝোতা হয়েছে।

    বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) একটি প্রতিনিধিদল ১১-১৩ আগস্ট কুয়ালালামপুরে অনুষ্ঠিত ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এ অংশগ্রহণ করে এবং সেখানে সেমিকন্ডাক্টর ইনোভেশন ও ট্যালেন্ট ডেভেলপমেন্ট অগ্রসরে মালয়েশিয়ার জাতীয় অ্যাপ্লাইড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার–মাইমোস ও মালয়েশিয়ার অ্যাডভান্স সেমিকন্ডাক্টর একাডেমি–আসেমের সঙ্গে গুরুত্বপূর্ণ দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে।

    এ সমঝোতার ফলে দুই দেশের মধ্যে গবেষণা ও উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তি স্থানান্তর, যৌথ গবেষণাগার স্থাপন, ইঞ্জিনিয়ার প্রশিক্ষণ এবং ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক খাতে পারস্পরিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে জানায় বিএমসিসিআই। এ ছাড়া আগামী ১৭-১৯ সেপ্টেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য হালাল পণ্যের মেলায় অংশগ্রহণ করবেন দেশের ব্যবসায়ীরা।

    মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএমসিসিআই। এতে মালয়েশিয়া সরকারের সঙ্গে সমঝোতা চুক্তি ও চিহ্নিত দুই খাতের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন অ্যাসোসিয়েশনের সভাপতি সাব্বির এ খান।

    এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন সিনিয়র সহসভাপতি আনোয়ার শাহিদসহ আরো অনেকে।

    শাব্বির খান বলেন, মালয়েশিয়ার সঙ্গে সহযোগিতা চুক্তির মাধ্যমে বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পে প্রবেশের নতুন দিগন্ত উন্মোচিত হলো।

    মালয়েশিয়ার সাথে আমাদের বাণিজ্য ঘাটতি ২.৩ বিলিয়ন ডলারের বেশি। এ ঘাটতি কমাতে আমরা সেমিকন্ডাক্টর ও হালাল ফুডস—এই দুটি খাতকে অগ্রাধিকার দিচ্ছি।
    তিনি আরো বলেন, বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজারের আকার ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়াবে। উচ্চমূল্যের এই প্রযুক্তিনির্ভর খাতে বাংলাদেশ যদি সক্রিয় না হয় তবে বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে।

    তিনি জানান, ২০২৫ সালে মালয়েশিয়া বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজারে ১৯.৪১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের শিল্প নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে।

    এ ছাড়া দেশটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস (ইএন্ডই) রপ্তানি খাতের আকার ২০২৪ সালে দাঁড়িয়েছে ১২১ বিলিয়ন মার্কিন ডলার।
    তবে, মালয়েশিয়ার বড় চ্যালেঞ্জ হচ্ছে দক্ষ জনবল সংকট। অনুমান করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে দেশটির ৬০ হাজার দক্ষ জনবলের প্রয়োজন হবে, অথচ স্থানীয়ভাবে পাওয়া যাবে মাত্র ১৫ হাজার। তাই জনবল ঘাটতি মেটাতে তারা দক্ষ জনশক্তি বিদেশ থেকে নেওয়ার পরিকল্পনা করছে।

    সংবাদ সম্মেলনে বিএমসিসিআই সভাপতি আরো জানান, মালয়েশিয়ায় আগামী ১৭-১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (এমআইএইচএএস) অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে মালয়েশিয়ার হালাল পণ্যের বাজারে প্রবেশের দ্বার উন্মোচন হবে। একই সঙ্গে বৈশ্বিক হালাল পণ্যের বাজারে বাংলাদেশের অবস্থান আরো শক্তিশালী হবে। মালয়েশিয়া বর্তমানে বছরে ১৫ বিলিয়ন ডলারের হালাল পণ্য আমদানি করে। যা ২০৩০ সালে ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

    ২০২৫ চুক্তি ৫৩ বছর পর সমঝোতা G2B agreement আন্তর্জাতিক সম্পর্ক ঐতিহাসিক সমঝোতা জিটুবি চুক্তি দ্বিপাক্ষিক চুক্তি সরকারি-বেসরকারি অংশীদারিত্ব
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    দেশ ছাড়ার খবরে ফেসবুক পোস্টে যা লিখলেন ফয়েজ আহমদ তৈয়্যব

    February 15, 2026

    আজ ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

    February 15, 2026

    মুফতি আলী হাসান উসামার ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

    February 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    দেশ ছাড়ার খবরে ফেসবুক পোস্টে যা লিখলেন ফয়েজ আহমদ তৈয়্যব

    February 15, 20261 Views

    আর্থিক ক্ষতি ও পারিবারিক কারণ দেখিয়ে অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার…

    আজ ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

    February 15, 2026

    মুফতি আলী হাসান উসামার ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

    February 11, 2026
    Top Trending

    দেশ ছাড়ার খবরে ফেসবুক পোস্টে যা লিখলেন ফয়েজ আহমদ তৈয়্যব

    February 15, 20261 Views

    আর্থিক ক্ষতি ও পারিবারিক কারণ দেখিয়ে অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি…

    আজ ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

    February 15, 20261 Views

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর ইতিবাচক ধারার রাজনীতি ফিরিয়ে আনতে আজ…

    মুফতি আলী হাসান উসামার ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

    February 11, 20262 Views

    দেশের আলোচিত ইসলামিক স্কলার মুফতি আলী হাসান উসামার এক ফেসবুক স্ট্যাটাস সামাজিক…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.