৫ আগস্ট নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বরাবরের মতোই সরকার সতর্ক অবস্থানে রয়েছে।

সোমবার (৪ আগস্ট) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো কাঙ্ক্ষিত অবস্থায় পৌঁছায়নি, তবে বর্তমান সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। মব বা সহিংসতার ঘটনা আগের চেয়ে কমেছে।”

তিনি আরও বলেন, “গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর থেকে এক বছরে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, যদিও পুরোপুরি সন্তোষজনক বলা যাচ্ছে না। স্বাধীনতার পর থেকে কখনোই আমরা পারফেক্ট পরিস্থিতি পাইনি। তবে চেষ্টা চলছে। ভবিষ্যতের সরকার আরও ভালো করবে বলে আশা করি।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ নজরদারি নির্বাচনের আগ পর্যন্ত চলবে। তিনি বলেন, “পুলিশের লুট হওয়া অস্ত্র এখনো পুরোপুরি উদ্ধার করা যায়নি। তবে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক। নির্বাচনকে ঘিরে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যে রাজনৈতিক দল বেশি দুর্বল, তার নিরাপত্তার দিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।”

Share.
Leave A Reply

Exit mobile version