Author: MK Raj
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ছাত্রদলে স্বাধীনতা, গণতন্ত্র এবং দেশপ্রেমের চেতনা আছে। সবকিছু মিলে ছাত্রদল শিক্ষার্থীদের জন্য কাজ করতে চায়, যেভাবে শৃঙ্খলা, মেধাবী নেতৃত্ব বেড়ে উঠবে এবং শিক্ষা-সংস্কৃতি ফুটে উঠবে। রোববার (২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ ছাত্রদলের ব্যানারে ক্যাম্পাস মাঠেই এ আয়োজন করা হয়। তিনি বলেন, এই অনুষ্ঠানটি নবীন শিক্ষার্থীদের জন্য আনন্দ উচ্ছ্বাসের। তাদের মেধাশক্তিই আমাদের শক্তি। এটিই জাতীয়তাবাদী ছাত্রদলের শক্তি। এই প্রেরণাকেই আমরা ধারণ করি। এই চেতনাকেই আমরা লালন করি। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ১৯৭৯ সাল…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতিকে নতুন আশার আলো দেখাচ্ছেন বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, আজ তারই উত্তরসূরি তারেক রহমানও সুদূর প্রবাস থেকে জাতিকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা চালাচ্ছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সংগ্রামের ধারাবাহিকতা গড়ে উঠেছিল, সেটিই আজ অব্যাহত রেখেছেন তারেক রহমান। জাতিকে নতুন আশার আলো দেখাচ্ছেন তিনি। তিনি আরও বলেন, ৭ নভেম্বর আমাদের কাছে এবং গোটা জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি…
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচনী প্রতীক নির্ধারণ ও নিবন্ধনের প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে দলীয় স্বার্থ বিবেচনায় ইসির প্রস্তাবিত প্রতীক ‘শাপলা কলি’ গ্রহণ করে দ্রুত নির্বাচনের মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে তারা। দলটির নেতারা জানিয়েছেন, তারা এককভাবে ৩০০ আসনে নির্বাচন করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে শাপলা কলির। রোববার (২ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক। নির্বাচন কমিশনকে ‘ইঞ্জিনিয়ারিং কমিশন’ আখ্যা দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রতীক নির্ধারণের ক্ষেত্রে ইসি স্বেচ্ছাচারী আচরণ করছে। নির্বাচন কমিশন…
জুলাই সনদ ইস্যুতে বিএনপি যদি প্রতিবাদের পথ বেছে নেয়, তাহলে বর্তমান সরকার টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, বিএনপি যদি মাঠে নামে, সরকার টিকবে কি না, সেটা নিয়েই সন্দেহ। তবে আমরা শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখার পক্ষে। রোববার (২ নভেম্বর) দুপুরে জিয়া উদ্যানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। গয়েশ্বর বলেন, জুলাই সনদের চূড়ান্ত সিদ্ধান্তে অনেক রদবদল ও ত্রুটি রয়েছে। জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে— জনগণ তা বুঝে ফেলেছে। অথচ প্রধান উপদেষ্টা ও সরকার নিরব।…
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ ও ১৯৭২-এর ২০ অনুচ্ছেদ সংশোধন নিয়ে একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেইসঙ্গে এ দুটি বিষয়ে সরকারের অবস্থান জানতে চেয়ে আইন উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে দলটি। রোববার (২ নভেম্বর) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত ওই চিঠিটি আইন উপদেষ্টার কাছে পাঠানো হয়। আইন উপদেষ্টাকে দেওয়া চিঠিতে এনসিপি জানায়- সাম্প্রতিক সময়ে গণপ্রতিনিধিত্ব আদেশ ও ১৯৭২-এর ২০ অনুচ্ছেদ সংশোধন সংক্রান্ত আলোচনায় একটি রাজনৈতিক দলকে আপনার ব্যক্তিগত আশ্বাস ও অবস্থান নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করিয়ে দিতে চাই যে, একজন উপদেষ্টা হিসেবে আপনি রাষ্ট্রের নিরপেক্ষ আইন উপদেষ্টা,…
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে, বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে এবং দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার ও প্রোপাগান্ডা ছড়িয়ে এই পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। রোববার (২ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭ নভেম্বর ‘সিপাহী-জনতার বিপ্লব’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। দেশের প্রত্যেকটি মানুষ বার বার চিন্তা করছে কী হবে, কী হতে পারে।” ৭ নভেম্বরের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যতদিন ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে রাখবে, ততদিন ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না। ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে জুলাই গণহত্যাকে সমর্থন দিচ্ছে। তিনি বলেন, তাদের এই অবস্থান পরিবর্তন না করলে, বাংলাদেশ–ভারত সম্পর্ক শীতলই থাকবে। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রোববার (২ নভেম্বর) দুপুরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচন পেছাতে চায়। তার মতে, জুলাই সনদের আইনি ভিত্তি রচিত হলে গণভোট নির্বাচনের দিন হলেও সমস্যা নেই। তিনি আরও বলেন, সংস্কারের পক্ষে যদি কেউ না থাকে, তাদের…
লেভেন্ত গুলতেকিন নামে এক তুর্কি রাজনৈতিক বিশেষজ্ঞ বলেছেন, ‘দখলদার ইসরাইল এই অঞ্চলে শক্তিশালী কোনো মুসলিম রাষ্ট্র চায় না। ইরাক ও সিরিয়ার মতো ইরান ও তুরস্ককেও ভেঙে ফেলার চেষ্টা করছে তারা’। ইরানি বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, লেভেন্ত গুলতেকিন তার ইউটিউব পেজে শেয়ার করা একটি ভিডিওতে এসব কথা বলেছেন। ইরান ইস্যু পশ্চিম এশিয়া অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি, যার মধ্যে তুরস্কও রয়েছে বলেও যোগ করেন তিনি। ভিডিওতে গুলতেকিন বলেন, ইসরাইল ও তার মিত্ররা তাদের নতুন পরিকল্পনায় প্রথমে ইরাক এবং তারপরে সিরিয়াকে ভেঙে দিয়েছে।এমনকি তারা বছরের পর বছর ধরে দাবি করে আসছে যে, ইরান ও তুরস্কের ব্যাপারে তাদের পরিকল্পনা রয়েছে। ইরান ও তুরস্ক…
এমএলএস কাপের প্রথম রাউন্ডে ন্যাশভিল এসসির কাছে ২-১ গোলে হেরে গেছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। ম্যাচের ৮৯তম মিনিটে মেসির গোল হারের ব্যবধান কমালেও জয় ফিরিয়ে আনতে পারেননি তিনি। শনিবার টেনেসির বৃষ্টিভেজা জিওডিস পার্কে এই ম্যাচে প্রথমার্ধেই নিয়ন্ত্রণ নেয় ন্যাশভিল। স্যাম সারিজ ও জশ বাওয়ারের গোলে বিরতিতে ২-০ তে এগিয়ে ছিল স্বাগতিকরা। ম্যাচের নবম মিনিটেই সারিজ পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন। বিরতির ঠিক আগে জশ বাওয়ার হানি মুখতারের কর্নার থেকে চমৎকার এক শটে ন্যাশভিলের ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধে মিয়ামি ম্যাচে ফেরার চেষ্টা করে। লুইস সুয়ারেজের ৬৬ মিনিটে কাছ থেকে মারা শট ন্যাশভিল গোলরক্ষক জো উইলিস দারুণভাবে ঠেকান। এরপর ইয়ান ফ্রের…
ভোলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাকর্মীদের ওপর হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন আন্দালিব রহমান পার্থ। ভোলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাকর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এভাবে চলতে থাকলে জাতীয়তাবাদী শক্তির সম্মান দেশব্যাপী সাংঘাতিকভাবে ক্ষুণ্ণ হবে। শনিবার (১ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। পোস্টে তিনি লেখেন, এভাবে চলতে থাকলে জাতীয়তাবাদী শক্তির সম্মান দেশব্যাপী সাংঘাতিকভাবে ক্ষুণ্ণ হবে এবং সমগ্র দেশব্যাপী ভোটে এর প্রভাব পড়বে, অনেক দুঃখজনক ব্যাপার এটা। ঐক্যের কোনো বিকল্প নাই।…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.