ওপার বাংলার বড় পর্দায় মুক্তি পেয়েছে দেব-শুভশ্রীর নতুন ছবি ‘ধূমকেতু’। প্রায় ১০ বছর পর আবারও দর্শক ফিরেছেন তাঁদের প্রিয় জুটিকে দেখার জন্য।
এর আগে ছবির ট্রেলার লঞ্চ এবং মুক্তির আগের দিন ‘দেশু’ ফ্যানেরা নস্টালজিয়ায় ভেসেছিলেন দেব-শুভশ্রীর একসঙ্গে উপস্থিতি দেখে। তবে সেই সময় পরিচালক রাজ চক্রবর্তী নিয়েও চলেছিল নানা ট্রোল।
এমনকি রাজের প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্র সোশ্যাল মিডিয়ায় খোঁচা দিয়ে লিখেছিলেন, “আজ তুমি যে জায়গায় দাঁড়িয়েছ, আমি অনেক আগে সেই পথ হেঁটেছি। তোমার বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা—আমারও খুব চেনা।”
পরে শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায় নাম না করে জবাব দেন, “না, বুকের বাঁ দিকটা ওর জন্য চিনচিন বা ঝিনঝিন কিছুই হয়নি। ওর নাম রাজ চক্রবর্তী। তিনি কেবল সফল পরিচালক, প্রযোজক বা বিধায়ক নন, বরং সফল স্বামী এবং বাবা। রাজই তার বৌয়ের সবচেয়ে বড় সমর্থক ও উৎসাহদাতা।”
এরপর সোশ্যাল মিডিয়ায় তোলপাড় পড়ে যায়। আর ‘ধূমকেতু’ মুক্তির পর এবার রাজ চক্রবর্তী নিজেই দিলেন বিশেষ বার্তা।
বৃহস্পতিবার তিনি সামাজিক মাধ্যমে ‘ধূমকেতু’র পোস্টার শেয়ার করে লেখেন, “এত বছরের প্রতীক্ষা শেষ। ‘ধূমকেতু’র উদযাপন শুরু। প্রত্যেক হলে উন্মাদনা চোখে পড়ার মতো। দেব-শুভশ্রী, কৌশিক গাঙ্গুলীসহ গোটা টিমকে আমার আন্তরিক শুভেচ্ছা। কেউ বড়পর্দায় #Dhumketu মিস করবেন না যেন!”
রাজের এই পোস্ট প্রকাশ্যে আসতেই নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দেন তাকে। একজন লিখেছেন, “আপনি একজন ভালো স্বামী।” আরেকজন মন্তব্য করেছেন, “রাজ দা, তুমি সত্যিই শুভর জন্য সঠিক মানুষ।”
হ্যাশট্যাগ:
