Author: MK Raj
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আদালতের কার্যক্রম বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া টিভিতে তা দেখেছেন। রায়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। আশা করছেন আদালতের রায় বাস্তবায়ন হবে। বিগত ১৭ বছর সরকার যে গুম, খুন করেছেন তার শিকার পরিবারগুলোর আত্মা শান্তি পাবে। সোমবার এসব কথা জানিয়েছেন বিএনপির এক জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় টিভিতে দেখেছেন এবং স্বস্তি প্রকাশ করেছেন। জুলাই বিপ্লবে শহীদদের মামলায় শহীদরা ন্যায়বিচার পেয়েছেন। আদালতের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। তার সঙ্গে এতোদিন যে অন্যায় করা…
থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। বৈশ্বিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করতে যখন প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই পুরনো একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্কের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি পুরনো সেই বিতর্কিত ‘ওয়াশরুম ভিডিও’ প্রসঙ্গে লাইভে এসে মুখ খুলেছেন মিথিলা। নেটিজেনদের ক্রমাগত নেতিবাচক প্রচারণায় তিনি রীতিমতো বিব্রত। লাইভে এসে মিথিলা স্বীকার করেন যে, ঘটনাটি প্রায় সাত থেকে আট বছর পুরনো। সেই সময় তার সঙ্গে ছিলেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। বিতর্ক আর সমালোচনার মুখে বন্ধু মিথিলার পাশে দাঁড়ালেন অভিনেত্রী সামিরা খান মাহি। মিথিলাকে টেনে নামানোর এই প্রবণতাকে সমালোচনা…
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে দলীয় শিষ্টাচার ও শৃঙ্খলা ভঙ্গের অপরাধে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরীকে বহিষ্কার করেছে বিএনপি। সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু ও সদস্য সচিব অ্যাড. কামরুল আলম স্বাক্ষরিত এক পত্রে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, গত ১৬ নভেবম্বর বিকেল সোয়া ৫টার দিকে রাজবাড়ী সদর থানার গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী-ফরিদপুর প্রধান সড়কে উপস্থিত হয়ে রাজবাড়ী-১ আসনের কেন্দ্র ঘোষিত মনোনয়ন পরিবর্তন করার দাবিতে রাজবাড়ী পৌর বিএনপির কিছু কর্মীবৃন্দের একতায় একটি মিছিল শুরু হয়। ওই মিছিলে আকমল হোসেন চৌধুরী বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ফ্যাসিস্টদের বিচার বানচাল করতে ভারতের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে উল্লেখ করেছে দলটি। সোমবার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। বিজ্ঞপ্তিতে তারা বলেন, সুষ্ঠু, স্বচ্ছ ও বিতর্কমুক্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ভারতে পলাতক গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়ায় ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। শহীদদের পরিবারে প্রশান্তি এসেছে। শোকে পাথর হওয়া মজলুমদের চোখ ও হৃদয় আনন্দে সিক্ত হয়ে উঠেছে। এজন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। তারা স্পষ্ট বার্তা দেন, হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের মধ্য…
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনাকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। সোমবার রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ আহ্বান জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমরা মনে করি এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারোর নেই। কারণ বিচার স্বচ্ছ হয়েছে, নিরপেক্ষ হয়েছে, আন্তর্জাতিক মানের হয়েছে। গোলাম পরওয়ার বলেন, পলাতক মৃত্যুদণ্ড পাওয়া আসামিকে যারা আশ্রয় দিয়েছে, আমরা মনে করি এই ঘৃণ্য অপরাধীদের পক্ষে তারা অবস্থান নিয়েছে। তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আইনের কাছে সোপর্দ করতে হবে। সৎ প্রতিবেশীসুলভ আচরণ দাবি করলে, সৌহার্দ্যপূর্ণ…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার (১৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান ফ্যাসিস্টদের বিচার বানচাল করতে ভারতের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন। বিবৃতিতে তারা বলেন, সুষ্ঠু, স্বচ্ছ ও বিতর্কমুক্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইন্ডিয়ায় পলাতক গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়ায় ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। শহীদদের পরিবারে প্রশান্তি এসেছে। শোকে পাথর হওয়া মজলুমদের চোখ ও হৃদয়গুলো আনন্দে সিক্ত হয়ে উঠেছে। এজন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। ফ্যাসিস্টদের বিচার বানচাল করতে ইন্ডিয়ার ষড়যন্ত্র ব্যর্থ…
২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে এই রায় ঘোষণা শেষের পর সন্ধ্যা পর্যন্ত রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের কোনো উপস্থিতি দেখা যায়নি। রায়কে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার হুমকি দিলেও কার্যত ঢাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উপস্থিতি শূন্য। রায়কে ঘিরে যেকোনো অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। রাজধানীতে যান চলাচল বিকাল পর্যন্ত স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সাম্প্রতিক সময়ে রাজধানীতে আওয়ামী লীগ কিছু ঝটিকা মিছিল করলেও হাসিনার রায়ের পর এমন কিছুর খবর পাওয়া যায়নি।…
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভার পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে কোনো আতঙ্ক দেখা যাচ্ছে না। তিনি বলেন, ‘সবাই স্বাভাবিকভাবে চলাফেরা করছে। আমি কোনো আতঙ্ক লক্ষ্য করি না।’ সড়কে আতঙ্কের বিষয়টি জানতে চাইলে তিনি জানান, তিনি নিজে সড়ক দিয়ে আসছেন এবং সেখানেও কোনো আতঙ্ক লক্ষ্য করেননি। তিনি উল্লেখ করেন, কিছু ছোটখাটো ঘটনা হয়েছে, তবে বড় ধরনের সমস্যা দেখা দেয়নি। তিনি বরিশাল, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর ও গোপালগঞ্জের পরিস্থিতি নিয়েও কথা বলেছেন। দেখামাত্র গুলি ব্যবহারের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, এটি কোনো খেলার শিকার নয়, বরং সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয়। প্রধান…
ঠিক ১০ বছর আগে এই নভেম্বর মাসে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হয় বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর। বিতর্কিত এক বিচারিক প্রক্রিয়া শেষে তৎকালীন আওয়ামী লীগ সরকার তার ফাঁসি কার্যকর করে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার প্রক্রিয়া নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল। সালাউদ্দিন কাদের চৌধুরী নিজেও ট্রাইব্যুনালে নির্দোষ দাবি করে বক্তব্য দেন। সাবেক ছয়বারের এই সংসদ সদস্যের একটি বক্তব্য নতুন করে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গত বছরের জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছে সোমবার (১৭ নভেম্বর)। এরপর অনেকেই সামাজিক মাধ্যমে সালাউদ্দিন কাদের চৌধুরীর একটি বক্তব্য নতুন করে সামনে এনেছেন, যা তিনি শেখ হাসিনার বিচার…
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, জনগণ হচ্ছে ক্ষমতার জায়গা। কোন কোন সংস্কার হবে সেটা জনগণ ঠিক করবে। সেই ক্ষমতা যেন জনগণের হাতে থাকে সেই ব্যবস্থা করতে হবে। নির্বাচনের মধ্য দিয়ে সেই লক্ষ্যে একধাপ এগিয়ে যাব। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে ভাসানীর মাজারে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। জুনায়েদ সাকি বলেন, আমাদের সামনে নির্বাচন, নির্বাচনটা অপরিহার্য। যে সংস্কারের আকাঙ্ক্ষা, রাষ্ট্রকে নতুন করে গণতান্ত্রিক জায়গায় দাঁড় করানো, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, একটি গণতান্ত্রিক পুনর্গঠনের দাবির আওয়াজ-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে অভ্যুত্থানের মাধ্যমে, তার জন্য নির্বাচন জরুরি। কাজেই কোনো শক্তি যেন নির্বাচনকে বানচাল করতে…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.