Author: MK Raj
চলতি বছর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন পালনে কোনো ধরনের অনুষ্ঠান বা উৎসব না করতে দলের নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছে বিএনপি। মঙ্গলবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ নভেম্বর (বৃহস্পতিবার) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। দিনটি উপলক্ষ্যে কেক কাটা, পোষ্টার, ব্যানার লাগানো ও আলোচনা সভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা যাবে না। ঢাকাসহ দেশব্যাপী দলের সব ইউনিটের নেতাকর্মীদেরকে দলীয় এই নির্দেশনাটি লঙ্ঘন না করার জন্য আহবান জানানো হয়। তারেক রহমানরে জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক…
যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপ চালালে তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবনের “শেষ” ডেকে আনবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভেনেজুয়েলান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এছাড়া ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তুত বলেও মন্তব্য করেছেন তিনি। বুধবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সোমবার এক টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট মাদুরো অভিযোগ করেন, ট্রাম্পকে ঘিরে থাকা কিছু মহল যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তার ভাষায়, এ ধরনের উসকানি ট্রাম্পকে “ধ্বংসের মুখে ঠেলে দেবে।” তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের ক্ষমতাধর কিছু গোষ্ঠী ভেনেজুয়েলাকে ব্যবহার করে ট্রাম্পকে ধ্বংস করতে চায়। তারা চায় ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে ট্রাম্প তার জীবনের সবচেয়ে বড়…
ফেনীর পরশুরামে ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের সঙ্গে টিকটক ভিডিও তৈরি করে ফেসবুকে পোস্ট করার ঘটনায় এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কামরুল হাসান (১৭) পরশুরাম উপজেল বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা গ্রামের সুজায়েত খান ছুট্ট মিয়ার ছেলে ও খন্ডল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার কামরুল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ ছাড়াও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রয়েছে। সে রাস্তার ওপরে দাঁড়িয়ে রাজনৈতিক…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। খসড়া তালিকা অনুযায়ী ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। মঙ্গলবার (১৮ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। সচিব বলেন, গত ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তাদের নিয়ে ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। চূড়ান্ত হিসাবে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। তিনি বলেন, চূড়ান্ত ভোটার তালিকায় পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার…
অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এবং তাদের সহযোগিতা করে তারেক রহমান এখন মানবতার দূত হিসেবে কাজ করছেন বলে মন্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, তারেক রহমান ব্যক্তিগত অনুসন্ধানের মাধ্যমে সারাদেশের অসহায়, নির্যাতিত, নিপীড়িত, অভাবী কিন্তু মেধাবীদের খুঁজে বের করেন। তারপর গোপনে তাদেরকে নিয়মিত সহযোগিতা করেন। এক্ষেত্রে তিনি ডান হাতে দান করলে যেন বাম হাত না জানে ইসলামের সেই মহান নীতি ও আদর্শ অনুসরণ করেন। মঙ্গলবার দুপুরে বগুড়ার ঐতিহাসিক শহীদ খোকন পার্কে তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা বিএনপি পরিবার আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প, ছাত্রছাত্রীদের মাঝে বই, শারীরিকভাবে অক্ষমদের হুইল চেয়ার এবং চাষিদের মধ্যে কৃষি উৎপাদন বিতরণ অনুষ্ঠানে রিজভী…
উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া দলগুলোকে ভারত বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিহারে নির্বাচনের ফল নিয়ে মোদি এই মন্তব্য করেন। তিনি বলেন, বিহার নির্বাচনের ফলাফল দেখিয়ে দিয়েছে— মানুষের প্রত্যাশা এখন অনেক বেশি এবং তারা সেই রাজনৈতিক দলগুলোকেই বিশ্বাস করে যারা সত্যিকারের উন্নয়নকে অগ্রাধিকার দেয়। ভারত এখন উন্নত দেশে পরিণত হওয়ার আকাঙ্ক্ষায় অস্থির বলেও মন্তব্য করেন মোদি। সোমবার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সোমবার ষষ্ঠ রামনাথ গোয়েঙ্কা লেকচার দিতে গিয়ে মোদি বলেন, কেন্দ্রীয় সরকার হোক বা আঞ্চলিক দল পরিচালিত রাজ্য সরকার হোক— সব সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। তিনি বলেন,…
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ফারমার্স ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান ড. মহীউদ্দীন খান আলমগীর ও তার স্ত্রী সিতারা আলমগীরের নামে থাকা ৩৩ টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান। এদিন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ এ আবেদন করেন। ওই আবেদনে বলা হয়েছে—আসামিরা তাদের নামে ব্যাংক হিসাবসমূহে রক্ষিত অর্থ উত্তোলনপূর্বক অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তাছাড়া, ব্যাংক হিসাবসমূহ ব্যবহার করে তারা অবৈধভাবে অর্জিত অর্থ পাচার করার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে ৩৩টি ব্যাংক হিসাব মানিলন্ডারিং প্রতিরোধ আইন,…
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় “খুবই উদ্বেগজনক” বলে মন্তব্য করেছেন ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা শশী থারুর। এই রায় তাকে আতঙ্কিত করেছে বলেও দাবি করেছেন তিনি। এর আগে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সোমবার ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল অনুপস্থিত অবস্থায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। গত বছরের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর পালিয়ে তিনি ভারতে আশ্রয় নেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। শশী থারুর সাংবাদিকদের বলেন, “আমি দেশের ভেতরে হোক বা বাইরে— মৃত্যুদণ্ডের পক্ষে নই। তাই এ রায় আমাকে বিশেষভাবে আতঙ্কিত করেছে। অন্য দেশের বিচারব্যবস্থা নিয়ে মন্তব্য করা ঠিক নয়, তবে এটা যে…
রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের গুলিতে পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া নিহত হয়েছেন। তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এমনকি খুন করে পালানোর সময় দ্রুত রিকশা না চালানোয় চালককেও গুলি করে তারা। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মিরপুরের পল্লবী এলাকার একটি দোকানে ঢুকে প্রকাশ্যে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে পরপর কয়েক রাউন্ড গুলি করে হেলমেট পরা তিনজন। মুহূর্তেই লুটিয়ে পড়েন তিনি। গুলি করেই দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় গোলাম কিবরিয়াকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে ভিড় করেন যুবদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাদের দাবি,…
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আদালতের কার্যক্রম বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া টিভিতে তা দেখেছেন। রায়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। আশা করছেন আদালতের রায় বাস্তবায়ন হবে। বিগত ১৭ বছর সরকার যে গুম, খুন করেছেন তার শিকার পরিবারগুলোর আত্মা শান্তি পাবে। সোমবার এসব কথা জানিয়েছেন বিএনপির এক জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় টিভিতে দেখেছেন এবং স্বস্তি প্রকাশ করেছেন। জুলাই বিপ্লবে শহীদদের মামলায় শহীদরা ন্যায়বিচার পেয়েছেন। আদালতের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। তার সঙ্গে এতোদিন যে অন্যায় করা…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.