Close Menu
    What's Hot

    জাহানারার যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি: বিসিবি

    February 4, 2026

    ফিফা সভাপতিকে ‘হত্যার তালিকায়’ অন্তর্ভুক্ত করেছে ইউক্রেন!

    February 4, 2026

    জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

    February 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»স্বাধীন ফিলিস্তিন গঠন পর্যন্ত লড়াই চলবে: হামাসের ঘোষণা
    ● সর্বশেষ

    স্বাধীন ফিলিস্তিন গঠন পর্যন্ত লড়াই চলবে: হামাসের ঘোষণা

    August 2, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত এবং ইসরায়েলের দখলদারিত্ব যতদিন অব্যাহত থাকবে, ততদিন লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে গাজাভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস।

    শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, “যতদিন দখলদারিত্ব থাকবে ততদিন তাদের প্রতিরোধ ও সশস্ত্র কার্যক্রম জাতীয় ও বৈধ হিসেবে থাকবে।”

    হামাস জানিয়েছে, যতদিন ফিলিস্তিনিদের জাতীয় অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত না হবে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গড়ে না উঠবে, ততদিন তাদের সশস্ত্র লড়াই চলবে।

    এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকোফ দাবি করেন, যুদ্ধবিরতির সাম্প্রতিক আলোচনায় হামাস অস্ত্রসমর্পণের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।

    তার এ দাবির পরই বিবৃতি দিয়েছে হামাস। তারা বলেছে, স্বাধীন ফিলিস্তিন গঠন না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে এবং তারা কেউ অস্ত্র সমর্পণ করবে না।

    ২০২৩ সালের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজায় বর্বর হামলা শুরু করে দখলদার ইসরায়েল। তাদের হামলায় এখন পর্যন্ত উপত্যকাটিতে ৬০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দেড় লাখের বেশি ফিলিস্তিনি। গত কয়েকমাস যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হলেও এটি সফলতার মুখ দেখেনি।

    দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, হামাসের একগুয়েমির কারণে চুক্তি করা সম্ভব হয়নি। অপরদিকে হামাসের অভিযোগ, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে কঠিন শর্ত আরোপ করে চুক্তি বাধাগ্রস্ত করছে। হামাস জানিয়েছে, যতদিন গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি ভালো না হবে ততদিন তারা দখলদারদের সঙ্গে নতুন কোনো আলোচনায় বসবে না।

    সূত্র: আলজাজিরা

    ইসরায়েল দখলদারিত্ব গাজা সংঘাত জেরুজালেম ফিলিস্তিন ইসরায়েল সংকট ফিলিস্তিন রাষ্ট্র ফিলিস্তিন স্বাধীনতা মধ্যপ্রাচ্য সংঘাত সশস্ত্র লড়াই হামাস হামাস ঘোষণা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    জাহানারার যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি: বিসিবি

    February 4, 2026

    ফিফা সভাপতিকে ‘হত্যার তালিকায়’ অন্তর্ভুক্ত করেছে ইউক্রেন!

    February 4, 2026

    জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

    February 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    জাহানারার যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি: বিসিবি

    February 4, 20262 Views

    বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে গঠিত…

    ফিফা সভাপতিকে ‘হত্যার তালিকায়’ অন্তর্ভুক্ত করেছে ইউক্রেন!

    February 4, 2026

    জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

    February 4, 2026
    Top Trending

    জাহানারার যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি: বিসিবি

    February 4, 20262 Views

    বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগকে…

    ফিফা সভাপতিকে ‘হত্যার তালিকায়’ অন্তর্ভুক্ত করেছে ইউক্রেন!

    February 4, 20262 Views

    ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ইউক্রেনের রাষ্ট্রসমর্থিত মিরোটভোরেৎস ওয়েবসাইটের তথাকথিত ‘হত্যার তালিকা’-তে অন্তর্ভুক্ত…

    জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

    February 4, 20262 Views

    নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.