Author: MK Raj

বিসিবিতে এনএসসি মনোনীত পরিচালক থাকেন দুইজন। গত ৬ অক্টোবর বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনের পর এনএসসি যে দুজনকে মনোনয়ন দেয়, তাদের একজন ইসফাক আহসানকে নিয়ে সেদিনই বিতর্ক তৈরি হয়। পরে রাতেই সরিয়ে দেওয়ার কথা জানায় এনএসসি। পরের দিন বোর্ড সভার পর ক্রিকেটাঙ্গনে আলোচনা হয় ইসফাকের পরিবর্তে করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা বিসিবি পরিচালক। বিসিবির পরিচালক হতে হলে কাউন্সিলর হতে হয়। সেই কাউন্সিলর আবার বোর্ডর অনুমোদন প্রয়োজন। রুবাবা এত দিন বিসিবির কাউন্সিলরই ছিলেন না। আজ জাতীয় ক্রীড়া পরিষদ ইশফাকের পরিবর্তে রুবাবাকে কাউন্সিলর মনোনয়ন দিয়েছে। সাধারণত কাউন্সিলর বোর্ড সভায় অনুমোদন হয়। এরপর পরিচালক হিসেবে মনোনয়ন দেয় এনএসসি। সেটাও বোর্ড সভায়…

Read More

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা কাজের চেয়ে ব্যক্তিগত জীবন এবং লাইফস্টাইল নিয়েই বেশি আলোচনায় থাকেন। বিশেষ করে, সামাজিক মাধ্যমে নিজেকে নানা সাহসী ও আবেদনময়ী অবতারে তুলে ধরে প্রায়শই তিনি সমালোচনার সম্মুখীন হন। এই আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। নেটিজেনদের সমালোচনামূলক মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী ভাবনা অত্যন্ত স্পষ্ট ভাষায় নিজের অবস্থান তুলে ধরেন। নামহীন ও ফেক অ্যাকাউন্ট থেকে আসা সমালোচনার বিষয়ে তিনি বলেন, ‘একজন লুকিয়ে লুকিয়ে লিখছে যার নামহীন একটা ফেসবুক অ্যাকাউন্ট, কোনো নামও নাই।’ ভাবনা বলেন, ‘প্রোফাইলে ঢুকে আপনি দেখবেন ফেক অ্যাকাউন্ট, রাইট? এখন সে কোথায় বসে কী লিখছে, তাতে আমাদের কী যায় আসে? মানে আমার কিছু…

Read More

চাঁদপুর-৫ আসন (হাজিগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকা থেকে বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন, আপনি যদি আমাকে বেহেশতের নিশ্চয়তা দিতে পারেন, তাহলে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করে নেব। রোববার (২ নভেম্বর) বিকালে শাহরাস্তি উপজেলা ও পৌরসভা যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশ থেকে চাঁদপুর-৫ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা আবুল হোসাইনকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মমিনুল হক বলেন, ‘১৯৭১ সালে লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়। যারা স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছে এবং বাংলাদেশের জাতীয় পতাকা ও জাতীয় সংগীত অস্বীকার করে…

Read More

সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা ও মিথ্যা তথ্য প্রচার করে দেশে একটা নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশের শক্ররা আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। যতই সময় যাচ্ছে, ততই বাংলাদেশে পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে। রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কর্মসূচি চূড়ান্ত করতে দল ও অঙ্গ-সংগঠনের যৌথ সভায় সভাপতিত্ব করেন। মির্জা ফখরুল দেশের চলমান পরিস্থিতিতে ৭ নভেম্বর ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ দিবস হিসাবে উল্লেখ করে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ…

Read More

ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠনের ঘোষণা দিয়েছে ইরান। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শনের সময় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, এসব স্থাপনা আগের চেয়েও বেশি শক্তিশালীভাবে পুনর্নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের ইচ্ছা ছিল না, এখনো নেই। প্রেসিডেন্ট পারমাণবিক স্থাপনাগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে ব্রিফিং গ্রহণ করেন। তিনি সতর্ক করে বলেন, ‘কোনো স্থাপনা ধ্বংস হলেও ইরান পিছু হটবে না, কারণ ইরানি বিজ্ঞানীরা প্রয়োজনীয় সকল জ্ঞান ও দক্ষতা অর্জন করে রেখেছেন।’ অন্যদিকে, দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজারানি জানান, ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পুনরায় শুরু করার একটি বার্তা পেয়েছে, তবে তিনি বার্তাটির উৎস সম্পর্কে কিছু জানাননি।…

Read More

‘চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষায় গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে’ মন্তব্য করে দলের একক প্রার্থীর বিজয়ে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৩ নভেম্বর) রাতে দলের এক অনুষ্ঠানে তিনি জানান, শিগগিরই বিএনপির একক প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তারেক রহমান বলেন, পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের নাম দলীয়ভাবে জানানো হবে। দল যাকে মনোনয়ন দেবে, অনুগ্রহ করে তাকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রত্যেকে এই দায়িত্ব পালন করবেন। রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে বিএনপির প্রবাসী নেতা-কর্মীদের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য গ্রহণ কর্মসূচির অংশ হিসেবে দলের ওয়েবসাইটে অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন…

Read More

রাশিয়া ও চীনও গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও দেশ দুটি তা প্রকাশ্যে স্বীকার করছে না। সিএবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই দাবি করেন। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের হাতে যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে, যা দিয়ে পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়া যাবে বলেও দাবি করেছেন তিনি। সোমবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। ট্রাম্পের দাবি, উত্তর কোরিয়া একমাত্র দেশ নয় যারা পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে। রাশিয়া ও চীনও তা করছে, কিন্তু প্রকাশ্যে কিছু বলছে না। রোববার সিএবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ৬০ মিনিটস-এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “রাশিয়া পরীক্ষা চালাচ্ছে, চীনও চালাচ্ছে—…

Read More

ঝালকাঠির কাঠালিয়ায় একটি বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ ও রাজনৈতিক প্রচারণা চালিয়েছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী গোলাম আজম সৈকত। শনিবার (২ নভেম্বর) উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, গোলাম আজম সৈকত বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক। তিনি ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। এ ঘটনার পর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ে অনুষ্ঠিত এ রাজনৈতিক প্রচারের একটি ভিডিও নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন গোলাম আজম সৈকত। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মধ্যে বিএনপির…

Read More

মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার চলছে সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেন কিনা, জানতে চাওয়ার পর রোববার (২ নভেম্বর) চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ইনু বলেন, ‘আমি মনে করি, আল্লাহর পর বিচার নিষ্পত্তির প্রতিনিধি আপনি। আপনি ন্যায়বিচার করবেন। আমি সম্পূর্ণ নির্দোষ।’ এদিন বেলা সাড়ে ১১টার দিকে ইনুকে ট্রাইব্যুনালের হাজতখানা থেকে আসামির কাঠগড়ায় তোলা হয়। এরপর তার উপস্থিতিতেই প্রসিকিউশনের আনা অভিযোগ পড়ে শোনান ট্রাইব্যুনাল। একপর্যায়ে দাঁড়াতে বলে ইনুর উদ্দেশে ট্রাইব্যুনাল বলেন, ‘আপনার বিরুদ্ধে আটটি অভিযোগ আনা হয়েছে। আপনি গিল্টি প্লিড (দোষ স্বীকার)…

Read More

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ছাত্রদলে স্বাধীনতা, গণতন্ত্র এবং দেশপ্রেমের চেতনা আছে। সবকিছু মিলে ছাত্রদল শিক্ষার্থীদের জন্য কাজ করতে চায়, যেভাবে শৃঙ্খলা, মেধাবী নেতৃত্ব বেড়ে উঠবে এবং শিক্ষা-সংস্কৃতি ফুটে উঠবে। রোববার (২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ ছাত্রদলের ব্যানারে ক্যাম্পাস মাঠেই এ আয়োজন করা হয়। তিনি বলেন, এই অনুষ্ঠানটি নবীন শিক্ষার্থীদের জন্য আনন্দ উচ্ছ্বাসের। তাদের মেধাশক্তিই আমাদের শক্তি। এটিই জাতীয়তাবাদী ছাত্রদলের শক্তি। এই প্রেরণাকেই আমরা ধারণ করি। এই চেতনাকেই আমরা লালন করি। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ১৯৭৯ সাল…

Read More