Author: MK Raj

পাকিস্তান ও বাংলাদেশ প্রথমবারের মতো করাচি ও চট্টগ্রামের মধ্যে সরাসরি সমুদ্রপথে শিপিং সেবা চালু করেছে, যার ফলে পণ্য পরিবহনের সময় প্রায় অর্ধেকে নেমে এসেছে এবং খরচ কমেছে। শুক্রবার (৭ নভেম্বর) সামা টিভির প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জাতীয় পরিষদে এক লিখিত প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই শিপিং সেবা চালু হওয়ার ফলে পণ্য পরিবহন সময় ২৩ দিনের পরিবর্তে এখন মাত্র ১০ দিন লাগছে, যা লজিস্টিক ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি এবং পরিবহন খরচ কমিয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে, বাংলাদেশ ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর থেকে পাকিস্তানি পণ্যের জন্য বন্দরে ১০০% পরিদর্শন বাধ্যবাধকতা তুলে নিয়েছে, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও…

Read More

শিক্ষা ব্যবস্থায় সংস্কার না করা ও শিক্ষকদের প্রতি বৈষম্য দূর না করা জাতির সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। সরকারকে তিনি শিক্ষকদের সঙ্গে আলোচনা করে তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি সতর্ক করে বলেন, ‘হাসিনার মতো আর কোনো শিক্ষকের গায়ে হাত তুলবেন না।’ শনিবার (৮ নভেম্বর) সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেন এনসিপির নেতা। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১০ বছরের মধ্যে ক্ষমতায় আসবে দাবি করে হান্নান মাসউদ বলেন, এনসিপি আসন্ন জাতীয় নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করবে। তার দাবি, আগামী…

Read More

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সংবিধানের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, তারা এই সংবিধানের অধীনে শপথ নিয়েছেন। এই সংবিধানে গণভোট নিয়ে কিছু নেই। আগামীতে নির্বাচনে পাস করে সংসদে গিয়ে সংবিধানে গণভোট যুক্ত করে এরপর গণভোটে আসতে পারে। এসময় গণভোটের দাবি নিয়ে কথায় কথায় রাস্তায় না নামার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। আমীর খসরু বলেন, কথায় কথায় আপনি দাবি নিয়ে রাস্তায় যাবেন, সেটা হবে না। আপনাদের দাবি নিয়ে মাঠে যাবেন, এর বিপরীতে যদি দেশের সর্বোচ্চ রাজনৈতিক দল কর্মসূচি দেয় তাহলে সংঘর্ষ বাঁধবে…

Read More

সামরিক অভিযানের নামে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ তার নেতৃত্বাধীন সরকারের ৩৭ জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে তুরস্ক। গতকাল শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল শহরের শীর্ষ সরকারি কৌঁসুলির দপ্তর থেকে এই পরোয়ানা জারি করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন বার্তাসংস্থা সিএনএন। নেতানিয়াহু ব্যতীত অন্যান্য যেসব কর্মকর্তার নামে পরোয়ানা জারি করা হয়েছে— সেই তালিকায় থাকা উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গিভর এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়া’আল জামির। পরোয়ানায় গাজায় গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণ বিতরণকারী জোট ফ্লোটিলার ত্রাণের বহরকে আটকে দেওয়াকে অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে। শুক্রবার পরোয়ানা…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে লড়ার জন্য বগুড়া-৬ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, আগামী নির্বাচনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে অংশ নেবেন। এগুলো হলো- ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি আসনে অংশ নেবেন, সেটি হলো বগুড়া-৬। ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে লড়বেন খালেদা জিয়াএছাড়া, ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ঢাকা-১৪ থেকে প্রাথমিকভাবে…

Read More

জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করতে বলা হয়েছে। সম্ভাব্য দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিক-নির্দেশনা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারে, তাহলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ‘করবী হলে’ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য এক সপ্তাহের আল্টিমেটাম দেওয়া হয়েছে, তারা যদি আলোচনায় ব্যর্থ…

Read More

দেশ আলাদা, ভাষা ভিন্ন, সংস্কৃতিতেও ফারাক—তবুও থামেনি ভালোবাসার টান। রাশিয়ায় পড়াশোনার সময় শুরু হওয়া প্রেমের গল্প শেষ হয়েছে বিয়েতে। পাকিস্তানের তরুণী ফাইজা আমজাদ প্রেমের টানে বাংলাদেশে এসেছেন নওগাঁর রবিউল ইসলামের কাছে। বর্তমানে নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের বহলা গ্রামে স্বামীর বাড়িতে সুখে দিন কাটাচ্ছেন এই ভিনদেশি নববধূ। তাকে এক নজর দেখতে স্থানীয়দের ভিড় লেগে আছে প্রতিদিনই। জানা গেছে, বহলা গ্রামের আব্দুল মণ্ডলের ছেলে রবিউল জীবিকার তাগিদে রাশিয়া যান। সেখানে ফাইজা উচ্চশিক্ষা নিচ্ছিলেন। ২০২৩ সালে পরিচয় থেকে প্রেম, পরে দু’জনের পরিবার রাজি হয়ে গত ২২ আগস্ট পাকিস্তানে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়। এরপর ফাইজা বাংলাদেশে এসে শ্বশুরবাড়িতে উঠেছেন। রবিউল বলেন, “রাশিয়াতেই আমাদের…

Read More

শুক্রবার (৩১ সেপ্টেম্বর) দ্য জো রগান এক্সপেরিয়েন্স পডকাস্টে অংশ নিয়ে মাস্ক জানান, নতুন টেসলা রোডস্টার প্রোটোটাইপের উন্মোচন হবে ইতিহাসের সবচেয়ে স্মরণীয় ঘটনা। রোগান জানতে চান, গাড়িটি কি সত্যিই উড়বে? মাস্ক বলেন, উন্মোচনের আগে কিছু বলা যাবে না। তবে এটি হতে পারে সবচেয়ে অবিশ্বাস্য প্রযুক্তি পণ্য। তিনি আরও বলেন, রোডস্টার প্রোটোটাইপের ডেমো প্রায় প্রস্তুত। আশা করছি কয়েক মাসের মধ্যেই এটি দেখাতে পারব। মাস্কের দাবি, নতুন রোডস্টারে ব্যবহার করা হচ্ছে এমন কিছু প্রযুক্তি, যা জেমস বন্ডের গাড়িকেও হার মানাবে। এদিকে, যুক্তরাষ্ট্রে ইলেকট্রিক গাড়ির কর ছাড় তুলে দেওয়ার প্রস্তাব টেসলার বিক্রিতে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। অন্যদিকে, ক্যালিফোর্নিয়ার আলেফ ও জবি…

Read More

রাজনৈতিক দলগুলোর মধ্যে গণভোট ইস্যুতে ঐক্যবদ্ধ অবস্থান জানতে চেয়েছে সরকার। আগামী এক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত দিকনির্দেশনা চায় উপদেষ্টা পরিষদ। সোমবার (৩ নভেম্বর) দুপুরে তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ের ‘করবী হলে’ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, গণভোটে বিষয়বস্তু কী হবে, কবে অনুষ্ঠিত হবে, এবং জুলাই সনদের ভিন্নমত প্রসঙ্গে কী সিদ্ধান্ত নেওয়া হবে—এসব বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। ড. আসিফ নজরুল জানান, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে দ্রুততম সময়ে সরকারের কাছে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দিতে অনুরোধ জানানো হয়েছে।” উপদেষ্টা পরিষদের বৈঠকে দেখা যায়, ঐকমত্য…

Read More

এক হাজার টাকা দিবি ক্যান, যা কইছি তাই দিবি। খালি নির্বাচনডা হোক, পরে তোরে মাইরা ফেলামু; মোবাইলে বস্তির এক বাসিন্দাকে এভাবেই গালিগালাজসহ হুমকির অভিযোগ উঠেছে রুপনগর থানা স্বেচ্ছাসেবক দলের নব নির্বাচিত কমিটির যুগ্ম আহবায়ক ও ৬ নম্বর ওয়ার্ড (আঞ্চলিক) স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুন অর রশিদের বিরুদ্ধে। রোববার (২ নভেম্বর) হারুন ও বস্তির এক বাসিন্দার অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া ওই অডিও নিয়ে রুপনগর এলাকার স্থানীয় রাজনীতিতে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনেকে অভিযুক্ত ওই স্বেচ্ছাসেবক দল নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। হাতে আসা ৫১ সেকেন্ডের কল রেকর্ডে শোনা যায়, হারুন নামের ওই…

Read More