Author: MK Raj

নভেম্বর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে সোমবার (১০ নভেম্বর) বিকালে ঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরী। মঙ্গলবার সকালে দেশের অন্যতম বৃহৎ মোবাইল অপারেটর রবি আজিয়াটার দূত হিসেবে যোগ দেন তিনি। এ সময় মিডিয়ার সামনে বাংলাদেশের ফুটবল নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেন এই ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলার। পেশাদার ফুটবলারদের কাছে সাধারণত অর্থ উপার্জনই প্রধান বিষয়। ফুটবলের পাশাপাশি অনেকেই বিভিন্ন ব্র্যান্ডের দূত হওয়া বা সামাজিক কাজে যুক্ত হন। তবে হামজার ক্ষেত্রে বিষয়টি ভিন্ন— তার কাছে অর্থের চেয়ে দেশের প্রতি ভালোবাসা ও উন্নয়নই বড় বিষয়। তিনি বলেন, ‘আমি টাকার কথা আলাদাভাবে চিন্তা করি না। দেশের প্রতি ভালোবাসা ও কীভাবে দেশের পরিস্থিতি উন্নত করতে পারি, সেটাই মূল বিষয়।…

Read More

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জামায়াত ইসলাম যেটা বলছে ওটাই করতে হবে, ওটা না করলে নাকি ভোট হবে না। ভাই, ভোটকে এত ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জান যে, ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। এই কারণে তোমরা ভোটকে এত ভয় পাও, নির্বাচনকে এত ভয় পাও।’ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘এলাকায় একটাও এনসিপি নেই। তাহলে তাদের ভোটটা হবে কীভাবে? সে কারণে তারা জামায়াতের সঙ্গে সুর মেলায়। তারা পিআর চায়, জনগণ পিআর বোঝে না। এটা হচ্ছে মানুষজনকে বিভ্রান্ত করা, ভুল…

Read More

সংকট সমাধানে আলোচনার পথ জনগণ বন্ধ করেনি, সরকারই রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করে সেই পথ আটকে দিয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তার দাবি, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটসহ পাঁচ দফা দাবিতে চার মাসব্যাপী যে আন্দোলন চলছে, সেটি এখন অবশ্যম্ভাবী হয়ে ওঠা জনআকাঙ্ক্ষার প্রতিফলন। তিনি বলেন, আজকের পল্টনের “ঐতিহাসিক সমাবেশ” সেই আন্দোলনের পঞ্চম পর্ব। মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত আট ইসলামী দলের সমাবেশে দেওয়া বক্তব্যে বক্তব্যে হামিদুর রহমান আযাদ এসব কথা বলেন। তিনি বলেন, আমরা চাইনি সংঘাতে যাক। আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান হোক— এটাই ছিল আমাদের অবস্থান। কিন্তু সরকার…

Read More

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, আজকের ঘোষিত বার্তা যদি যমুনা পেরোতে না পারে, তাহলে রাস্তাই পরবর্তী সিদ্ধান্ত নেবে। তার দাবি, সুষ্ঠু নির্বাচনের পথে সবচেয়ে বড় বাধা কোনো দলের অবস্থান নয়, বরং লুণ্ঠন, চাঁদাবাজি এবং রাষ্ট্রীয় জুলুমের কাঠামো। এ সমাবেশকে তিনি স্বাধীনতা ও গণঅধিকার রক্ষার খোলামেলা মাঠ পর্ব বলে আখ্যা দেন। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানী পল্টন মোড়ে আটটি ইসলামী দলের যৌথ সমাবেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন ড. মোহাম্মদ রেজাউল করিম। জামায়াতের এ নেতা বলেন, এ…

Read More

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ঢাকা-৯ আসনে নির্বাচন করতে মনোনয়ন ফরম কিনেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। সোমবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। ঢাকা-৯ আসন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড তথা সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত। আসনটিতে বিএনপি এখনো কাউকে মনোনয়ন দেয়নি। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কবির আহমদ।

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, যারা পাড়া মহল্লায় রমরমা চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের সঙ্গে জোট করে নির্বাচন করার চাইতে মরে যাওয়া অনেক ভালো। বিএনপি অনেক কষ্ট করে দলটা টিকিয়ে রেখেছে। বিএনপির অনেক নেতাকর্মী তাদের নেতাদের মাধ্যমে কোনঠাসা হয়ে রয়েছে। তারা অনেক সময় আমাদেরকে বলে তোমরা দেশটাকে সঠিক পথে নাও। আমাদের দলটাকে তারা ছিনতাই করে নিয়ে গেছে। আমরা রক্ত ও ঘাম দিয়ে আন্দোলন করেছি ভোটের অধিকার ও মানুষের স্বাধীনতার জন্য। সোমবার (১০ নভেম্বর) রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপি জেলা কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত বলেন, বিএনপির মধ্যে…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভয় পান না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার ভাষ্য, ‘বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায়, এটাই সত্যি। কিন্তু আমি নই।’ সাম্প্রতিক রুশ হামলায় ইউক্রেনের বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার পর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ট্রাম্পের সঙ্গে তার গত অক্টোবরে ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকটি ‘স্বাভাবিক, ব্যবসায়িক ও গঠনমূলক’ ছিল। তার ভাষায়, ‘তিনি (ট্রাম্প) কিছু ছুড়ে মারেননি, এটা আমি নিশ্চিত। বৈঠকে আমরা ইউক্রেনের প্রতিরক্ষা প্রয়োজন ও মস্কোর সামরিক সক্ষমতা দুর্বল করার উপায় নিয়ে আলোচনা করেছি।’ তিনি বলেন, ‘বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায়, এটাই সত্যি। কিন্তু আমি নই… আমরা আমেরিকার শত্রু…

Read More

দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার না হওয়ার জন্য বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। সোমবার (১০ নভেম্বর) জাতীয় শ্রমিক শক্তির উদ্যোগে রাজধানীর বাংলামোটরে অনুষ্ঠিত ‘জুলাই সনদে শ্রমিক শ্রেণির রাজনৈতিক অবমূল্যায়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। তুষার বলেন, রাজনৈতিক দলগুলোর বাধার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার সম্ভব হয়নি। জামায়াত আঙুল বাঁকা-সোজা করার কথা বলছে। আর বিএনপি বলছে রাস্তায় নামার কথা। এ দুই রাজনৈতিক দল নিজেদের রাজনৈতিক স্বার্থের বাইরে কোনো কিছুকেই মূল্যায়ন করে না। নৌকার ভোট পাওয়ার জন্য দুই দলই চেষ্টা করছে। জুলাই সনদ নিয়ে বিএনপির ভূমিকার সমালোচনা করে তুষার বলেন, বিএনপি কমিশনে…

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। আজ সোমবার রাত সাড়ে আটটায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, আজকের বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা থাকছে না। খোলামেলা আলোচনা। তবে বৈঠকটি অবশ্যই গুরত্বপূর্ণ। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কী বিষয়ে এই বৈঠক ডাকা হয়েছে তা সুনির্দিষ্ট ভাবে জানা যায়নি। তবে স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, ‘জরুরি’ কোনো বিষয়ে আলাপ করতেই বৈঠক ডাকা হয়েছে। সেক্ষেত্রে, আগামী নির্বাচনে দলীয় নমিনেশন, জুলাই সনদ ও গণভোট নিয়ে সৃষ্ট মতভেদ…

Read More

নিউইয়র্কের মেয়র নির্বাচনে অবিশ্বাস্য এক জয় পেয়েছেন জোহরান মামদানি। তার এই জয়কে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে পট পরিবর্তনের ইঙ্গিত মনে করছেন বিশ্লেষকরা। আর এই ধারা অব্যাহত থাকলে সামনে ডেমোক্র্যাটিক পার্টির আরেক প্রগতিশীল নেতা আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ বা এওসি-র ভাগ্য খুলতে পারে। তার প্রেসিডেন্ট পদে প্রার্থীতার পথ এতে সুগম হতে পারে। রাজনৈতিক বিশ্লেষক পাবলো ও’হানার মতে, মামদানির বিজয়ের মূল রহস্য ছিল ‘দ্রুত পরিবর্তনের অনুভূতি তৈরি করা’, যা সাধারণ ভোটাররা কথায় নয়, কাজে দেখতে চান। মার্কিন ভোটাররা এখন দল নয়, বাস্তব পরিবর্তনের সন্ধান করছেন। ২০২৪ সালের গ্রীষ্মে যখন জো বাইডেনের প্রথম বিতর্ক সম্প্রচারিত হচ্ছিল, তখন থেকেই ডেমোক্র্যাট শিবির বুঝতে পারে, তাদের মূল সমস্যা হলো ‘গতি’র…

Read More