Author: MK Raj

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি ফেসবুকভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে; যার মাঠে প্রকৃত সাংগঠনিক শক্তি খুব কম। ‘আমার দীর্ঘদিনের পর্যবেক্ষণও তা-ই নির্দেশ করে, দলের তৃণমূল হয় ভেঙে গেছে, নয়তো প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর দ্বারা নিমজ্জিত হয়েছে। এই বাস্তবতা বিবেচনা করে, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কোনো অস্থিরতা বা বিঘ্ন সৃষ্টি করার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে মনে করি। আজ (শনিবার) সকালে এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা লিখেছেন। পোস্টে তিনি লেখেন, তিনটি সাম্প্রতিক ঘটনা আমার বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে যে, ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ হবে। বরং আমাদের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনাও রয়েছে। ১. বিএনপির…

Read More

বিহারের নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর ভোটের ফলাফল নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ভারতের প্রধান বিরোধীদলীয় নেতা এবং বর্তমানে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। ভোট চুরির অভিযোগ সরাসরি না তুললেও এই নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সেই সঙ্গে যেসব ভোটার কংগ্রেস-আরজেডির জোট মহাগাঠবন্ধনের প্রার্থীদের ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন ভারতের প্রধান বিরোধীদলীয় নেতা। শুক্রবার রাতে ভোটের ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় রাহুল গান্ধী বলেন, “বিহারের লাখ লাখ ভোটার, যারা মহাগাঠবন্ধন জোটের প্রার্থীদের ভোট দিয়েছেন— তাদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বিহারের এই ফলাফল সত্যিই বিস্ময়কর। আমরা এমন একটি নির্বাচনে জয়…

Read More

জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। অভিযোগ করে তিনি বলেছেন, ‘প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে নিজের সই করা জুলাই সনদ লঙ্ঘন করেছেন।’ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে এ প্রতিক্রিয়া জানান তিনি। সালাহউদ্দিন আহমেদ বলেন, কারণ জাতীয় সনদে তিনি স্বাক্ষর করেছেন এবং এ ভাষণের মাধ্যমে তা তিনি লঙ্ঘন করেছেন। আপাতত এটুকুই আমার প্রতিক্রিয়া। তবে জুলাই সনদ লঙ্ঘন কীভাবে হয়েছে- এই বক্তব্যের কোনো ব্যাখ্যা দেননি এই বিএনপি নেতা। দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপের পর সন্ধ্যা নাগাদ বিএনপির দলীয় প্রতিক্রিয়া জানা যাবে বলে জানান সালাহউদ্দিন। তবে বিএনপি বলছে, সংবিধান অনুসারে রাষ্ট্রপতির আদেশ জারির…

Read More

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোটের আয়োজন করা হবে বলে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া ঘোষণায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণায় সংকটমুক্ত স্বচ্ছ নির্বাচনের আশা করেছিলাম, কিন্তু সেখানে সেই সংকটটা রয়েই গেলো। তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং আদেশের ওপর নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে চলমান…

Read More

ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিযে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণই আওয়ামী দোসর নামক ভাইরাসকে লকডাউন দিয়ে রেখেছে, আর তারা অবৈধ ক্ষমতা পুনরুদ্ধারে উল্টো জনগণকে লকডাউন দিচ্ছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভিডিও কনটেন্ট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, লকডাউন দেওয়া হয় করোনা ভাইরাসের বিরুদ্ধে, কিন্তু আওয়ামী লীগ দিয়েছে জনগণের বিরুদ্ধে। আওয়ামী ফ্যাসিবাদ জাতির শ্বাসরোধ করে দিয়েছে, যেমন করোনাভাইরাস মানুষের শ্বাস রুদ্ধ করে দেয়। এই বিএনপি নেতা আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতা পুনরুদ্ধারের জন্য লকডাউন নামক অদ্ভুত প্রোপাগান্ডা ব্যবহার করছে। অবৈধ ও…

Read More

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগের লকডাউনে কোনো মানুষ নেই। এআই দিয়ে কিছু ছবি তৈরি করে তারা লকডাউন পালন করছে। কিছু নেশাগ্রস্ত উচ্ছৃশৃঙ্খল ছেলেদের দিয়ে টাকার বিনিময়ে প্রধান সড়কে গুপ্তভাবে ভোররাতে একটি ঝটিকা মিছিল করে বাসে আগুন দিয়ে ছবি তুলে তারা ফেসবুকে ছেড়ে দিচ্ছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরে জনতা ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলার চরশাহী ইউনিয়নে কলেজ মাঠে এ আয়োজন করা হয়। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ৪৭ সালের আওয়ামী লীগ, তাদের নেত্রী শেখ হাসিনা পালিয়ে যেতে হবে কেন? উনি…

Read More

গণভোট কিংবা সাংবিধানিক আদেশ জারির কোনো এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ফারুক রহমান বলেন, গণতন্ত্র ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মানে দেশ নিয়ে ষড়যন্ত্র। যারা নির্বাচন বানচাল বা বিলম্বিত করার চেষ্টা করছে, তাদের পরিণতি ভালো হবে না। এসব জেনেই তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে। ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন, আজ বাংলাদেশ, গণতন্ত্র ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সব ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে…

Read More

জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের আয়োজন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোট ফেব্রুয়ারি প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরো উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। গণভোটে যে চার প্রশ্ন থাকবে ক. নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান…

Read More

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকটির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (১২ নভেম্বর) রাত ২টার দিকে সদর উপজেলার উলপুরে অবস্থিত ব্যাংকটির একটি শাখায় এ ঘটনা ঘটে। ব্যাংকটির ফিল্ড অফিসার নাগর আলী বলেন, রাত ২টার দিকে একটি কালো মাইক্রোবাসে করে বেশ কয়েকজন দুর্বৃত্ত এসে অফিস লক্ষ্য করে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এসময় অফিসে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যাক্তি তাদের ধাওয়া দিলে তার দিকে লক্ষ্য করে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে নিরাপত্তা কর্মীর কিছু না হলেও ভবনের হল ছাদে আগুন ধরে যায়।…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল বলেছেন, আওয়ামী লীগকে আর কোনো ছাড় নয়। যেখানেই আওয়ামী লীগের নৈরাজ্য সেখানেই ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তুলবে। দেশব্যাপী ফ্যাসিস্ট আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, আগুন-সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর পল্টন-গুলিস্তান জিরো পয়েন্ট-জাতীয় প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি। ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হেলাল উদ্দিন বলেন, কেউ যদি দেশের জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার চেষ্টা করে তবে তাকে গণধোলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে…

Read More