Author: NADEEM

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে দেশ পাল্টে যাবে এবং দেশে আর অপশাসন ফিরে আসবে না। সামনে যে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা দেশের রাজনৈতিক কাঠামোয় এক অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে সচিবদের সঙ্গে গেট টুগেদার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তার বক্তব্য তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব জানান, গেট টুগেদার অনুষ্ঠানে সিনিয়র সচিব ও সচিবসহ প্রায় ৭০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেখানে প্রধান উপদেষ্টা সীমিত পরিসরে বক্তব্য রাখেন এবং পরে সচিবদের সঙ্গে ছবি তোলেন। শফিকুল আলম…

Read More

নাগরিককে দুর্বল করে রেখে কোনো রাষ্ট্রই শক্তিশালী হতে পারে না—এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। সব শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি। তারেক রহমান বলেন, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে, দেশের ডেমোক্রেসি, ডেভেলপমেন্ট কিংবা ডিসেন্ট্রালাইজেশন কোনো কিছুই টেকসই হবে না।

Read More

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পোস্টাল ব্যালটের মাধ্যমে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর আগেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই পদ্ধতিতে ভোট দিয়েছিলেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বঙ্গভবনে এ ভোট প্রদান করেন রাষ্ট্রপতি। তাঁর ভোটার এলাকা পাবনা-৫ আসন (সদর)। সোমবার (৯ ফেব্রুয়ারি) বঙ্গভবনে তিনি এ ভোট দেন বলে জানান, রাষ্ট্রপ্রধানের সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন। এর আগের নির্বাচনে নিজের নির্বাচনি এলাকা পাবনায় না যাওয়ার ব্যাখ্যায় রাষ্ট্রপতি বলেছিলেন, আমি যদি বঙ্গভবন থেকে বের হয়ে ওখানে যাই, তাহলে ভোটের দিন আমার ভোটকেন্দ্রসহ পুরো পাবনা জেলায় একটা প্রভাব পড়বে, আমার নিরাপত্তার কারণে। তিনি আরও বলেছিলেন, সাধারণ মানুষ ভোটকেন্দ্রে যেতে হয়তবা একটু বিড়ম্বনায় পড়বেন, একটু বাধার…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সোমবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে সাংবাদিকদের জন্য স্থাপিত বুথ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে গতকাল রবিবার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি নির্দেশনা সব রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়। ওই নির্দেশনায় বলা হয়, সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের…

Read More

নির্বাচনকে ঘিরে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, একটি মহল নকল ব্যালটের সিল তৈরি করতে গিয়ে ধরা পড়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর কলাবাগানে আয়োজিত এক নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, একটি দল বায়বীয় ও অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, এই নির্বাচন শুধু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নয়, দেশ গঠনের নির্বাচন। তাই সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে কথা বলে জনগণের ও দেশের লাভ হবে না। এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপিরই নারীদের…

Read More

জাপানের আগাম সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে এগোচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন লিবারাল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) জোট। সাম্প্রতিক বিভিন্ন জরিপে দলটির বড় জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। নিক্কেইর এক জরিপে বলা হয়েছে, এলডিপি ও জাপান ইনোভেশন পার্টি মিলে পার্লামেন্টের নিম্নকক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে। খবর আল জাজিরা। এদিকে বিরোধী দলগুলো বিভক্ত থাকায় শক্ত কোনো চ্যালেঞ্জ গড়ে তুলতে পারছে না। ভারী তুষারপাত ভোটার উপস্থিতিতে প্রভাব ফেলতে পারে—এমন আশঙ্কা থাকলেও ফলাফলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত নেই। বিশ্লেষকদের মতে, এমন ফল এলে জাপানের রাজনীতিতে তাকাইচির দীর্ঘমেয়াদি প্রভাব আরও জোরালো হতে পারে। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ক্ষমতা গ্রহণের মাত্র তিন মাসের মাথায় এই নির্বাচনের…

Read More

সামাজিক বৈষম্য দূর করে ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে দেশে যে রাজনৈতিক ও সামাজিক বন্দোবস্ত গড়ে উঠেছে, তার ভিত্তিতেই বৈষম্য প্রোথিত ছিল। এই বৈষম্যের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থান ছিল এক ঐতিহাসিক গণবিদ্রোহ। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে ফ্যাসিবাদী শাসনের সময়ে গুম, হত্যা, বিনাবিচারে কারাবন্দি, হামলা-নির্যাতন ও মিথ্যা মামলার মতো কর্মকাণ্ডে পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়েছে। এতে আওয়ামী লীগ ও তার ছাত্রলীগসহ সব অঙ্গসংগঠন, পুলিশ, র‍্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই এমন সব…

Read More

নিষেধাজ্ঞা বহাল থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এ সিদ্ধান্তের আওতায় ৯ জেলার সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডদের জন্য গাড়ি কেনায় ১১ কোটি ১৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উল্লেখ্য, আর্থিক সংকটের কারণে গত চার বছর ধরে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনা বন্ধ ছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিধিনিষেধের ফাঁকফোকর কাজে লাগিয়ে আমলাদের পক্ষ থেকে গাড়ি কেনার উদ্যোগ দেখা গেলেও প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তখন কোনো অনুমোদন মেলেনি। তবে নির্বাচনের মাত্র এক মাস আগে সরকারি দপ্তরে গাড়ি কেনার মূল্যসীমা বাড়ানোর প্রস্তাব উত্থাপন করা হয় এবং শেষ পর্যন্ত তা অনুমোদন পায়।…

Read More

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মোবাইল ব্যাংকিং লেনদেনে কড়াকড়ি আরোপের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) একবারে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। পাশাপাশি, প্রতিদিন সর্বোচ্চ ১০ বার লেনদেনের সীমা নির্ধারণ করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমএফএস ও এনপিএসবি’র আওতাধীন আইবিএফটি’র মাধ্যমে পিটুপি লেনদেনের অপব্যবহার রোধে সোমবার (৯ ফেব্রুযারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুযারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত (৯৬ ঘণ্টা) মোবাইল ব্যাংকিংয়ের ব্যক্তি হিসাবের সীমা নির্ধারণ…

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও রাষ্ট্র পুনর্গঠনই এখন বিএনপির প্রধান লক্ষ্য। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুর পল্লবীর ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠ ময়দানে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান আরও বলেন, রাজনীতিতে শুধু প্রতিপক্ষের সমালোচনা বা গিবত করে জনগণের কোনো উপকার হয় না। প্রকৃত রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত জনগণের কল্যাণে বাস্তব ও কার্যকর কাজ করা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনি প্রচারের অংশ হিসেবে আয়োজিত এই পথসভায় তারেক রহমান দেশের মানুষের জন্য একগুচ্ছ অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষার পরিকল্পনা তুলে ধরেন। তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী…

Read More