Author: MK Raj
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) ফিলিস্তিন বিষয়ক নির্বাহী সভার সাইড লাইনে এ বৈঠক হয়। বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী গত বছর প্রয়াত খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করেন। তিনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বাংলাদেশ সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। পররাষ্ট্রমন্ত্রী দার আশা প্রকাশ করেন যে ঢাকার নতুন সরকারের অধীনে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে সমৃদ্ধ হবে।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের সহধর্মিণী কানিজ ফাতেমা (৭৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জয়নুল আবদিন ফারুক সকালে নিজের ফেসবুক স্ট্যাটাসে স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ১৭ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে কানিজ ফাতেমাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে নিবিড় চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তিনি ইন্তেকাল করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ জোহর রাজধানীর নিকুঞ্জ-১, লেক রোডের ৪৩ নম্বর বাসার সামনে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা আগামীকাল…
জাপানের ইচিকাওয়া সিটি চিড়িয়াখানার একটি মা-হারা বাচ্চা বানরের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। ভিডিওটিতে দেখা যায়, মা বিহীন ছোট্ট বানরটি একটি নরম খেলনাকে পরম মমতায় আঁকড়ে ধরে আছে। দৃশ্যটি ছুঁয়ে গেছে মডেল, আইনজীবী ও অভিনেত্রী পিয়া জান্নাতুলকেও। তবে এই অসহায়ত্বকে পুঁজি করে বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণার কৌশলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এক পোস্টে পিয়া লিখেন, ‘দেখলাম ও (বাচ্চা বানর) একটা নরম খেলনা জড়িয়ে ধরে থাকে। সত্যি বলছি, ভিডিওটা দেখে খারাপ না লেগে পারে না। একটা ছোট্ট প্রাণী শুধু একটু আদর খুঁজছে। কিন্তু এরপর যেটা হলো, সেটা ভালো লাগেনি। অনেক ব্র্যান্ড ওর নাম ট্যাগ করা শুরু করল, নিজের প্রোডাক্টের…
সেহরি মানে শেষ রাতের খাবার। সেহরি শব্দের অর্থ ভোরের খাবার। রোজা রাখার উদ্দেশ্যে সুবহে সাদিকের কাছাকাছি সময়ে যে পানাহার করা হয়, সেটাকে ইসলামের পরিভাষায় সাহরি বলে। রোজা রাখার নিয়তে সাহরি খাওয়া সুন্নত। সাহরি অত্যন্ত বরকতময় খাবার। সাহরি খাওয়ার অনেক ফজিলত হাদিস শরিফে বর্ণিত হয়েছে। রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা সাহরি খাও, কারণ সাহরিতে বরকত আছে।’ (বুখারি, হাদিস : ১৯২৩) রাসুল (সা.) বলেছেন, ‘আহলে কিতাব তথা ইহুদি-খ্রিস্টান আর মুসলমানদের রোজার মধ্যে শুধু সাহরি খাওয়াই পার্থক্য। অর্থাৎ তারা সাহরি খায় না আর আমরা সাহরি খাই।’ (মুসলিম, হাদিস : ১৮৪৩; তিরমিজি, হাদিস : ৬৪২) মানুষজন সাধারণত শেষ রাতে সুবহে সাদিকের আগ মুহুর্তে সেহরি খেয়ে…
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা আমেরিকা-বাংলাদেশ কোলিশন ফর ডেভেলপমেন্ট (এবিসিডি) সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির নিরঙ্কুশ বিজয় ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারকে অভিনন্দন জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, এ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ সূচনা এবং এটি দেশের জনগণের ইচ্ছাকে প্রতিফলিত করে। তারা নির্বাচকদের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে এবং নতুন সরকারের জন্য স্থিতিশীলতা, আইনের শাসন, অর্থনৈতিক সুযোগ এবং শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছে। এবিসিডি-এর প্রেসিডেন্ট ডা. নাজরুল ইসলাম এবং নির্বাহী পরিচালক আক্তার হোসাইন এক যৌথ বিবৃতিতে বলেছেন, সংস্থা নতুন প্রশাসনের সঙ্গে গঠনমূলক সংলাপ চালিয়ে যেতে আগ্রহী। তারা বিশেষভাবে উল্লেখ করেছেন যে, সংস্থা এবং বিশ্বের প্রবাসী বাংলাদেশিরা গণতান্ত্রিক…
আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন এ তথ্য জানান। সমাজকল্যাণ মন্ত্রী বলেন, আজকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের উপ-কমিটির একটি সভা হয়েছে এবং এখানে ফ্যামিলি কার্ড নিয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন, অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি উপকমিটি ছিল। মন্ত্রিপরিষদের সেই উপকমিটির সুপারিশের আলোকে আজ ফ্যামিলি কার্ড বিষয়ে পাইলটিংয়ের একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্পের পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করবেন। এই কার্যক্রমের জন্য আমরা এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন বিভাগের ১৪টি উপজেলাকে নির্ধারণ করেছি। এই…
মাত্র ছয় দিনের ব্যবধানে বরিশালে আদালত থেকে জামিন পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য। শুধু এই দুজনই নন, গত এক সপ্তাহে মহানগর ছাত্রলীগ সভাপতিসহ অন্তত তিনজন প্রভাবশালী নেতা বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। পাশাপাশি আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আরও অন্তত ডজনখানেক নেতা জামিন পেয়েছেন। এ নিয়ে বরিশালের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। আওয়ামীপন্থী আইনজীবীদের দাবি, আদালত আইন অনুযায়ীই জামিন দিচ্ছেন। তবে ৫ আগস্টের পর নিয়োগ পাওয়া আইন কর্মকর্তারা এ বক্তব্যের সঙ্গে একমত নন। তাদের অভিযোগ, জামিন অযোগ্য ধারার মামলাতেও আপত্তি সত্ত্বেও আসামিদের জামিন দেওয়া হচ্ছে। বিচারকের সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রতিবাদ করার সুযোগ না…
মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন হবে এবং সেই প্রস্তুতি সরকার ও নির্বাচন কমিশনের রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দলীয় প্রতীকে সিটি করপোরেশন নির্বাচন হবে কী না, তা নির্ধারিত হবে জাতীয় সংসদে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ৬ সিটি করপোরেশনের নতুন প্রশাসকদের দায়িত্বগ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্থানীয় সরকার নির্বাচন কি দলীয় প্রতীকে হবে, নাকি হবে না— সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই সিদ্ধান্ত সংসদে হবে। আর সিটি করপোরেশনগুলোতে যেহেতু সরকারি কর্মকর্তারা দায়িত্বশীল ছিলেন, আমরা মনে করছি যে এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা বেশি…
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস অস্ত্র না ছাড়লে পুরো গাজা দখল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের কট্টরপন্থি রাজনীতিক ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। হামাস অস্ত্র সমর্পণের ইসরাইলি আলটেমেটাম প্রত্যাখ্যানের প্রেক্ষিতে সোমবার (২৩ ফেব্রুয়ারি) তিনি হুঁশিয়ারি দেন। গত সপ্তাহে ইসরাইল হুঁশিয়ারি দেয়, ৬০ দিনের মধ্যে হামাস অস্ত্র সমর্পণ না করলে গাজায় নতুন করে যুদ্ধ শুরু হবে। ইসরাইলের মন্ত্রিপরিষদ সচিব ইয়োসি ফুচস জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে বলেন, হামাসকে ৬০ দিনের মধ্যে সব অস্ত্র, এমনকি একে-৪৭ সমর্পণ করতে হবে। মার্কিন প্রশাসন এই সময়সীমার জন্য অনুরোধ করেছিল বলেও জানান তিনি তারা। অস্ত্র সমর্পণ না করলে নতুন করে ইসরাইলি বাহিনী (আইডিএফ) সামরিক অভিযানে নামবে বলেও…
নাটোরের নলডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার ছাতারভাগ এলাকায় এ ঘটনা ঘটে। বিএনপির নেতাকর্মীরা জানান, সন্ধ্যার দিকে একদল ব্যক্তি হঠাৎ করে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর চালায়। এ সময় কার্যালয়ের চেয়ার-টেবিল ও অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়। ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিব অভিযোগ করে বলেন, স্থানীয় আওয়ামী লীগ কর্মী আরিফুল ইসলাম আরিফ, মোকলেসুর রহমান, কাসেমসহ আরও কয়েকজন বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.