Close Menu
    What's Hot

    জুমার দিনের ৩ শ্রেষ্ঠ আমল পালনে শায়খ আহমাদুল্লাহর আহ্বান

    March 27, 2026

    মালয়েশিয়ায় সব বিদেশি কর্মীর জন্য বড় দুঃসংবাদ

    March 27, 2026

    দেশ আগে নাকি ৮ কোটি টাকা— বাংলাদেশের বিপক্ষে টেস্ট নিয়ে যা বললেন কামিন্স

    March 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ইঞ্জিন বিকল, ২১৯ যাত্রী নিয়ে মহাবিপদে উড়োজাহাজ
    ● সর্বশেষ

    ইঞ্জিন বিকল, ২১৯ যাত্রী নিয়ে মহাবিপদে উড়োজাহাজ

    August 4, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মাঝআকাশে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেল যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইনসের একটি ফ্লাইট। উড্ডয়নের কিছুক্ষণ পরই যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ২১৯ যাত্রীসহ বিমানটি ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়। পরিস্থিতি গুরুতর মনে করে পাইলট তৎক্ষণাত ‘মেইডে’ সংকেত পাঠান।

    সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইউনাইটেড এয়ারলাইনসের ফ্লাইট নম্বর ১০৮, একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার, গত ২৫ জুলাই সন্ধ্যায় ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জার্মানির মিউনিখের উদ্দেশে যাত্রা শুরু করে। কিন্তু উড্ডয়নের কয়েক মিনিট পর, যখন বিমানটি প্রায় ৫ হাজার ফুট উচ্চতায় পৌঁছায়, তখন হঠাৎ করে এর বাম পাশের ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

    পাইলট সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারে সংকেত পাঠান: ‘ইঞ্জিন বিকল, বাম ইঞ্জিন। ইউনাইটেড ১০৮ জরুরি ঘোষণা করছে। মেইডে, মেইডে, মেইডে।’ বিমান নিয়ন্ত্রক তখন পাইলটকে নির্দেশ দেন ডানদিকে ঘুরে আবার ডালাসে ফিরে আসার জন্য।

    ফ্লাইটরাডার২৪–এর তথ্যমতে, ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ১১ মিনিটে ডালাস থেকে উড্ডয়ন করে এবং এক প্রকার বৃত্তাকার পথে উড়ে আবার ডালাসে ফিরে আসে। অবতরণ করতে প্রায় দুই ঘণ্টা সময় লেগে যায়।

    মেট্রোপলিটন ওয়াশিংটন এয়ারপোর্টস কর্তৃপক্ষ জানিয়েছে, অবতরণের পরই ফায়ার সার্ভিস ও রেসকিউ টিম এসে দ্রুত বিমানের পরীক্ষা-নিরীক্ষা করে এবং এরপর সেটিকে গেটে নিয়ে যাওয়া হয়। এই সময়ের মধ্যে বিমানবন্দরের অন্যান্য ফ্লাইট চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি।

    ইউনাইটেড এয়ারলাইনসের এক বিবৃতিতে বলা হয়, যাত্রীদের কেউ হতাহত হননি এবং সবাই নিরাপদে স্বাভাবিকভাবে গেট দিয়ে বের হয়ে যান। পরে ফ্লাইটটি বাতিল করা হয় এবং যাত্রীদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পাঠানো হয়।

    আন্তর্জাতিক ফ্লাইট ইউনাইটেড এয়ারলাইন্স ইঞ্জিন বিকল উড়োজাহাজ দুর্ঘটনা জরুরি অবতরণ ফ্লাইট ১০৮ বিমান সংবাদ বোয়িং ৭৮৭
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    জুমার দিনের ৩ শ্রেষ্ঠ আমল পালনে শায়খ আহমাদুল্লাহর আহ্বান

    March 27, 2026

    মালয়েশিয়ায় সব বিদেশি কর্মীর জন্য বড় দুঃসংবাদ

    March 27, 2026

    দেশ আগে নাকি ৮ কোটি টাকা— বাংলাদেশের বিপক্ষে টেস্ট নিয়ে যা বললেন কামিন্স

    March 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    জুমার দিনের ৩ শ্রেষ্ঠ আমল পালনে শায়খ আহমাদুল্লাহর আহ্বান

    March 27, 20261 Views

    জুমার দিনকে মুমিন মুসলমানের জন্য সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন উল্লেখ করে তিনটি গুরুত্বপূর্ণ আমল নিয়মিত…

    মালয়েশিয়ায় সব বিদেশি কর্মীর জন্য বড় দুঃসংবাদ

    March 27, 2026

    দেশ আগে নাকি ৮ কোটি টাকা— বাংলাদেশের বিপক্ষে টেস্ট নিয়ে যা বললেন কামিন্স

    March 27, 2026
    Top Trending

    জুমার দিনের ৩ শ্রেষ্ঠ আমল পালনে শায়খ আহমাদুল্লাহর আহ্বান

    March 27, 20261 Views

    জুমার দিনকে মুমিন মুসলমানের জন্য সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন উল্লেখ করে তিনটি…

    মালয়েশিয়ায় সব বিদেশি কর্মীর জন্য বড় দুঃসংবাদ

    March 27, 20262 Views

    দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান শ্রমবাজার মালয়েশিয়া বিদেশি কর্মীদের জন্য নতুন কঠোর নীতি…

    দেশ আগে নাকি ৮ কোটি টাকা— বাংলাদেশের বিপক্ষে টেস্ট নিয়ে যা বললেন কামিন্স

    March 27, 20261 Views

    বর্তমান ক্রিকেট জগতে চলছে অর্থের ঝনঝনানি। ক্রিকেটারদের সামনে আসছে লোভনীয় চুক্তির প্রস্তাব।…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.