Author: MK Raj
জামায়াতের ইসলাম আর আমার ইসলাম এক না: ফজলুর রহমান
বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, জামায়াতের ইসলাম আর আমার ইসলাম এক না। এক সাক্ষাৎকারে তিনি বলেন, সুফিবাদী বিশ্বাসী মানুষ যারা এই ভারতবর্ষে ইসলাম প্রচার করেছে আমি তাদের সঙ্গে। জামায়াত তো ওহাবী, এরা নবীরে বলে আমাদের বড় ভাই লাগে। জামায়াত হলো ইসলাম ধর্মের বিরোধী। ফজলুর রহমান বলেন, ধর্মের আধ্যাত্মিক দিক না থাকলে সেটা ধর্ম হয় না। জামায়াতের আমিরকে দেখতে আমার দাদার মত, কিন্ত আমার চেয়ে ১০ বছরের ছোট, আমি তো বলি, বসেন আমার সঙ্গে। করতেন তো জাসদ, বৈজ্ঞানিক সমাজতন্ত্র। সমাজ বিপ্লব করবেন, ধর্ম বিশ্বাস করতেন না। এরপর এখন হইছেন একদম আমিরে জামায়াত। ধর্মের একদম খাদেমদার হইছেন আসমান থেকে, বসেন আমার…
ময়মনসিংহের ফুলপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম নিজ আশাবট। এই গ্রামের একটি কবরস্থানের সীমানাপ্রাচীর নির্মাণ, উন্নয়ন এবং সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা করার নামে ঘুরিয়ে-ফিরিয়ে আটটি ছোট প্রকল্প নিয়েছে জেলা পরিষদ। বরাদ্দ দেওয়া হয়েছে মোট ২৪ লাখ টাকা। কাগজে-কলমে কবরস্থানটিকে ‘সামাজিক কবরস্থান’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, সেটি স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীর পারিবারিক কবরস্থান। ময়মনসিংহ জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদারের ইচ্ছায় প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জেলা পরিষদ সূত্র বলছে, স্থানীয় সরকার সচিবকে সন্তুষ্ট রাখতে কবির হোসেন কাজটি করেছেন। এক কবরস্থানের জন্য আট প্রকল্প গ্রহণ, কম্বল বিতরণে অনিয়ম, জেলা…
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণাসহ খতমে নবুয়ত পরিষদের দাবিদাওয়া নিয়ে সংসদে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে বলেও জানিয়েছেন তিনি। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে’ যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, যারা আল্লাহর রাসুলকে মানে না তারা মুসলিম হতে পারে না। এরসঙ্গে বিএনপি একমত। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণাসহ খতমে নবুয়ত পরিষদের দাবিদাওয়া নিয়ে সংসদে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সালাহউদ্দিন আহমেদ আরও…
গণভোটের চারটি প্রশ্নের কোনো একটার সঙ্গে দ্বিমত থাকলে সেখানে না বলার সুযোগটা কোথায়? সরকারের প্রতি এমন প্রশ্ন তুলে এর উত্তর জানতে চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর শ্যামলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্হ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। রিজভী বলেন, গোজামিল দিয়ে কোনো কিছু করা হলে তা টেকসই হবে না। ৯০ ভাগ মানুষ যদি বুঝতে না পারে গণভোটের উদ্দেশ্য কী তাহলে সেই তিমিরে মানুষ থেকে যাবে। তিনি বলেন, ভারত থেকে বিপুল অর্থপাচারের মাধ্যমে দেশে নাশকতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ। তারা দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি…
গত সেপ্টেম্বরে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে ঢাকায় এসেছিলেন হানিয়া আমির। প্রতিষ্ঠানটির এক আয়োজনে হানিয়া বলেন, ‘আমার মনে হয়, তোমরা শাকিব খানকে অনেক বেশি পছন্দ করো, তাই আমারও পছন্দ শাকিব খান।’ এর পর থেকেই গুঞ্জন ছড়িয়েছে, শাকিব খানের নায়িকা হচ্ছেন হানিয়া আমির। বিষয়টি নিয়ে চর্চার মধ্যে শাকিব খান জানালেন, আসলেই একটি সিনেমা নিয়ে হানিয়া আমিরের সঙ্গে কথা হচ্ছে। কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোটভাইয়ের এক ভ্লগে বিষয়টি নিয়ে শাকিব খানকে কথা বলতে দেখা গেছে। আজ শুক্রবার বিকেলে নিজের ইউটিউব চ্যানেলে ভ্লগটি প্রকাশ করেন রাফসান। সপ্তাহখানেক আগে বনানীতে একটি ব্র্যান্ডের শোরুম উদ্বোধন করেন শাকিব খান, সেখানে রাফসানও ছিলেন। ভ্লগে দেখা গেছে, রাফসানকে দেখে…
আর্জেন্টিনার কার্লোস স্পেগাজ্জিনি শিল্প এলাকায় শুক্রবার রাতে বড় অগ্নিকাণ্ড ও ধারাবাহিক বিস্ফোরণ ঘটে। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে পুরো এলাকাজুড়ে আতঙ্ক তৈরি হয়। এই আগুনে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার ও রিভার প্লেটের গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানির বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। অন্তত ২০ জন আহত হয়েছে। আগুন লাগার সময় আরমানি ও তার পরিবার বাড়িতে ছিল না। তাই তারা কোনো শারীরিক ক্ষতির মুখে পড়েননি। টিওয়াইসি স্পোর্টস জানায়, তার বাড়ির ক্ষতি গুরুতর নয়। কিন্তু বাতাসে থাকা রাসায়নিকের ঝুঁকি এবং পুরো এলাকা বন্ধ থাকায় তারা বাড়িতে ফিরতে পারেননি। ফুটবলার ও তার পরিবার রাতে একটি হোটেলে থাকবেন। কার্লোস স্পেগাজ্জিনি শিল্প এলাকায় আগুনের শিখা ২০ মিটার উচ্চতা পর্যন্ত…
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী জসিম উদ্দিন অভিযোগ করে বলেছেন, ইসলামের নাম ভাঙিয়ে একটি বিশেষ রাজনৈতিক দল ভোটের জন্য প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তারা বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে এবং সহজ-সরল নারীদের বেহেশতের প্রলোভন দেখাচ্ছে, যা সরাসরি ধর্ম ব্যবসা ও প্রতারণার শামিল বলে তিনি মন্তব্য করেন। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে বুড়িচং উপজেলার পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে ‘পূর্ণমতি তরুণ প্রজন্ম’ আয়োজিত ডাবল এলইডি টিভি কাপ মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জসিম উদ্দিন আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন বানচাল করার…
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে’ যোগ দিয়েছেন বিএনপি,জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শনিবার সকাল ৯টায় আনুষ্ঠানিক বক্তব্যের মাধ্যমে শুরু হয় এ ধর্মীয় সমাবেশ। এটি চলবে বেলা ২ টা পর্যন্ত। এতে সৌদি আরব, ভারত, পাকিস্তানসহ দেশের আলেমরা যোগ দিয়েছেন। আগে বিক্ষিপ্তভাবে হলেও এবারই প্রথম আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন হচ্ছে। সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে এই মহাসম্মেলন হচ্ছে। শনিবার বেলা ১২টার দিকে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে’ অংশ নিতে সোহরাওয়ার্দী উদ্যানে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। মঞ্চে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির…
কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, বিএনপি রাজনৈতিক দল, তার সঙ্গে ভালো থাকুক, খারাপ থাকুক প্রচুর মানুষ আছে। কিন্তু একতরফা নির্বাচন করলে বাংলাদেশের ভালো হবে না। সামনে নির্বাচনটা চাই, সব মানুষের অংশগ্রহণে। মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। যে কোনো মানুষ যেন বলতে পারে আমি ভোট দিয়েছি। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটীতে কারামুক্ত সাবেকমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, সরকার সব সময় একপাক্ষিক কাজ করেছে। দুই-তিনমাস মেনে নেওয়া যায়। কিন্তু তারপর যা করছে সেটা সম্পূর্ণ একপাক্ষিক। জয় বাংলা স্লোগান দেওয়ার…
ফতুল্লায় পোস্টারিং করে সাবেক এমপি গডফাদারখ্যাত শামীম ওসমানের শিষ্য মনিরুল আলম সেন্টু ধানের শীষে ভোট প্রার্থনা করায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের অলিগলির বাসাবাড়ির দেওয়ালে দেওয়ালে সাঁটানো পোস্টার দেখে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। এ নিয়ে ফতুল্লাবাসীর মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। তারা বলছেন, ক্ষমতা ধরে রাখতে সেন্টু যখন যা ইচ্ছা তা-ই করেছেন। বিষয়টি বিএনপি নেতাকর্মীদের জোরালো প্রতিবাদ করা প্রয়োজন। বিএনপি নেতাকর্মীরা জানান, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর ফতুল্লার পঞ্চবটি এলাকায় নির্বাচনি জনসভায় নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আ.লীগ প্রার্থী শামীম ওসমানের পক্ষে ভোট চাওয়ায় তৎকালীন থানা বিএনপির সহসভাপতি মনিরুল আলম সেন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর তিনি উপজেলার…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.