Author: MK Raj
চব্বিশের জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণা হবে সোমবার (১৭ নভেম্বর)। আর এ রায় সরাসরি দেখতে পাবে গোটা বিশ্ব। একইসঙ্গে ঢাকার বিভিন্ন স্থানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বড় পর্দায় এ বিচারকাজ দেখানো হবে। রোববার (১৬ নভেম্বর) এমনটিই জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি সূত্র। সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের রায় শোনার অপেক্ষায় গোটা জাতি। বাংলাদেশের দিকে তাকিয়ে বিশ্বের অনেক দেশ। তাই এ রায় সরাসরি সম্প্রচার করা হবে। যেন এ বিচারকাজ আগামীর জন্য একটি উদাহরণ হয়ে থাকে। এছাড়া রাজধানীর…
আরব আমিরাতের আবুধাবি সফরে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ ঘুরে দেখলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। প্রথমবার কোনো মসজিদের ভেতরে প্রবেশের অভিজ্ঞতা হওয়ায় তা নিয়ে নিজের ভ্লগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী। সোনাক্ষী জানান, মন্দির ও গির্জায় বহুবার গেলেও মসজিদের অভ্যন্তরে আগে কখনো যাওয়ার সুযোগ হয়নি। তাই এই সফর তার জন্য বিশেষ অভিজ্ঞতা ছিল। শান্ত পরিবেশ আর স্থাপত্য দেখে তিনি মুগ্ধ হয়েছেন বলেও জানান। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী জাহির ইকবাল। সোনাক্ষীর উচ্ছ্বাস দেখে হালকা মজা করে তিনি বলেন, ‘আমি কিন্তু ওকে ধর্ম পরিবর্তন করাতে নিয়ে যাচ্ছি না।’ জাহিরের সেই মন্তব্যে দুজনই হাসিতে মেতে ওঠেন। সেই ভ্লগে সোনাক্ষী জানান, শুধু ভ্রমণ আর…
বরিশালের আগৈলঝাড়ায় কলেজে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হওয়া পুজা দাস (২১) নামে এক তরুণীর সন্ধান মিলছে না ছয় দিন ধরে। ভুক্তভোগী পরিবার থানায় সাধারণ ডায়েরিও করেছেন। পরিবারের দাবি, তার নিখোঁজ হওয়ার মধ্যে রহস্য রয়েছে। তবে তদন্ত কর্মকর্তার কাছে পাঠানো এক হোয়াটসঅ্যাপ বার্তাকে সম্ভাব্য ‘ক্লু’ হিসেবে বিবেচনা করছে পুলিশ। নিখোঁজ পুজা দাস উপজেলার গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা এলাকার নারায়ণ চন্দ্র দাসের মেয়ে। বরিশাল সরকারি মহিলা কলেজের সম্মান শ্রেণির ছাত্রী তিনি। কলেজছাত্রী নিখোঁজের ঘটনার নেপথ্যে ভিন্ন কারণ বলছে পুলিশ। তাদের দাবি—প্রেমিকের হাত ধরে নিখোঁজ হতে পারে পূজা। বিষয়টি ওই তরুণীই পুলিশকে নিশ্চিত করছে বলে জানিয়ে তদন্ত কর্মকর্তা আগৈলঝাড়া…
লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশিকে নিয়ে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে যেতে ইচ্ছুক অভিবাসীদের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে ২৬ বাংলাদেশিকে নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এতে চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া একই উপকূলে অর্ধশতাধিক সুদানিসহ পৃথক আরেকটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। দ্বিতীয় ঘটনায় অবশ্য হতাহতের কোনও ঘটনা ঘটেনি। উত্তর-পশ্চিম লিবিয়ার আল-খোমস উপকূলে এই ঘটনা ঘটে। রোববার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদমাধ্যমটি বলছে, উত্তর-পশ্চিম লিবিয়ার আল-খোমস উপকূলে প্রায় ১০০ জনকে বহনকারী দুটি অভিবাসী নৌকাডুবির ঘটনায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে লিবিয়ান রেড ক্রিসেন্ট। সংস্থাটি জানায়, বৃহস্পতিবার রাতে আল-খোমসের তীরের কাছে উল্টে যাওয়া দুটি নৌকার খবর…
দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, ভারতের দালালি করে কেউ আর ক্ষমতায় যেতে পারবে না, থাকতেও পারবে না। তিনি বলেন, ভারতের প্রশ্নে কোনো ছাড় নেই। যারা বা যে দল ভারতের দালালি করবে, তাদের প্রতিহত করতে হবে। শনিবার বিকালে যশোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনাসভায় মুখ্য আলোচকের বক্তৃতায় এসব কথা বলেন তিনি। ‘জুলাই বিপ্লবোত্তর পরিস্থিতি ও আমাদের করণীয়’- শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জ্ঞানচর্চাভিত্তিক সংগঠন প্রাচ্যসংঘ যশোর। সংগঠনটির সুপ্রিম কাউন্সিল সদস্য আখতার ইকবাল টিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তৃতা করেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যশোর বিজ্ঞান…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, বাংলাদেশের অর্থনীতি ও রাষ্ট্রব্যবস্থা গত ৫৩ বছরে একটি ‘মাফিয়াতন্ত্র’ ‘গুণ্ডামীতন্ত্রে’ পরিণত হয়েছে। অর্থনীতির গুরুত্বপূর্ণ প্রতিটি জায়গায় সিন্ডিকেট ও দখলদারিত্বের প্রভাব প্রতিষ্ঠিত হওয়ায় দেশে কার্যত একটি অর্থনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। তিনি বলেন, ‘আমাদের প্রত্যেকটা জায়গায় অর্থনীতিতে মাফিয়াতন্ত্র, গুণ্ডামীতন্ত্র—এভাবেই বাংলাদেশ চলছে।’ শনিবার (১৫ নভেম্বর) বিকালে ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কনফারেন্স রুমে ‘ন্যাশনাল অ্যাগ্রিকালচারিস্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ’ আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সামান্তা শারমিন বলেন, বাংলাদেশ স্বাধীন হলেও রাষ্ট্রের আইন ও প্রশাসনিক কাঠামো এখনো ব্রিটিশ উপনিবেশিক শাসনের আইনেই পরিচালিত হচ্ছে। ‘আমরা সবসময় বলি, আমরা যাতে ভুলে না যাই—আমরা…
বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে অস্ট্রেলিয়ার এমপিদের অবস্থানে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি এই কৃতজ্ঞতা জানান। পোস্টে তারেক রহমান বলেন, ‘অনেক বাংলাদেশি (আমিও তাদের একজন) অস্ট্রেলিয়ার সেই সংসদ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়া নিয়ে স্পষ্ট ও বিবেকবান অবস্থান প্রকাশ করেছেন। তাদের এই বিবেচনাপ্রসূত বক্তব্য বিশ্বজনীন গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি গভীর অঙ্গীকারের প্রতিফলন এবং বাংলাদেশের মানুষের কল্যাণের প্রতি আন্তরিক দায়িত্ববোধের প্রকাশ।’ তারেক রহমান আরও বলেন, বাংলাদেশ জুড়ে অনেক নাগরিক রাজনৈতিক অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা এবং এমন একটি নির্বাচনী পরিবেশের জন্য উদ্বেগ প্রকাশ করছেন, যেখানে প্রত্যেকে ভয়…
ভেনেজুয়েলার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিতে মনস্থির করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প। শনিবার (১৫ নভেম্বর) আনাদোলুর প্রতিবেদনে এ খবর জানানো হয়। ট্রাম্প বলেন, ‘আমি আপনাকে বলতে পারছি না এই পদক্ষেপ ঠিক কেমন ধরনের হবে, তবে আমি এর কিছুটা ঠিক করে ফেলেছি।’ এয়ার ওয়ান ফোর্সে ট্রাম্পকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেন, তিনি ভেনেজুয়েলার মাদক পাচারকারীদের নিয়ে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন কিনা, তখন এসব বলেন ট্রাম্প। ট্রাম্প বলেন, মাদক পাচার রোধে মার্কিন পদক্ষেপের ইতিবাচক ফলাফল দেখা যাচ্ছে। তবে প্রতিবেশী দেশগুলোর সাথে জড়িত চ্যালেঞ্জগুলোর দিকেও ইঙ্গিত করেন ট্রাম্প। তিনি বলেন, ‘মেক্সিকো নিয়ে আমাদের…
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দেশের মানুষ ধর্মপ্রিয়। ধর্মকে ভালোবাসে। আল্লাহর নবীকে ভালোবাসে, বিশ্বাস করে। কিন্তু ধর্মান্ধ নয়, সাম্প্রদায়িক নয়। গত নির্বাচনের হিসাব করে দেখেন। কত পার্সেন্ট ভোট পেয়েছে জামায়াতে ইসলামী। পাঁচ-ছয় পার্সেন্ট। রাতারাতি লাফ দিয়ে ৫১ পার্সেন্ট হয়ে যাবেন- এটা মনে কইরেন না। বাংলাদেশের মানুষ সহজে আপনাদের ভোট দেবে না। কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, পাকিস্তান আন্দোলন করেছিলেন মুসলমানরা। পাকিস্তান আন্দোলন ছিল মুসলমান ভাইদের স্বার্থ রক্ষার জন্য, অধিকাংশ মানুষ মুসলিম। আপনাদের নেতা মওদুদী এটার বিরোধিতা করেছিল। ১৯৭১ সালে…
ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার ভাষণে জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের ঘোষণা দিলে রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটেছে। বিএনপি প্রকাশ্যে নোট অব ডিসেন্টের কথা জানালেও বাস্তবে সিদ্ধান্ত মেনে নিয়েছে। জামায়াত কিছু প্রশ্ন তুললেও নতুন কর্মসূচি দেয়নি এবং এনসিপিও নেতিবাচক প্রতিক্রিয়া দেখায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রধান উপদেষ্টার ভাষণ তিন দলের ভারসাম্য বজায় রাখায় মোটামুটি সন্তুষ্টি সৃষ্টি করেছে। এতে ফেব্রুয়ারির নির্বাচনের অপ্রত্যাশিত বাধা দূর হয়েছে। বিএনপি, জামায়াত ও এনসিপি ছাড়াও অন্যান্য দল প্রধান উপদেষ্টার ঘোষণাকে বাস্তবতার সঙ্গে মেনে নিয়েছে। গণসংহতি আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি ও অন্যান্য রাজনৈতিক সংগঠনও এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। বিশ্লেষকরা মনে করেন, জামায়াতের পিআরও’র দাবি…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.