Author: MK Raj

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ধানমন্ডির ৩২ নম্বরে ফের আনা হয়েছে দুইটি বুলডোজার। সোমবার বেলা ১২টার দিকে ট্রাকে করে বুলডোজার দুইটি নেওয়া হয়। সে সময় ট্রাকের উপরে হাতে মাইক নিয়ে কয়েকজন তরুণকে স্লোগান দিতে দেখা যায়। তাদের পরিচয় জানতে চাইলে একজন বলেন ‘রেড জুলাই’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে সেখানে বুলডোজার দুইটি আনা হয়েছে। তবে ৩২ নম্বরে যারা বুলডোজার নিয়ে গেছে তাদের রাজাকার আখ্যা দিয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। দুটি বুল্ডোজার ধানমণ্ডির দিকে নিয়ে যাওয়া হচ্ছে এমন শিরোনামের বিবিসি বাংলার একটি সংবাদের কার্ড শেয়ার করে শাওন লিখেছেন, ‘মনের…

Read More

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা এটিই প্রথম মামলা, যার রায় হলো আজ। সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ছয় অধ্যায়ে ৪৫৩ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান…

Read More

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, শেখ হাসিনা যাদের জন্য মায়া করে নাই, তাদের উচিত না শেখ হাসিনার জন্য মায়া দেখানো। সোমবার (১৭ নভেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, ‘শেখ হাসিনা যাদের জন্য মায়া করে নাই, তাদের উচিত না শেখ হাসিনার জন্য মায়া দেখানো। শেখ হাসিনার অপরাধের একমাত্র শাস্তি দেশে ফিরিয়ে এনে ফাঁসি নিশ্চিত করা। শুধু রায় ঘোষণা নয়, রায় কার্যকর করতে হবে।’ উল্লেখ্য যে, ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রায় এক হাজার ৪০০ মানুষের প্রাণহানি এবং প্রায় ২৫ হাজার মানুষকে মারাত্মক আহত করার অভিযোগে হাসিনার বিরুদ্ধে মামলা হয়। যার রায়…

Read More

দেশের বিভিন্ন ব্যাংক থেকে লুট করা টাকা দিয়ে আওয়ামী লীগ ককটেল কিনে নাশকতা চালাচ্ছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিএনপির এ নেতা বলেন, ফ্যাসিস্ট আমলে যারা অপরাধ করেছে; নির্দেশ দিয়েছে—তারাই লজ্জাহীনভাবে বাসে আগুন দিচ্ছে। বিভিন্ন ব্যাংক থেকে লুটের টাকায় ককটেল কেনা হচ্ছে। পদ্মা সেতু আর মেট্রোরেলের আত্মসাৎ করা টাকা থেকেই নাশকতার টাকার যোগান আসছে। বিভিন্ন ব্যাংক থেকে লুটের টাকায় ককটেল কেনা হচ্ছে। রিজভী আরও বলেন, ‘আগুনের সঙ্গে গণতন্ত্রকামী মানুষ এবং বিএনপির কোনো সম্পর্ক নেই। আগুন সন্ত্রাস কারা করে তার নমুনা এখন…

Read More

গত সেপ্টেম্বরে এশিয়া কাপে টানা তিনবার পাকিস্তানকে হারিয়ে হ্যাটট্রিক করেছিল ভারত। তবে দোহায় অনুষ্ঠিত রাইজিং স্টার এশিয়া কাপে সেই হার ভুলতে দেয়নি পাকিস্তানের যুব দল। শুক্রবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ‘এ’ দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে প্রতিশোধ নিয়েছে পাকিস্তান শাহিন্স। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ‘এ’ দল শুরুটা ভালো করলেও দ্রুত ব্যাটিং ধসে পড়ে। ওপেনার বৈভব সূর্যবংশী প্রথম বলেই চার মেরে আক্রমণাত্মক সূচনা করেন। কিন্তু মন্থর পিচে বড় শট নেওয়া কঠিন হয়ে ওঠায় নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে ভারত। চতুর্থ ওভারে শহিদ আজিজ আউট করেন ওপেনার প্রিয়াংশ আর্যকে (১০)। কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিলেন বৈভব এবং নমন ধীর। নমন ২০…

Read More

জুলাই গণ-অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, শেখ হাসিনা যে অন্যায় ও অত্যাচার করেছেন, তার জন্য একবার নয়- হাজারবার মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা কম হয়ে যাবে। শুধু রায় প্রকাশ নয়, রায় ঘোষণার পর যত দ্রুত সম্ভব তাকে দেশে এনে দেশের মাটিতেই সেই রায় কার্যকর করতে হবে। সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। স্নিগ্ধ বলেন, শেখ হাসিনার সব অন্যায়-অত্যাচারের বিচারের রায় বাংলাদেশের জনগণ ইতোমধ্যে দিয়ে দিয়েছে। আমরা শুধু আদালতের আনুষ্ঠানিক রায়ের অপেক্ষায় আছি। জনগণ যে রায় ৫ আগস্ট দিয়েছে, আজকে আদালতের মুখ থেকেও সেই রায় ঘোষিত হবে…

Read More

পারিবারিক ব্যবসায় পার্টনার করার কথা বলে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগে করা মামলায় সম্প্রতি জামিন নিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এ ঘটনায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল। চলমান আলোচনার মধ্যেই সোমবার (১৭ নভেম্বর) সকালে মেহজাবীন তার অফিশিয়াল ফেসবুক পেজে একটি দীর্ঘ বিবৃতি দিয়েছেন। তিনি পুরো ঘটনাকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন এবং অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ নেই বলে বিস্তারিত তুলে ধরেছেন। সম্প্রতি আমিরুল ইসলাম নামে এক ব্যক্তি মেহজাবীন ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে এই মামলা করেন। আদালতে হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় তারা ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে…

Read More

জুলাই অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, গুম-খুন-হত্যাকাণ্ডের শিকার পরিবার এবং গত ১৭ বছর ধরে নির্যাতিত মানুষের একটাই প্রত্যাশা—শেখ হাসিনার ফাঁসি কার্যকর করা হোক। সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। স্নিগ্ধ বলেছেন, শেখ হাসিনার অন্যায়-অপরাধের বিচার ৫ আগস্টেই হয়ে গেছে। এখন শুধু আদালতের আনুষ্ঠানিক রায়ের প্রকাশের অপেক্ষা। তিনি বলেন, হাসিনা যে অপরাধ করেছে, তার জন্য যদি তাকে হাজার বারও ফাঁসি দেওয়া হয়, সেটাও তার জন্য কম হয়ে যাবে।   এদিকে, ব্যানার-পোস্টার নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় অবস্থান নিয়েছেন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বজনারা। এর আগে, সকালেই রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ…

Read More

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজনের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে আজ। পুরো জাতি ওই রায়ের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুকে এক পোস্টে বিএনপি মহাসচিব বলেছেন, ‘ঢাকায় কয়েক ঘণ্টার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষিত হবে। আমি আশা করব আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য বিচার নিশ্চিত হবে। জাতি অপেক্ষায় আছে!’ শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং দেশের সব গণমাধ্যম। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সেও সম্প্রচার হবে রায়ের কার্যক্রম। পাশাপাশি ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বড় পর্দায় সরাসরি দেখার ব্যবস্থাও করা হয়েছে। আজ সকাল থেকেই…

Read More

পতিত স্বৈরাচার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ আশঙ্কা প্রকাশ করেছেন যে, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার ফাঁসির রায় দেবে। তবে তিনি স্বস্তি প্রকাশ করেছেন এই বলে যে, হাসিনা এখন ভারতে নিরাপদেই আছেন, দেশটি তাকে নিরাপদে রেখেছে। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মানবতাবিরোধী অপরাধসহ ৫টি মামলার রায় দেবে। ২০২৪ সালের ছাত্র আন্দোলনের দমন-পীড়নে তিনি মূখ্য ভূমিকা রেখেছেন। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রায় ১,৪০০ মানুষ নিহত হয়। হাজারো মানুষ আহত হয়। পুলিশের গুলিতে বেশিরভাগ মানুষ মারা যায়। এটি ছিল স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা। ২০২৪ সালের আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে হাসিনা…

Read More