Author: MK Raj

অভিনেত্রী রিচি সোলায়মান বলেছেন, ‘রাজপথের আওয়ামী লীগ অধিক শক্তিশালী ও জনপ্রিয়। আওয়ামী লীগের ডাকা লকডাউন একদিন আগেই সফল করে ফেলেছে প্রতিপক্ষ। এটাই বোধসম্পন্ন লোকেদের রাজনীতি।’ সম্প্রতি নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা কলেন। রিচি সোলায়মান বলেন, ‘এবার আওয়ামী লীগ যখন ফিরবে তখন রেডিমেড নেতামুক্ত লীগ আমরা দেখতে পাবো এটাই আশা করি। যারা চেটে নয়, খেটে ও মগজ দিয়ে রাজনীতি করবে।’ তিনি আরো বলেন, ‘ক্ষমতায় থাকা আওয়ামী লীগ থেকে রাজপথের আওয়ামী লীগ অধিক শক্তিশালী ও জনপ্রিয়।

Read More

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায়ের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার রায় আগামী ১৭ নভেম্বর (সোমবার) ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টা ৯ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদসহ অন্যরা। গত ২৩ অক্টোবর এ মামলায় সমাপনী বক্তব্য দেন…

Read More

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল ড. অলি আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে শেখ হাসিনা ও এরশাদ জড়িত। সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন। ড. অলি আহমদ বলেন, শেখ হাসিনা বাংলাদেশে আসার ১৭ দিনের মাথায় জিয়াউর রহমানকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত। হাসিনা তো পালিয়ে গিয়েছিলেন। তিনি ধরা পড়েন আখাউড়া সীমান্তে। শেখ মুজিবুর রহমানের পরিবারের হত্যার বিষয়ে তিনি বলেন, তাদের হত্যার পর পুরা বাংলাদেশে মিষ্টি বিতরণ করা হয়। আনন্দ উল্লাস করে সাধারণ জনগণ যে, নমরুদের হাত থেকে দেশ মুক্ত হয়েছে। শেখ মুজিবুরের পরিবার ছিলেন বাংলাদেশের জন্য ধ্বংসের পরিবার। পরবর্তী…

Read More

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই গণহত্যার বিচার নিয়ে টালবাহানা চলছে। এত এত প্রমাণ থাকার পরও সরকার টালবাহানা করছে। আওয়ামী লীগ মানুষ নয়, পশু। মানুষের প্রতি মানুষ দয়া দেখায়, কিন্তু এরা তো পশু। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে জুলাইসহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির। বিক্ষোভ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে জাহিদুল ইসলাম এসব কথা বলেন। আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশে শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, আপনাদের নেত্রী আপনাদের ফেলে হেলিকপ্টারে করে পালিয়ে গেছে, আপনাদের মৃত্যুর মুখে ফেলে গেছে, সেই নেত্রীর কথায়…

Read More

রাজনৈতিক দলগুলো নির্বাচনে খেলবে, আর নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করতে চায় উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘কিন্তু খেলোয়াড়রা সহযোগিতা না করলে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারাবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে।’ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শুভেচ্ছা বক্তব্যে সিইসি এই মন্তব্য করেন। নির্বাচন কমিশন পোস্টার নিষিদ্ধ করলেও সারা ঢাকা শহর এখনো পোস্টারে ছেয়ে আছে; এ প্রসঙ্গে সিইসি বলেন, ইসি পোস্টার নিষিদ্ধ করার পরেও শহরের যে চিত্র, তা অনভিপ্রেত। পোস্টারগুলো যদি দলগুলো নিজেরাই স্ব-উদ্যোগে সরিয়ে ফেলে, তবে এটাই হবে সবচেয়ে ভদ্র আচরণ।…

Read More

পাকিস্তান থেকে আসা ওষুধের ওপর কড়া নিষেধাজ্ঞা দিয়েছে আফগানিস্তান। প্রতিবেশি দেশটি থেকে আমদানি করা ওষুধকে ‘নিম্নমানের’ বলছে তালেবান সরকার, একই সঙ্গে ব্যবসায়ীদের বিকল্প দেশ খুঁজে নিতে নির্দেশ দিয়েছে। খবর আলেমারাহ নিউজ। আফগানিস্তানের সরকারি সংবাদমাধ্যমটি জানিয়েছে, সীমান্ত বাণিজ্যে ঘনঘন বিঘ্ন ও পণ্য পরিবহনে বাধার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে তালেবান সরকার। নিষেধাজ্ঞার পাশাপাশি যেসব ঠিকাদারের পাকিস্তানি সরবরাহকারীদের সঙ্গে চলমান চুক্তি রয়েছে, তাদের তিন মাসের মধ্যে সেই চুক্তি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং স্থানীয় ব্যবসায়ীদের মর্যাদা ও অধিকার সুরক্ষার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে আফগান কর্মকর্তারা বিকল্প বাণিজ্য রুট খোঁজার আহ্বান জানিয়েছেন। দেশটির…

Read More

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সম্পূর্ণরূপে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে লেখা এক চিঠিতে তিনি এই আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে পাঁচ বছর ধরে চলমান দুর্নীতির মামলাগুলোকে তিনি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অযৌক্তিক’ বলেও উল্লেখ করেছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। গত পাঁচ বছর ধরে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের তিনটি মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার চলছে। যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করে আসছেন। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে পাঠানো চিঠিতে ট্রাম্প লেখেন, তিনি ইসরায়েলের বিচারব্যবস্থার স্বাধীনতাকে “সম্পূর্ণভাবে সম্মান” করেন, তবে তার বিশ্বাস, নেতানিয়াহুর বিরুদ্ধে মামলাগুলো “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অযৌক্তিক।” হারজগের দপ্তর…

Read More

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া সেই বক্তব্যটি হলো ‘কেউ বাসে আগুন দিতে গেলে তাকে সেই আগুনেই ফেলে দেবেন’। এছাড়া ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, কেউ যদি এভাবে গাড়িতে আগুন ও মানুষের জীবনে আগুন ধরাতে চেষ্টা করে ওই হাত ওই আগুনে পুড়িয়ে দেবেন। ‘ যেই হাসিনা আগুন সন্ত্রাসের বিপক্ষে জোরালো বক্তব্য দিয়েছেন। এখন তার দলই আগুন সন্ত্রাস করছে। গত কয়েকদিন ধরে ঢাকাসহ বিভিন্ন স্থানে বাসে আগুন দিচ্ছে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ। তাই হাসিনার সেই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল করছেন ব্যবহারকারীরা।…

Read More

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও তার স্ত্রী সিতারা আলমগীরের বিরুদ্ধে ২১৬ কোটি টাকার মানি লন্ডারিং মামলার অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেছেন বলে জানা গেছে। বুধবার (১২ নভেম্বর) নিশ্চিত করেছেন সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন। দুদক সূত্রে জানা গেছে, ২০০৯ থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে আসামিরা ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ এক হিসাব থেকে অন্য হিসাবে স্থানান্তর ও রূপান্তর করেছেন। তদন্তে দুদক জানতে পেরেছে, মহীউদ্দীন খান আলমগীর, তার স্ত্রী ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৭৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২১৬ কোটি ১ লাখ ৬৩…

Read More

‘বিএনপি এখন একটি দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। পাশাপাশি, কেউ যদি ফ্যাসিবাদীদের পুনর্বাসনের চেষ্টা করে, জনগণ নব্য ও পুরাতন ফ্যাসিবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টায় বাউফল পৌরশহরে মিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব ক্ষমতায় গেলে গণহত্যাকারী আওয়ামী লীগের সকল মামলা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণার প্রতিবাদ করে ড. শফিকুল বলেন, বিএনপি এখন একটি দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে। নিজেদের শক্তিতে দাঁড়ানোর পরিবর্তে তারা আওয়ামী ফ্যাসিবাদীদের পায়ের উপর ভর করে টিকে…

Read More