Close Menu
    What's Hot

    মুফতি আলী হাসান উসামার ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

    February 11, 2026

    নির্বাচনে তাকাইচি জয়ী হওয়ার পর জাপানকে সতর্কবার্তা চীনের

    February 10, 2026

    সরকার গঠন করলে আগামী বর্ষা মৌসুমের আগেই সারাদেশে খাল খনন কর্মসূচি

    February 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»এক বছরেও আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: সারজিস
    ● সর্বশেষ

    এক বছরেও আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: সারজিস

    August 5, 2025No Comments3 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এক বছর অতিক্রমের পরও আমরা এখনো কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি। যদিও এক বছরে পূর্ণাঙ্গ অর্জন সম্ভব নয়, কিন্তু যতটুকু পাওয়ার সম্ভাবনা ছিল, তাও আমরা পাইনি।

    মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

    সারজিস আলম লেখেন, “স্বৈরাচারী খুনি শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আপামর ছাত্র জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান! লুকিয়ে দেশ ছেড়ে পালালো শেখ হাসিনা। বছরের পর বছর ধরে বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে নির্যাতিত হয়ে আসা মানুষগুলো স্বপ্ন দেখতে লাগলো কাঙ্ক্ষিত বাংলাদেশের।”

    তিনি আরও লেখেন, “এক বছর অতিক্রম শেষে আমরা এখনো আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি। হয়তো এক বছরে পাওয়া সম্ভবও নয়। কিন্তু ১ বছরে যতটুকু পাওয়া সম্ভব ছিল ততটুকুও আমরা পাইনি। এক্ষেত্রে কারো দায় হয়তো কম, কারো হয়তো বেশি। কিন্তু এককভাবে কাউকে দায়ী করার সুযোগ নেই।”

    তার মতে, একটি কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে রাষ্ট্রের বিদ্যমান গুরুত্বপূর্ণ অংশগুলোকে একসঙ্গে অগ্রসর হতে হবে। রাজনীতিবিদ, আমলাতন্ত্র, আইনশৃঙ্খলা বাহিনী, সিভিল সোসাইটি, মিডিয়া, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষসহ সাধারণ জনগণ—সবার সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। একটি অংশ যদি সহযোগিতা না করে, তবে তা অন্য অংশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং সফলতা সম্ভব হয় না।

    সারজিস লিখেছেন, “ব্যক্তি হাসিনা পালিয়েছে। কিন্তু বছরের পর বছর ধরে যে অসুস্থ এবং অপকর্মের চর্চাগুলো ক্ষমতায় থেকে তিনি ও তার বন্দোবস্ত অধিকাংশ মানুষের মননে, মগজে, চিন্তায়, অস্থিমজ্জায়, ভাবনায়, আচরণে সন্নিবেশিত করেছেন—সেগুলো চাইলেই একটা ব্যক্তির মতো পালিয়ে যাওয়ার সুযোগ নেই।”

    তিনি বলেন, এই নষ্ট সিস্টেম, চিন্তা আর ব্যক্তিদের সঙ্গে আমাদের প্রতিনিয়ত লড়াই করতে হবে। সুযোগ পেলে যে রিকশাচালক ভাড়া বাড়িয়ে দেয়, সবজি বিক্রেতা দাম বাড়ায়, ব্যবসায়ী পণ্য মজুদ করে, সাধারণ মানুষ সুপারিশ প্রত্যাশা করে, রাজনীতিবিদ ক্ষমতার অপব্যবহার করে, আমলা দালালি করে, সিভিল সোসাইটি স্বার্থের কাছে আত্মসমর্পণ করে, মিডিয়া ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষে কাজ করে—এদের কারও মধ্যে খুব বেশি পার্থক্য নেই। সবাই যার যতটুকু সামর্থ্য, ততটুকুই অপব্যবহার করে।

    তার ভাষায়, “আমাদের লড়াইটা ইন্ডিভিজ্যুয়াল জায়গা থেকে। প্রত্যেককে প্রত্যেকের কাজটা করতে হবে।”

    তিনি আশাবাদ ব্যক্ত করে লেখেন, “আমি বিশ্বাস করি, আমরা যদি আমাদের লড়াইটা চালিয়ে যেতে পারি, তাহলে কিছুটা বিলম্ব হলেও আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ অর্জন সম্ভব।”

    তিনি আরও বলেন, “যে প্রজন্ম একটা অভ্যুত্থান করে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের পতন ঘটাতে পারে, তাদের সামনে আগামীতে অন্য কেউ যে কোনো কিছু করে অন্তত পার পেয়ে যাবে না। ষড়যন্ত্র হবে, ফাঁদ থাকবে, মিডিয়া প্রোপাগান্ডা চলবে, মনোবল ভাঙার চেষ্টা হবে। কিন্তু দমে যাওয়ার সুযোগ নেই।”

    তার মতে, করাপটেড সিস্টেমের সুবিধাভোগী অল্প কিছু কালো হাত অবৈধ অর্থে বিভাজন তৈরি করবে, বিশ্বাস ভাঙবে, একজনকে আরেকজনের প্রতিপক্ষ বানাবে। এই পরিস্থিতিতেও দাঁতে দাঁত চেপে সামনে এগিয়ে যেতে হবে।

    শেষে তিনি লেখেন, “আমাদের যেই সহযোদ্ধারা নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, যারা হাত-পা-চোখ হারিয়েছেন, শরীরে এখনো বুলেট নিয়ে ঘুরছেন—তাদের সামনে রেখেই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই ত্যাগ কোনো মূল্যে বৃথা যেতে দেওয়া যাবে না। ৫ আগস্ট আমাদের কাছে সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটি আমানত। সেই পরম আমানতের খেয়ানত না করাই আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ এনে দিতে পারে। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে সেটা করবো। ইনক্বিলাব জিন্দাবাদ।”

    এনসিপি কাঙ্ক্ষিত বাংলাদেশ সারজিস
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    মুফতি আলী হাসান উসামার ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

    February 11, 2026

    নির্বাচনে তাকাইচি জয়ী হওয়ার পর জাপানকে সতর্কবার্তা চীনের

    February 10, 2026

    সরকার গঠন করলে আগামী বর্ষা মৌসুমের আগেই সারাদেশে খাল খনন কর্মসূচি

    February 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    মুফতি আলী হাসান উসামার ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

    February 11, 20262 Views

    দেশের আলোচিত ইসলামিক স্কলার মুফতি আলী হাসান উসামার এক ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল…

    নির্বাচনে তাকাইচি জয়ী হওয়ার পর জাপানকে সতর্কবার্তা চীনের

    February 10, 2026

    সরকার গঠন করলে আগামী বর্ষা মৌসুমের আগেই সারাদেশে খাল খনন কর্মসূচি

    February 10, 2026
    Top Trending

    মুফতি আলী হাসান উসামার ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

    February 11, 20262 Views

    দেশের আলোচিত ইসলামিক স্কলার মুফতি আলী হাসান উসামার এক ফেসবুক স্ট্যাটাস সামাজিক…

    নির্বাচনে তাকাইচি জয়ী হওয়ার পর জাপানকে সতর্কবার্তা চীনের

    February 10, 20262 Views

    জাতীয় নির্বাচনে জাপানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জয়ী হওয়ার পর টোকিওকে সতর্কবার্তা…

    সরকার গঠন করলে আগামী বর্ষা মৌসুমের আগেই সারাদেশে খাল খনন কর্মসূচি

    February 10, 20262 Views

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.