Author: MK Raj
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় হুমকি দিয়েছেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা না তুলে নিলে তাদের সমর্থকেরা আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন বন্ধ করে দেবে। সেইসঙ্গে পরিস্থিতির অবনতি হলে আন্দোলন সহিংসতায় রূপ নিতে পারে বলেও সতর্ক করেন তিনি। রোববার (১৬ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দেন জয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার একদিন আগে এই মন্তব্য করলেন তিনি। জাতিসংঘের এক প্রতিবেদন বলছে, গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর…
পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন বলেছেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার ভালোভাবে হয়েছে, স্বচ্ছ হয়েছে। ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনা খালাস পেলে আমি সবচেয়ে খুশি হতাম।’ সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্টাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনজীবী আমির হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমি আমার মক্কেলের খালাস চাই। এই চাওয়াটা তো স্বাভাবিক। এটা প্রত্যেকেই চাইবে।’ শেখ হাসিনার সঙ্গে আপনি কোনোরকম যোগাযোগ করার চেষ্টা করেছেন কী না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি চেষ্টা করি নাই। চেষ্টা করার কোনো বিধানও নাই। উনারাও আমার সঙ্গে কোনো যোগাযোগের চেষ্টা এবং কোনো রকমের কোনো সহায়তাও করে নাই।…
যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। রোববার (১৬ নভেম্বর) বিকালে বেতার বার্তায় কমিশনার এমন নির্দেশনা দেন বলে জানিয়েছেন ডিএমপির অপরাধ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপকমিশনারসহ তিন কর্মকর্তা। জানতে চাইলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী যুগান্তরকে বলেন, ‘আমি ওয়্যারলেসে বলেছি যে কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে।’ ‘পুলিশের গাড়িতে আগুন দিলে, ককটেল নিক্ষেপ করলে বা জানমালের ক্ষতির চেষ্টা করলে পুলিশ তো বসে থাকবে না’-যোগ করেন ডিএমপি কমিশনার। প্রসঙ্গত, সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ…
নতুন বাংলাদেশে টেন্ডারবাজি-চাঁদাবাজির রাজনীতি চলবে না বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি মো. আবু সাদিক (কায়েম)। আজ রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অডিটরিয়ামে তারুণ্যের উৎসব অনুষ্ঠানে এ মন্তব্য তিনি। তারুণ্যের উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। এ ছাড়াও ঢাবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা; প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। যুব উন্নয়ন অধিদপ্তরের যুগ্মসচিব, পরিচালক (সিড ফাইন্যান্সিং) প্রিয়সিন্ধু তালুকদার, ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট…
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে হওয়া বিভিন্ন চুক্তি দেশের স্বার্থবিরোধী ছিল বলে অভিযোগ করেন রিজভী। তিনি দাবি করেন, ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি এবং চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে দেওয়ার মতো আলোচনা দেশের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে ফেলতে পারে। রোববার (১৬ নভেম্বর) দুপুরে পটুয়াখালীর একটি আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবনযাপন করা অসহায় বৃদ্ধ দম্পতির হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়ার পর এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দিতে চায়, কিন্তু নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলে পিআর পদ্ধতি ও গণভোট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা যে বিষয়টি স্পষ্ট করে…
শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে অনলাইনে ঢাকা ‘শাটডাউনের’ ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। দুই দিনের কমপ্লিট ‘শাটডাউন’ কর্মসূচির প্রথম দিন আজ। কিন্তু এর কোনো প্রভাব পড়েনি ঢাকা শহরে। জনগণের নেই ভ্রুক্ষেপ। সপ্তাহের প্রথম কর্মদিবসে কর্মস্থলের দিকে ছুটছেন নগরবাসী। রোববার (১৬ নভেম্বর) রাজধানীর কাওরানবাজার, ফার্মগেট, বিজয় সরণি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তীব্র যানজট লক্ষ্য করা গেছে। গণপরিবহনের সংখ্যাও স্বাভাবিক। সরেজমিনে দেখা গেছে, বিভিন্নস্থানে পুলিশি তৎপরতা চলমান রয়েছে। সাধারণ মানুষ বলছে, ঢাকায় ‘শাটডাউন’ চলছে এমন বিষয়ে তাদের নজরে আসেনি। সবি ফাঁকা আওয়াজ, আর অনলাইনেই সীমাবদ্ধ। এদিকে নগরকে নিরাপদ রাখায় আইনশৃঙ্খলা রক্ষীবাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অফিস ও বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীরা।…
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায়কে কেন্দ্র করে একটি মহল দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, কিছু মহল পরিকল্পিতভাবে দাবি তুলে নির্বাচন বিলম্বিত করতে চায়। তবে জাতির সংকটময় সময়ে নির্বাচিত সরকারই সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি বলেন, বর্তমানে দেশের রাজনীতি বিভ্রান্তি ও জটিল সংকটের মধ্যে আছে এবং একমাত্র নির্বাচনের মাধ্যমেই দেশে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব। বিএনপি মহাসচিব হুঁশিয়ারি দেন, শেখ হাসিনার রায় ঘিরে নৈরাজ্য সৃষ্টি করা হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে তা…
আলেম-ওলামাদের নিয়ে কোনো অশোভন মন্তব্য না করতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৬ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ আহ্বান জানান। ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘যারা সত্যিই জামায়াতে ইসলামীকে ভালোবাসেন, তাদের প্রতি স্পষ্ট বার্তা হলো- কোনো বিজ্ঞ আলেম-ওলামাকে নিয়ে দয়া করে কোনো অশোভন মন্তব্য করবেন না।’ সতর্ক করে তিনি লেখেন, ‘যদি কেউ এমনটি করেন, তবে ধরে নেওয়া হবে তিনি আসলেই জামায়াতে ইসলামীকে কোনোভাবেই ভালোবাসেন না। ধন্যবাদ।’
বাংলাদেশ ফুটবল দল আন্তর্জাতিক ম্যাচে দীর্ঘ দিন ধরে জয় পাচ্ছে না। সেই জুন উইন্ডোতে ভুটানের বিপক্ষে জয়টাই একমাত্র জয় হয়ে আছে এই বছর। তবে এবার ভারতকে হারিয়েই সেই অপেক্ষার শেষ হবে বলে বিশ্বাস করছেন মিডফিল্ডার শমিত সোম। আগামী ১৮ নভেম্বর ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে মুখোমুখি হবে দুই প্রতিবেশী। ক্যাভালরি এফসির খেলোয়াড় শমিত এ বছর ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষিক্ত হন। এরপর তিনি চার ম্যাচ খেলেছেন লাল-সবুজ জার্সিতে। কিন্তু এখনো জয়ের স্বাদ পাননি। চার ম্যাচে দুই ড্র ও দুই হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। বাংলাদেশের সর্বশেষ জয় ছিল ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে। শমিতের আন্তর্জাতিক…
চব্বিশের জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণা হবে সোমবার (১৭ নভেম্বর)। আর এ রায় সরাসরি দেখতে পাবে গোটা বিশ্ব। একইসঙ্গে ঢাকার বিভিন্ন স্থানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বড় পর্দায় এ বিচারকাজ দেখানো হবে। রোববার (১৬ নভেম্বর) এমনটিই জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি সূত্র। সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের রায় শোনার অপেক্ষায় গোটা জাতি। বাংলাদেশের দিকে তাকিয়ে বিশ্বের অনেক দেশ। তাই এ রায় সরাসরি সম্প্রচার করা হবে। যেন এ বিচারকাজ আগামীর জন্য একটি উদাহরণ হয়ে থাকে। এছাড়া রাজধানীর…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.